এক্সপ্লোর

'Byomkesh o Durgo Rahosyo' Teaser: রহস্য, রোমাঞ্চ ও সম্পর্কের ধাঁধায় ভরা গল্প নিয়ে আসছে 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য', প্রকাশ্যে টিজার

Dev: শ্যাম সুন্দর দে, তন্ময় বন্দ্যোপাধ্যায় ও দেব অধিকারী নিবেদিত, 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স' ও 'শ্যাডো ফিল্মস' প্রযোজিত, বিরসা দাশগুপ্তের ছবি তৈরি হয়েছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনি অবলম্বনে।

কলকাতা: অবশেষে অপেক্ষার অবসান। শুক্রবার ঠিক বিকেল ৫টায় প্রকাশ্যে এল বিরসা দাশগুপ্ত (Birsa Dasgupta) পরিচালিত দেব (Dev) ও রুক্মিণী (Rukmini Maitra) অভিনীত 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য' (Byomkesh o Durgo Rahosyo) ছবির টিজার (Teaser Out)। এর আগে দেখা গিয়েছিল ছবির প্রি-টিজার। ইউটিউবে ঘণ্টা দুয়েকে টিজারের ভিউজ ছাড়িয়েছে ২৭ হাজার। কী বলছেন নেটিজেনরা?

প্রকাশ্যে 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য' ছবির টিজার

'আপনি ব্যোমকেশ বাবু না?' প্রশ্নের উত্তরে পর্দার ব্যোমকেশ বলছেন, 'আমি নেতাও নই, অভিনেতাও নই, চিনলেন কী করে?' রহস্য, রোমাঞ্চ আর সম্পর্কের গোলকধাঁধায় ভরা গল্পের টিজার এল প্রকাশ্যে। শ্যাম সুন্দর দে, তন্ময় বন্দ্যোপাধ্যায় ও দেব অধিকারী নিবেদিত, 'দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স' ও 'শ্যাডো ফিল্মস' প্রযোজিত, বিরসা দাশগুপ্ত পরিচালিত এই ছবি তৈরি হয়েছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনি অবলম্বনে।

অভিনয়ে রয়েছেন এক ঝাঁক চেনা মুখ। দেব, রুক্মিণী মৈত্র ছাড়াও রয়েছেন অম্বরীশ ভট্টাচার্য, শান্তিলাল মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, সত্যম ভট্টাচার্য এবং আরও অনেকে। ব্যোমকেশ, অজিত ও সত্যবতী আসছেন দুর্গের রহস্য সমাধানে। গতকাল থেকে ছবির একাধিক স্টিল ছবির সঙ্গে আজ টিজার প্রকাশের কথা ঘোষণা করা হয়। 

 

এদিন ফেসবুক লাইভে এসে দেব বলেন, 'এই ব্যোমকেশ বাকি ছবিগুলির মতো যেন না হয় সেটা চেয়েছিলাম। এমনভাবে ছবিটা হোক চেয়েছিলাম যা দিয়ে জাতীয় বা আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও পৌঁছনো যাবে। সেটা করার জন্য বিরসাকে ধন্যবাদ। পুরো টিমকে ধন্যবাদ এত সুন্দর করে ওই সময়কালটাকে তৈরি করার জন্য।' একইসঙ্গে তিনি জানান, 'নিজেকে ব্যোমকেশের খোলসে ঢুকিয়ে ফেলা সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল। তাছাড়া শুধু আমার জন্য নয়, গোটা টিমের জন্য কঠিন ছিল যে আবহাওয়ায় আমরা শ্যুট করেছি। মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড বা বোলপুর, আমাদের ছবির সিংহভাগই আউটডোরে শ্যুট হয়েছে। ছবির প্রধান যে চরিত্র দুর্গ, ৪০০টা সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হত। সেইখানে ৪৫ ড্রিগ্রি ৪৭ ডিগ্রি সেলসিয়াসে আমাদের লাইটিং টিম, আর্ট ডিপার্টমেন্ট বা স্পটবয়রা যেভাবে পরিশ্রম করেছেন, তাঁদের কাছে আমার কষ্ট কিছুই না।'

আরও পড়ুন: Jisshu-Srijit: যীশু-সৃজিতের 'জাম-তারা' যুগলবন্দি, 'কিসিকে ধুন মে..' মজলেন অভিনেতা-পরিচালক

প্রসঙ্গত, এই টিজার প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত দর্শক। সকলেই প্রশংসায় ভরিয়েছেন 'ব্যোমকেশ'রূপী দেবকে। এই ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১১ অগাস্ট। ছবিতে ব্যোমকেশ হিসেবে কতটা মন কাড়তে পারলেন দেব, তা সময় বলবে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

সেরা শিরোনাম

Prosenjit on Nana Patekar: 'পিঠ চাপড়ে বললেন, খুব ভাল কাজ করছো বেটা', নানা পাটেকরের স্মৃতিচারণায় প্রসেনজিৎ
'পিঠ চাপড়ে বললেন, খুব ভাল কাজ করছো বেটা', নানা পাটেকরের স্মৃতিচারণায় প্রসেনজিৎ
Mithun on Nana Patekar: 'তারকা হয়েও অতি সাধারণ জীবনযাপন', নানা পাটেকরকে নিয়ে স্মৃতিচারণায় মিঠুন চক্রবর্তী
'তারকা হয়েও অতি সাধারণ জীবনযাপন', নানা পাটেকরকে নিয়ে স্মৃতিচারণায় মিঠুন চক্রবর্তী
Nana Patekar Death: অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
অভিনেতা নানা পাটেকরের মৃত্যুতে খেলার মাঠেও শোকের ছায়া, মর্মাহত সচিন-কোহলিরা
Nana Patekar Unknown Story: শৈশব কেটেছে চরম অভাবে, মাত্র ১৩ বছর বয়সে পোস্টার এঁকে উপার্জন করতেন নানা পাটেকর
শৈশব কেটেছে চরম অভাবে, মাত্র ১৩ বছর বয়সে পোস্টার এঁকে উপার্জন করতেন নানা পাটেকর

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget