এক্সপ্লোর

Devi Chowdhurani: কালো পাগড়ি, দাড়িতে ঢাকা মুখ... 'দেবী চৌধুরানি' ছবির এই অভিনেতাকে চিনতে পারছেন?

Tollywood Movie Update: এই ছবিতে মজনু শাহের চরিত্রে দেখা যাবে তাঁকে। এই ছবিটি ও চরিত্রটিকে নিয়ে ভরত কল বলছেন, 'মজনু শাহ আর ভবানী পাঠক কাল্পনিক নয়, ইতিহাস থেকে উঠে আসা চরিত্র'

কলকাতা: এই ছবির প্রত্যেক চরিত্রের লুকেই যে সমান চমক রয়েছে, তা অনস্বীকার্য। পিরিয়ড ড্রামা বলে যথেষ্ট যত্ন নেওয়া হয়েছে ছবির প্রত্যেক অভিনেতা অভিনেত্রীদের লুকের দিকে। আর আজ, প্রকাশ্যে এল 'দেবী চৌধুরানি' (Devi Chowdhurani) ছবির আরও এক অভিনেতার লুক। মজনু শাহের চরিত্রে অভিনয় করবেন তিনি। এক মুখ সাদা দাড়ি, কালো পোশাক, মাথায় পাগড়ি... তীক্ষ্ণ চাহনির এই অভিনেতাকে চেনা যাচ্ছে কি? 

শুভ্রজিৎ মিত্র (Subhrajit Mitra) পরিচালিত 'দেবী চৌধুরানি' ছবির মুখ্যভূমিকায় রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। সেইসঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন বিবৃতি চট্টোপাধ্যায় (Bibriti Chatterjee), অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty), দর্শনা বণিক (Darshana Banik), কিঞ্জল নন্দ (Kinjal Nanda), সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakraborty) ও অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা। 

আর আজ, যে অভিনেতার ছবি প্রকাশ্যে এসেছে, তিনি ভরত কল (Bharat Kaul)। এই ছবিতে মজনু শাহের চরিত্রে দেখা যাবে তাঁকে। এই ছবিটি ও চরিত্রটিকে নিয়ে ভরত কল বলছেন, 'মজনু শাহ আর ভবানী পাঠক কাল্পনিক নয়, ইতিহাস থেকে উঠে আসা চরিত্র। আমি দীর্ঘদিন ধরেই এমন একটা বড় প্রোজেক্টের অংশ হতে চেয়েছিলাম। ইতিহাস থেকে উঠে আসা হলেও মজনু শাহের চরিত্রটা বর্তমান সময়ে দাঁড়িয়েও ভীষণ বাস্তব। এই ছবিতে অনেক নামিদামি তারকারা কাজ করছেন। এমন একটা কঠিন বিষয়কে পর্দায় তুলে ধরা সত্যিই খুব শক্ত। পরিচালক শুভ্রজিৎ মিত্র সেই সাহসটা দেখিয়েছেন। কাজটা সম্পন্নও করেছেন। অভিনেতা হিসেবে এমন একটা চ্যালেঞ্জিং কাজ করার খিদে সবসময়েই থাকে আমার মধ্যে। প্রযোজককেও ধন্যবাদ এমন একটা সুযোগ আমায় করে দেওয়ার জন্য।' বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস উপলক্ষ্যে তৈরি হয়েছে এই ছবি। লুক থেকে শুরু করে সংলাপ, সমস্ত কিছুতেই রাখা হয়েছে পুরনো ছোঁয়া। শুধু তাই নয়, ছবিতে যথেষ্ট অ্যাকশন সিকোয়েন্সও রয়েছে। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ADited Motion Pictures (@adited_motion_pictures)

 

আরও পড়ুন: Maidaan Case Update: কর্ণাটক আদালতের রায়ে স্বস্তিতে 'ময়দান', উঠল স্থগিতাদেশ

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget