এক্সপ্লোর

Dev: শ্যুটিং-এর ফাঁকে মায়ের সঙ্গে ফ্রেমবন্দি দেব, শেয়ার করলেন একাধিক ছবি

Tollywood News: এই ছবির হাত ধরেই বড়পর্দায় প্রথমবার জুটি বাঁধতে চলেছেন দেব ও সৌমিতৃষা কুণ্ডু।

কলকাতা: ইতিমধ্য়েই শুরু হয়েছে 'প্রধান' (Pradhan Film) ছবির শুটিং। এই ছবিতে দেবকে (Dev) দেখা যাবে পুলিশ অফিসারের চরিত্রে। আর এই ছবির শ্য়ুটিং-এর মাঝেই মায়ের সঙ্গে ফ্রেমবন্দি হলেন টলিপাড়ার এই অভিনেতা।

ইন্সটাগ্রামে তিনটি ছবি পোস্ট করে অভিনেতা লিখলেন 'In between shooting some Family Time' অর্থাৎ শ্যুটিং-এর মধ্য়েই পরিবারের সঙ্গে খানিক ভাল সময়। ছবি দেখেই বোঝা যাচ্ছে মায়ের সঙ্গে বেশ ভালই সময় কাটাচ্ছেন অভিনেতা।

উল্লেখ্য়, এই ছবির হাত ধরেই বড়পর্দায় প্রথমবার জুটি বাঁধতে চলেছেন দেব ও সৌমিতৃষা কুণ্ডু। সম্প্রতি শ্য়ুটিং শুরুর একটি ছবি পোস্ট করে দেব লিখেছিলেন,'যদি সব ঠিকঠাক ভাবে যায়... তাহলে দেখা হচ্ছে এই বড়দিনে।'

এই ছবির জন্য বহুদিন ধরেই প্রস্তুতি নিচ্ছিলেন অভিনেতা। সেই ছবিও পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। এদিন প্রথম পোস্টার প্রকাশ্যে আসে। তা দেখেই স্পষ্ট ছবিতে দেবের নাম দীপক প্রধান। পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবেন তিনি। পোস্টার প্রকাশ্যে আসতেই অনুরাগীদের শুভেচ্ছার বন্যা। একজন লেখেন, 'বাহ্! দেব দা মানেই প্রত্যেকবার নতুন কিছু'। অপর একজন লিখেছিলেন, 'অনেক শুভেচ্ছা গোটা টিমকে'। অপর একজন লিখেছিলেন, 'শুভেচ্ছা দেব দা এবং প্রধানের সম্পূর্ণ টিম। এই ক্রিসমাস হয়ে উঠুক প্রধানময়'। আবার কেউ লিখেছিলেন, 'আমাদের স্বপ্নের দিন হাজির'। 

আরও পড়ুন...

অনলাইনে ফাঁস হচ্ছে 'জওয়ান'! পাইরেসি রুখতে কী উদ্য়োগ নিল শাহরুখের প্রযোজনা সংস্থা?

অন্যদিকে এই মাসের শুরুর দিকে একটি ছবি পোস্ট করেন সৌমিতৃষা। বাঙালি দর্শকের প্রিয় 'মিঠাই'। ছোটপর্দার গণ্ডি পেরিয়ে এবার তিনি বড়পর্দায়। আর প্রথম ছবিতেই বাজিমাত। স্বয়ং দেবের বিপরীতে অভিনয় করবেন তিনি। 

এর কিছুদিন আগে দেব পোস্ট করেন 'প্রধান' ছবির জন্য প্রস্তুতি নেওয়ার। বিভিন্ন ছবির নানা ধরনের চরিত্র। বিভিন্ন চরিত্রের জন্য মানানসই চেহারা, চুল ইত্যাদি বদলে থাকেন তারকারা। এক্ষেত্রেও খানিক তাইই। যে ছবি পোস্ট করেন দেব, সেখানে দেখা যাচ্ছিল একটি বিছানার ওপর উপুড় হয়ে শুয়ে রয়েছে। পিঠের ওপর একগুচ্ছ ঢাকনার মতো বস্তু। ক্যাপশনে কিছু উল্লেখ না করলেও দেখে মনে হয় 'কাপিং থেরাপি' করাচ্ছিলেন অভিনেতা। যদিও নিজে সে ব্যাপারে কিছু উল্লেখ করেননি। এই থেরাপি সাধারণত শরীরকে রিল্যাক্স করতে, প্রদাহ কমাতে, শরীরের টক্সিন বের করতে, রক্ত সঞ্চালন স্বাভাবিক করতে ব্যবহার করা হয়। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
Sabyasachi Chowdhury: 'কাজ ছেড়েছি, বাড়িতে বসে থেকেছি.. জানতাম না সিনেমাটা হবে কি না', 'সাধক বামাক্ষ্যাপা' মুক্তির আগে বলছেন সব্যসাচী
'কাজ ছেড়েছি, বাড়িতে বসে থেকেছি.. জানতাম না সিনেমাটা হবে কি না', 'সাধক বামাক্ষ্যাপা' মুক্তির আগে বলছেন সব্যসাচী
Bollywood News: সেফ আলি খানকে প্রাণে মেরে ফেলার হুমকি, বাড়িতে ঢুকে হামলা হয়েছিল আগেই, তদন্তে মুম্বই পুলিশ
সেফ আলি খানকে প্রাণে মেরে ফেলার হুমকি, বাড়িতে ঢুকে হামলা হয়েছিল আগেই, তদন্তে মুম্বই পুলিশ
Tollywood News: কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget