এক্সপ্লোর

Top Social Post: 'খাদান'-এ হাজির দেব, আরাধ্যাকে দেখে মুগ্ধ নেটাগরিকরা, দেখে নিন আজকের সোশ্যালের সেরা পোস্টগুলি

Top Social Post: আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন পোস্ট? দেখে নিন আজকের সোশ্যাল মিডিয়ার সেরা পোস্টগুলি

কলকাতা: এর আগে, সেট থেকে কোনও ছবি শেয়ার করে নেননি তিনি। শ্যুটিং শুরু হয়েছিল কয়েকদিন আগেই। অবশেষে, খাদানে শুরু হল 'খাদান' (Khadaan)-এর শ্যুটিং। আসানসোল থেকে ছবি শেয়ার করে নিলেন অভিনেতা দেব (Dev)। অন্যদিকে, সোশ্যাল মিডিয়া খুললেই এখন জামনগরের (Jamnagar) ছবি ভিডিওর বন্যা। দেশের তো বটেই বিদেশেরও একাধিক নামী ব্যক্তিত্ব তিন দিন ধরে রীতিমতো হুল্লোড়ে মাতলেন ধনকুবের মুকেশ আম্বানির (Mukesh Ambani) কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি (Anant Ambani) ও রাধিকা মার্চেন্টের (Radhika Merchant) প্রাক-বিবাহ অনুষ্ঠানে। কখনও রিহানার সঙ্গে জাহ্নবী কপূরের নাচ তো কখনও তিন খানের পারফর্ম্যান্স। তবে এরই মধ্যে নজর কাড়ল আরও একটি ভিডিও। বাবা-মায়ের মাঝে বসে আনন্দ উৎসবে গা ভাসাতে দেখা গেল আরাধ্যা বচ্চনকে (Aaradhya Bachchan)। তবে তাঁর ওপর দর্শকের চোখ আটকাল, নয়া লুকের জন্য। কেমন লাগছে তাঁকে? আজ সোশ্যাল মিডিয়ায় নজর কাড়ল কোন কোন পোস্ট? দেখে নিন আজকের সোশ্যাল মিডিয়ার সেরা পোস্টগুলি

আসানসোলের 'খাদান'-এ দেব, লুক বদলে অভিনেতাকে চেনাই দায়!

এর আগে, সেট থেকে কোনও ছবি শেয়ার করে নেননি তিনি। শ্যুটিং শুরু হয়েছিল কয়েকদিন আগেই। অবশেষে, খাদানে শুরু হল 'খাদান' (Khadaan)-এর শ্যুটিং। আসানসোল থেকে ছবি শেয়ার করে নিলেন অভিনেতা দেব (Dev)। এই ছবি নিয়ে দর্শকদের প্রত্যাশা রয়েছে যথেষ্ট। কেবল দেব নন, এই ছবিতে রয়েছেন একাধিক স্টারকাস্ট। আর তাদের মধ্যে অন্যতম হলেন যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta)। এই ছবির নায়িকা হিসেবে থাকছেন ইধিকা পাল (Idhika Paul)। আজ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন দেব। সেখানে দেখা যাচ্ছে, তাঁর মুখ ভরা দাড়ি, চোখে চশমা। মাথার লম্বা চুল প্রায় কাঁধ পর্যন্ত নেমেছে। এই ছবিটি পোস্ট করে দেব লিখেছেন, 'হ্যালো আসানসোল.. অবশেষে 'খাদান'-এ। এই লেখার সঙ্গে তিনি যোগ করে নিয়েছেন হ্যাশট্যাগ 'খাদান' কথাটিও। এর আগে, খাদানের শ্যুটিং শুরু হওয়ার কয়েকদিন পরেই দেবকে দিল্লিতে তলব করা হয়েছিল ইডির তরফ থেকে। নির্দিষ্ট দিনে গিয়েওছিলেন দেব। সেই সমস্ত কাজ মিটিয়ে অবশেষে ফের আসানসোলে শ্যুটিং শুরু করলেন দেব। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

অভিষেক-ঐশ্বর্যার মাঝে নয়া লুকে কিশোরী আরাধ্যা, তারকা-কন্যার ভিডিও ভাইরাল

সোশ্যাল মিডিয়া খুললেই এখন জামনগরের (Jamnagar) ছবি ভিডিওর বন্যা। দেশের তো বটেই বিদেশেরও একাধিক নামী ব্যক্তিত্ব তিন দিন ধরে রীতিমতো হুল্লোড়ে মাতলেন ধনকুবের মুকেশ আম্বানির (Mukesh Ambani) কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি (Anant Ambani) ও রাধিকা মার্চেন্টের (Radhika Merchant) প্রাক-বিবাহ অনুষ্ঠানে। কখনও রিহানার সঙ্গে জাহ্নবী কপূরের নাচ তো কখনও তিন খানের পারফর্ম্যান্স। তবে এরই মধ্যে নজর কাড়ল আরও একটি ভিডিও। বাবা-মায়ের মাঝে বসে আনন্দ উৎসবে গা ভাসাতে দেখা গেল আরাধ্যা বচ্চনকে (Aaradhya Bachchan)। তবে তাঁর ওপর দর্শকের চোখ আটকাল, নয়া লুকের জন্য। কেমন লাগছে তাঁকে? আরাধ্যা বচ্চন। অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চনের মেয়ে, অমিতাভ বচ্চনের নাতনি, ফলে ছোট থেকেই তার ওপর নজর থেকেছে সকলের। একাধিকবার মিডিয়া বা পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হয়েছেন আরাধ্যা। তবে এতদিন তাঁকে একটি নির্দিষ্ট লুকেই দেখা গিয়েছিল। সামনের চুলগুলো ছোট করে কেটে কপালের ওপর থাকত, বাকি ঘাড় পর্যন্ত লম্বা চুল। কিন্তু এবার জামনগরে প্রাক বিবাহ অনুষ্ঠানের যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে নয়া লুকে দেখা গেল আরাধ্যাকে। হঠাৎ দেখলে চেনা দায়! কিশোরী আরাধ্যা এবার তাঁর সামনের ছোট চুল বড় করে ফেলেছেন, নতুন লুকে দেখা গেল তাঁকে।  মাঝখানে সিঁথি করা, লম্বা স্ট্রেট, সাধারণ হেয়ারস্টাইলেই দেখা গেল আরাধ্যাকে। কপালের অংশটা অন্য সময়ের থেকে বেশি দেখা যাচ্ছে এবার। পরনে ছিল সাবেকি লেহঙ্গা। মা ও বাবার মাঝে বসে ঢাকের তালে মাততে দেখা গেল তাঁকে। অনেকেই বলছেন অনেকটাই বড় হয়ে গেছেন আরাধ্যা, ফলে বদলাচ্ছে তাঁর সাজ, হঠাৎ চেনাও যাচ্ছে না তাঁকে। এই বছরের নভেম্বর মাসে ১৩ পূর্ণ করবেন আরাধ্যা। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by POP Diaries (@ipopdiaries)

আরও পড়ুন: Shruti Das: 'পাঁচ বছরের জন্মদিন' শ্রুতির, ত্রিনয়নীর সফর ফিরে দেখলেন অভিনেত্রী

 

সেরা শিরোনাম

Jeetu-Srijla: 'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
Big Boss Bangla: টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
Alka Yagnik: হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
Jeetu Kamal: সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget