এক্সপ্লোর

Shruti Das: 'পাঁচ বছরের জন্মদিন' শ্রুতির, ত্রিনয়নীর সফর ফিরে দেখলেন অভিনেত্রী

Actress Shruti Das: আজ থেকে পাঁচ বছর আগেই ধারাবাহিক 'ত্রিনয়নী'-র হাত ধরে অভিনয় জগতে পা রেখেছিলেন শ্রুতি

কলকাতা: পায়ে পায়ে তিনি পেরিয়ে গিয়েছেন পাঁচ বছর। অথচ ভুলেই গিয়েছিলেন বিশেষ এই দিনটা। মনে করালেন তাঁরই পরিবারের লোক। আর তারপরেই, সোশ্যাল মিডিয়ায় নিজের গোটা সফরকে ফিরে দেখলেন অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)। 

আজ থেকে পাঁচ বছর আগেই ধারাবাহিক 'ত্রিনয়নী'-র হাত ধরে অভিনয় জগতে পা রেখেছিলেন শ্রুতি। তারপরে বিভিন্ন ধারাবাহিক, জনপ্রিয়তা, অবশেষে ২০২৪-এ বড়পর্দায় কাজ। শ্রুতি আবেগে ভেসে লিখে ফেললেন অনেক কিছুই। তাঁর আদি বাড়ি কাটোয়া। বর্তমানে অবশ্য তিনি কলকাতার বাসিন্দা। কাজের সূত্রেই। 

শ্রুতি লিখছেন, 'আজ থেকে পাঁচ বছর আগে সারা শহর কলকাতা মাথা তুলে দেখেছে সবাই। অনেকে আবেগে চোখের জল ফেলেছে। অনেকে হিংসা করেছে। তবু মাথা তুলে দেখেছে।' শ্রুতি আরও জানিয়েছেন, প্রথমবার টেলিভিশনের পর্দায় তাঁকে দেখে ঠিক কী অনুভূতি হয়েছিল বাবা-মায়ের। বাবা যেন বিশ্বাসই করতে পারেননি যে এটা তাঁরই মেয়ে। আর মা বলেছিলেন, 'তুই আমার ছেলে-মেয়ে সব'। 

শ্রুতি আরও লেখেন, 'আজ নয়নের জন্মদিন। শ্রীমতী সাহানা দত্তের ত্রিনয়নী আর আমার জন্মদাত্রী মা হয়ে ওঠার জন্মদিন। আজ স্বর্ণেন্দু সমাদ্দারের আমার গুরু আর পথপ্রদর্শক হয়ে ওঠার জন্মদিন। আমার জি বাংলা পরিবারের সদস্য হয়ে ওঠার জন্মদিন। শুভ জন্মদিন আমাকে।'

প্রসঙ্গত, এই ধারাবাহিকের হাত ধরেই শুরু হয়েছিল শ্রুতি ও স্বর্ণেন্দুর সম্পর্ক। একসঙ্গে কাজ করতে গিয়ে স্বর্ণেন্দুর প্রেমে পড়েন শ্রুতি। সাড়া দিয়েছিলেন পরিচালকও। তারপরেই শুরু হয় তাঁদের প্রেমের গল্প। বয়সের পার্থক্যকে উড়িয়ে একসঙ্গে সংসার করছেন তাঁরা। সেরেছেন আইনি বিয়ে। পরে পরিকল্পনা রয়েছে সামাজিক বিয়েরও।

সদ্য ধারাবাহিক শেষ করেছেন শ্রুতি। আর এবার শ্রুতিকে দেখা যাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের নতুন ছবি 'আমার বস'-এ। সেখানে রাখী গুলজারের সঙ্গে অভিনয় করেছেন শ্রুতি। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by 🧿Shruti Das🧿 (Samaddar) (@shrutidas_real)

আরও পড়ুন: Top Entertainment News Today: একগুচ্ছ বাংলা ছবির ঘোষণা, পর্দায় ফের আমির-দর্শিল জুটি, বিনোদনের সারাদিন

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

   

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা

ভিডিও

Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুরের সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget