এক্সপ্লোর

'Bagha Jatin' Trailer Out: প্রকাশ্যে দেবের 'বাঘা যতীন' ছবির ট্রেলার, প্রশংসায় ভরালেন অনুরাগীরা

'Bagha Jatin': এদিন ছবির ট্রেলার পোস্ট করে লেখা হয়, 'স্বাধীনতার ইতিহাসের নানান জানা অজানা অধ্যায়ের নেপথ্য নায়কদের বীর গাঁথা দিয়ে সাজানো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পুজোর নিবেদন "বাঘা যতীন"!!'

কলকাতা: বড়পর্দায় হাজির হচ্ছেন বাঘা যতীন। পুজোর শহরে মুক্তি পাচ্ছে 'বাঘা যতীন' (Bagha Jatin)। মুখ্য চরিত্রে দেব (Dev)। তবে এই ছবি শুধু বাংলায় নয়, মুক্তি পাবে দেশজুড়ে। ছবি মুক্তির ঠিক দশ দিন আগে প্রকাশ্যে এল বাংলা ট্রেলার ('Bagha Jatin' Trailer Out)। কতটা মন জয় করতে পারলেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বেশে দেব? 

প্রকাশ্যে 'বাঘা যতীন' ট্রেলার, মন জয় করতে পারলেন দেব?

১৯ অক্টোবর বাংলায় এবং ২০ অক্টোবর দেশজুড়ে হিন্দিতে মুক্তি পাচ্ছে দেবের নতুন ছবি 'বাঘা যতীন'। অরুণ রায় পরিচালিক এই ছবির ট্রেলার এল প্রকাশ্যে। গায়ে কাঁটা ধরানো আবহ সঙ্গীত, তুখোড় সংলাপ, দুর্দান্ত অ্যাকশনে ভরপুর এই ছবি দেশপ্রেমের উদ্রেক করতে পারবে দর্শকের মধ্যে? সেই উত্তর অবশ্য ছবি মুক্তির পরেই মিলবে। তবে আপাতত ছবির ট্রেলারে বেশ মন জয় করেছেন অভিনেতা। 

এদিন প্রযোজনা সংস্থার তরফে ছবির ট্রেলার পোস্ট করে লেখা হয়, 'স্বাধীনতার ইতিহাসের নানান জানা অজানা অধ্যায়ের নেপথ্য নায়কদের বীর গাঁথা দিয়ে সাজানো দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পুজোর নিবেদন "বাঘা যতীন"!!' একইসঙ্গে লেখা হয়, '১৯ অক্টোবর থেকে বাঘা যতীন গর্জে উঠবে সমগ্র ভারতবাসীর হৃদয়জুড়ে'। ট্রেলারে নানা ছদ্মবেশে দেখা মিলেছে পর্দার বাঘা যতীনের। অ্যাকশন দৃশ্য হোক, বা ব্রিটিশ শাসকদের সামনে মাথা নত না করার দৃশ্য, শিহরণ জাগিয়েছে এই ট্রেলার। ছবিতে দেবের দিদির চরিত্রে দেখা যাবে সুদীপ্তা চক্রবর্তীকে ও তাঁর স্ত্রীয়ের চরিত্রে রয়েছেন নবাগতা সৃজা দত্ত। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Entertainment Ventures (@deventertainmentventures)

এদিন ট্রেলার পোস্ট করার সঙ্গে সঙ্গে প্রশংসায় ভরে ওঠে কমেন্ট বক্স। এক অনুরাগী লেখেন, 'বোঝাই যাচ্ছে, দুর্দান্ত হতে চলেছে'। অপর একজন লেখেন, 'দয়া করে এই ছবিটি দেখুন। এটি কেবল একটি ছবি নয়, এটি বাংলার সবচেয়ে সাহসী ও দুর্দান্ত স্বাধীনতা সংগ্রামী আত্মজীবনী নিয়ে তৈরি।' একজন আবার লেখেন, 'দেব দা, আপনার ছবি নিয়ে সত্যিই কিছু বলার নেই, যত আপনার সিনেমা দেখি ততই আপনার অনুরাগী হয়ে উঠি। আপনাকে সত্যিই খুব ভালবাসি দাদা।' অপর একজন লেখেন, 'দেখে পুরো গায়ে কাঁটা দিয়ে উঠল। এবার পুজো বাঘাযতীনময় হয়ে উঠুক। গোটা বাংলা মেতে উঠুক।' অনেকের কথায় এই ছবি 'ব্লকবাস্টার' হতে চলেছে।

আরও পড়ুন: Akshay Kumar: পানমশলার নতুন বিজ্ঞাপনে শাহরুখ-অজয়ের সঙ্গে অক্ষয় কুমার, ক্ষোভের মুখে কী বললেন অভিনেতা?

ছবি মুক্তি পাওয়ার দশ দিন আগে মুক্তি পায় 'বাঘা যতীন' ছবির ট্রেলার। ছবির টিজার ও গান ইতিমধ্যেই সাড়া ফেলেছে অনুরাগীদের মনে। এদিন আলিপুর জেল মিউজিয়ামে ছবির কলাকুশলীদের উপস্থিতিতে প্রকাশ্যে আসে ট্রেলার। অন্যদিকে প্রযোজনা সংস্থার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানানো হয়েছে আগামীকাল প্রকাশ্যে আসবে 'বাঘা যতীন' ছবির হিন্দি ট্রেলার। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

সেরা শিরোনাম

Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
Arijit Singh: 'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!
'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!

ভিডিও

Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget