এক্সপ্লোর

Ranya Rao Arrested: প্রতি ট্রিপে ১২ লাখ আয়, ১৭ কোটির সোনা পাচারে গ্রেফতার অভিনেত্রী; মেয়েকে নিয়ে কী বললেন IPS বাবা ?

DGP Ramachandra Rao on Ranya Rao: রন্যা রাও আদপে ডিজিপি রামচন্দ্র রাওয়ের বৈমাত্রেয় কন্যা, প্রথম স্ত্রীর মৃত্যুর পরে দ্বিতীয়বার বিবাহ করেছিলেন রামচন্দ্র রাও আর দ্বিতীয় স্ত্রীর কন্যা রন্যা রাও।

বেঙ্গালুরু: প্রবীণ আইপিএস অফিসারের মেয়ে কন্নড় ছবির অভিনেত্রী রন্যা রাও গ্রেফতার হয়েছেন। সোনা পাচার কাণ্ডে ১৫ কেজি সোনা (Ranya Rao Arrested) সহ বেঙ্গালুরুর বিমানবন্দরে তাঁকে গ্রেফতার করা হয় গত সোমবার রাতেই। আর এই ঘটনায় বিস্মিত এবং মানসিকভাবে আহত হয়েছেন অভিনেত্রী রন্যা রাওয়ের বাবা কর্ণাটকের বর্তমান ডিজিপি রামচন্দ্র রাও এবং তিনি প্রকাশ্যেই সচেতনভাবে এই ঘটনার থেকে নিজেকে দূরে রাখতে চেয়েছেন। মেয়ে সোনা পাচার কাণ্ডে গ্রেফতার আর এই ঘটনায় আইপিএস অফিসার হিসেবে এই প্রথম মুখ খোলেন তার বাবা রামচন্দ্র রাও। কী জানালেন ?

এএনআই সংবাদমাধ্যমে ডিজিপি রামচন্দ্র রাও জানিয়েছেন, 'আইন তার কাজ করবে, আমার কর্মজীবনে এতদিনে একটিও কালো দাগ পড়েনি, কোনও কলঙ্কের ছাপ নেই। এখনও থাকবে না'। তিনি সংবাদমাধ্যমকে আরও জানান, 'অন্য পিতাদের মতই সংবাদমাধ্যমে আমার মেয়ের গ্রেফতারির (Ranya Rao Arrested) খবর শুনে আমি চমকে গিয়েছিলাম এবং একইসঙ্গে মানসিকভাবে আহত হয়েছিলাম। এই ঘটনা সম্পর্কে আমি কিছুই জানতাম না। আমি এর সম্পর্কে আর কিছু বলতেও চাই না। রন্যা আমাদের সঙ্গে আর থাকে না। তার স্বামীর সঙ্গে সে আলাদা থাকে। তাদের মধ্যে হয়ত কিছু সমস্যা হয়েছে, কিছু পারিবারিক কারণেও সমস্যা হতে পারে'।

রন্যা রাও আদপে ডিজিপি রামচন্দ্র রাওয়ের বৈমাত্রেয় কন্যা, প্রথম স্ত্রীর মৃত্যুর পরে দ্বিতীয়বার বিবাহ করেছিলেন রামচন্দ্র রাও আর দ্বিতীয় স্ত্রীর কন্যা রন্যা রাও। জানা গিয়েছে রন্যা রাও তার উরুতে ক্রেপ ব্যান্ডেজ বেঁধে তার নিচে সোনার বার শক্ত করে বেঁধে রাখতেন যাতে কেউ নজরও না করতে পারে। বেঙ্গালুরুর কেম্পেগোড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত সোমবার তাঁকে গ্রেফতার করে বেঙ্গালুরু পুলিশ।

পুলিশ তদন্ত চালাচ্ছে যে তিনি একাই এই সোনা পাচারের কাণ্ডারি নাকি আরও অনেকে যুক্ত রয়েছেন এই চক্রের সঙ্গে। মূলত তদন্তে উঠে এসেছে দুবাই থেকে ভারতে এই সোনা পাচার করা হত। পুলিশসূত্রে জানা গিয়েছে, ১৫ দিনে পরপর ৪ বার দুবাই ভ্রমণ করেছিলেন অভিনেত্রী রন্যা রাও আর এই ঘটনাই নজর কাড়ে পুলিশের। আর তারপরেই পরিকল্পনামাফিক সোমবার বেঙ্গালুরুতে নামতেই তাঁকে আটক করে তল্লাশি চালানো হয়। জানা গিয়েছে যে এই সোনা পাচার কাণ্ডে প্রতি ট্রিপে ১২ লক্ষ টাকা করে আয় হত রন্যার, এবং তার কাছে পাওয়া সোনার মোট মুল্য ১৭ কোটি টাকা। 

আরও পড়ুন: Gold Smuggling: উরুতে ক্রেপ ব্যান্ডেজ বেঁধে সোনা পাচার ! ১৪.৮ কেজি সোনা সহ গ্রেফতার জনপ্রিয় অভিনেত্রী

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget