এক্সপ্লোর

Jisshu-Srijit: যীশু-সৃজিতের 'জাম-তারা' যুগলবন্দি, 'কিসিকে ধুন মে..' মজলেন অভিনেতা-পরিচালক

Tollywood Update: সোশ্যাল মিডিয়ায় এই যুগলবন্দির ভিডিও পোস্ট করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। শুনলে মন ভরবে।

কলকাতা: তাঁদের মনোমালিন্যের খবর নতুন নয়। টলিপাড়ায় (Tollywood) কান পাতলেই সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) ও যীশু সেনগুপ্তের (Jisshu U Sengupta) সম্পর্কের ফাটলের জল্পনা শোনা যায়। তবে সম্প্রতি একাধিক সাক্ষাৎকারে অভিনেতা নিজেই স্বীকার করেছেন যে তাঁদের মধ্যে সমস্যা নেই, ঝগড়া হলে তা মিটেও যায়। এবার সেই কথার হাতেনাতে মিলল প্রমাণ। বর্ষার বিকেলে বসল গান বাজনার আসর। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হল ভিডিও।

সৃজিত-যীশুর 'জাম-তারা'!

ড্রামস্টিক হাতে উঠলে যীশু সেনগুপ্তের মুখে চওড়া হাসি তাঁর অনুরাগীদের বিশেষ অচেনা নয়। অভিনয়ের পাশাপাশি তিনি খুব ভাল ড্রামস বাজান। এবার তাঁর সঙ্গে যোগ্য সঙ্গত দিলেন সৃজিত মুখোপাধ্যায়, মাউথ অর্গ্যানে। ক্যামেরাবন্দি তাঁদের 'জ্যাম' সেশন। মজা করে সেই ভিডিওর ক্যাপশনে সৃজিত লিখলেন, 'জাম-তারা'। 

১৯৭২ সালে মুক্তি প্রাপ্ত রাজেশ খান্না ও তনুজা অভিনীত জনপ্রিয় ছবি 'মেরে জীবন সাথী'র গান 'চলা যাতা হুঁ'র সুর তুললেন মাউথ অর্গ্যানে সৃজিত মুখোপাধ্যায়। তার সঙ্গে তাল মিলিয়ে ড্রামস বাজাচ্ছেন অভিনেতা যীশু সেনগুপ্ত। এমন দৃশ্য বেশ কিছুদিন পর দর্শকের নজরে পড়ল। স্বভাবতই উচ্ছ্বসিত অনুরাগীরা। পরিচালকের এই বাদ্যযন্ত্র বাজানোর দক্ষতা দেখেও আপ্লুত ফ্যানেরা। ফেসবুকে ভিডিও পোস্ট করে নীলাঞ্জনা সেনগুপ্তকে রেকর্ডিংয়ের সৌজন্যও দিয়েছেন পরিচালক। 

 

আরও পড়ুন: OTT Platform: OTT কনটেন্টেও কোপ? মুক্তির আগে 'কুরুচিকর' ও 'হিংসা'র দৃশ্য রিভিউয়ের প্রস্তাব তথ্য ও সম্প্রচার মন্ত্রকের

প্রসঙ্গত, সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায়, 'জাতিস্মর', 'এক যে ছিল রাজা' বা 'উমা'র মতো বক্স অফিসে সফল একাধিক ছবিতে অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু বছর খানেক আগে শোনা গিয়েছিল তাঁদের সম্পর্কে চিড় ধরেছে। যদিও প্রকাশ্যে কেউই কখনও কিছু বলেননি। উল্লেখ্য চলতি বছরে নববর্ষের আবহে সৃজিত মুখোপাধ্যায় তাঁর নতুন ছবি 'দশম অবতার'-এর ঘোষণা করেন। বাংলায় এটিই প্রথম 'কপ ইউনিভার্স'-এর ছবি। তাঁর অপর দুই জনপ্রিয় ছবি '২২ শে শ্রাবণ' ও 'ভিঞ্চি দা' একত্রিত করে তৈরির কথা জানানো হয়েছে। এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা যাবে যীশু সেনগুপ্তকেও। ফলে আপাতত মনোমালিন্য সরিয়ে অভিনেতা-পরিচালক যে এসেছেন কাছাকাছি, একসঙ্গে হুল্লোড়ে কাটাচ্ছেন সময়, তা বলাই বাহুল্য। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে

ভিডিও

Coochbehar News | ধৃতদের সঙ্গে প্রদীপ্ত বসুর যোগাযোগ ? | ABP Ananda LIVE
SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget