এক্সপ্লোর

Akshay Kumar: পানমশলার নতুন বিজ্ঞাপনে শাহরুখ-অজয়ের সঙ্গে অক্ষয় কুমার, ক্ষোভের মুখে কী বললেন অভিনেতা?

Pan Masala Ad: এই বিজ্ঞাপন প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন অনুরাগীরা। তাঁরা রেগে যান অক্ষয় তাঁর দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন বলে। এক অনুরাগী লেখেন, 'এঁরা প্যান ইন্ডিয়া তারকা নন, পান ইন্ডিয়া তারকা।'

নয়াদিল্লি: ফের বিতর্কের মুখে অক্ষয় কুমার (Akshay Kumar)। শাহরুখ খান (Shah Rukh Khan) ও অজয় দেবগণের (Ajay Devgn) সঙ্গে ফের তাঁকে দেখা গেল পানমশলা সংস্থার এক নতুন বিজ্ঞাপনে। তাঁদের সঙ্গে দেখা গেছে অভিনেত্রী মডেল সৌন্দর্য্য শর্মাকে। কিন্তু এর থেকেই শুরু হয়েছে বিতর্ক, পানমশলার বিজ্ঞাপনে অক্ষয় কুমারকে দেখে ক্ষুব্ধ অনুরাগীরা। ইতিমধ্যেই সেই ব্যাপারে মুখও খুলেছেন অভিনেতা। 

পানমশলার নতুন বিজ্ঞাপনে শাহরুখ-অজয়ের সঙ্গে দেখা গেল অক্ষয় কুমারকে

রবিবার, ৮ অক্টোবর, সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় পানমশলা সংস্থার একটি নতুন বিজ্ঞাপন প্রবলভাবে ভাইরাল হয়। সেখানে দেখা যায় অক্ষয়ের বাড়ির কাছে গাড়িতে তাঁর জন্য অপেক্ষায় রয়েছেন শাহরুখ ও অজয়। গাড়ির হর্ন বাজিয়ে তাঁর মন সেদিকে ঘোরানোর চেষ্টা করতে দেখা যায় তাঁদের। যদিও অক্ষয়ের কানে হেডফোন থাকায় সেদিকে তিনি খেয়ালই করেননি। এরপর শাহরুখ খান অভিনেতার কাচের জানলায় বল ছোড়ার চেষ্টা করেন, কিন্তু তা ভুলবশত গিয়ে লাগে অক্ষয়ের প্রতিবেশী সৌন্দর্য্যর বাড়ির জানলায়। একাধিকবার ডেকেও যখন সাড়া মেলে না তখন অজয় দেবগণকে দেখা যায় পানমশলার একটি প্যাকেট খুলে খেতে এবং সেই দেখে জানলা দিয়ে অক্ষয়ের নজর পড়ে তাঁদের ওপর। 

এই বিজ্ঞাপন প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন অনুরাগীরা। তাঁরা রেগে যান অক্ষয় তাঁর দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন বলে। এক অনুরাগী লেখেন, 'এঁরা প্যান ইন্ডিয়া তারকা নন, পান ইন্ডিয়া তারকা।' অপর এক অনুরাগী লেখেন, 'টাকার জন্য অক্ষয় কুমার যা খুশি করতে পারেন।' আবার একজন লেখেন, 'পয়সার ক্ষুধার্থ অক্ষয়ের সিনেমাও ফ্লপ হচ্ছে'। 

কেন ক্ষোভের মুখে অক্ষয় কুমার?

অনুরাগীদের ক্ষোভের মুখে পড়ে ২০২২ সালে এই জনপ্রিয় পানমশলার বিজ্ঞাপন থেকে সরে দাঁড়ান অক্ষয় কুমার। তামাকজাত দ্রব্যের সংস্থার সঙ্গে যুক্ত থাকার জন্য অনুরাগীদের কাছে পরে ক্ষমাও চেয়ে নেন তিনি। একটি পোস্ট শেয়ার করে তিনি লেখেন, 'আমি দুঃখিত। আমি আপনাদের কাছে, আমার সকল অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে ক্ষমা চাইছি। গত কিছুদিন ধরে আপনাদের প্রতিক্রিয়া গভীরভাবে প্রভাবিত করেছে আমাকে। আমি যদিও তামাকের প্রচার করিনি বা করব না, এই সংস্থার সঙ্গে আমার যুক্ত থাকার ব্যাপারে আপনাদের সকলের অনুভূতির সম্মান করি আমি।' একই সঙ্গে তিনি উল্লেখ করেন, 'আমি সরে দাঁড়াচ্ছি। আমি সিদ্ধান্ত নিয়েছি এই এনডোর্সমেন্ট থেকে পাওয়া সমস্ত অর্থ আমি কোনও সামাজিক কারণে দান করে দেব।' 

আরও পড়ুন: 'Jawan' OTT Release: কিং খানের জন্মদিনেই 'জওয়ান' ছবির ওটিটি মুক্তি? বলছে সূত্র

এইসবের মাঝেই নতুন বিজ্ঞাপন প্রকাশ্যে আসতেই ফের ক্ষোভের মুখে অভিনেতা। তবে এবার তিনি মুখ খুলেছেন। তিনি নিশ্চিত করেছেন যে এই নির্দিষ্ট বিজ্ঞাপনের শ্যুটিং হয়েছিল ২০২১ সালে। তিনি এখন আর এই সংস্থার সঙ্গে জড়িত নন বলেও জানিয়েছেন।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Taslima Nasrin: 'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
Satabdi Roy: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
News Update: সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget