এক্সপ্লোর

Dhanush-Aishwaryaa: ঘোষণার ২ বছর পর আদালতের দ্বারস্থ, বিবাহবিচ্ছেদের মামলা দায়ের ধনুশ-ঐশ্বর্যার

Dhanush-Aishwaryaa Divorce: ২০২২-এর ১৭ জানুয়ারি, বৈবাহিক সম্পর্কে বিচ্ছেদের কথা জানান দক্ষিণী সুপারস্টার ধনুশ এবং তাঁর স্ত্রী ও রজনীকান্তের মেয়ে ঐশ্বর্যা। ১৮ বছরের বৈবাহিক সম্পর্কে ইতি টানেন।

নয়াদিল্লি: সোশ্যাল মিডিয়াতেই বিচ্ছেদের ঘোষণা (Separation Announcement) করেছিলেন প্রায় ২ বছর আগে। ঝড় বয়ে গিয়েছিল বিনোদন দুনিয়ায়। এবার আদালতে বিবাহবিচ্ছেদের মামলা করলেন অভিনেতা ধনুশ (Dhanush) ও রজনীকান্ত কন্যা (Rajinikanth Daughter) পরিচালক ঐশ্বর্যা রজনীকান্ত (Aishwaryaa Rajinikanth)। 

আদালতে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের ধনুশ-ঐশ্বর্যার

সংবাদমাধ্যম 'ইন্ডিয়া টুডে' সূত্রে খবর, দম্পতি চেন্নাইয়ের পারিবারিক আদালতে ১৩বি ধারার অধীনে, দুই তরফের সায়ে বিবাহবিচ্ছেদের পিটিশন জমা দিয়েছেন। দু'পক্ষের মিলিত সিদ্ধান্তে আলাদা হতে চান তাঁরা। খুব শীঘ্রই মামলার শুনানি হতে চলেছে বলে খবর। বিগত দুই বছর ধরে আলাদাই রয়েছেন ধনুশ ও ঐশ্বর্যা। ২০২২ সালের জানুয়ারি মাসে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিচ্ছেদের কথা ঘোষণা করেন তারকা দম্পতি। যা নিয়ে শোরগোল পড়ে যায় সমাজমাধ্যমে। 

২০২২ সালে বিচ্ছেদের ঘোষণা

২০২২ সালের ১৭ জানুয়ারি রাতের দিকে, বৈবাহিক সম্পর্কে বিচ্ছেদের কথা জানান দক্ষিণী সুপারস্টার ধনুশ এবং তাঁর স্ত্রী ও রজনীকান্তের মেয়ে ঐশ্বর্যা। ১৮ বছরের বৈবাহিক সম্পর্কে শেষ পর্যন্ত ইতি টানেন তাঁরা। ধনুশ তাঁর সোশ্যাল মিডিয়ায় আলাদা হওয়ার কথা ঘোষণা করেন এবং তাঁর ভক্তদের কাছে এই সিদ্ধান্তকে সম্মান জানানোর ও গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করেন।

ধনুশ লেখেন, 'গত ১৮ বছর ধরে একসঙ্গে ছিলাম বন্ধু হিসেবে, দম্পতি হিসেবে, বাবা-মা হিসেবে এবং একে অপরের শুভাকাঙ্খী হিসেবে। সফরটা ছিল মানুষ হিসেবে বেড়ে ওঠার, একে অপরকে বুঝে ওঠার, মানিয়ে চলার। আজ আমরা এমন এক সিদ্ধান্তে এসে পৌঁছেছি, যেখানে আমরা বুঝতে পারছি এবার আমাদের পথ আলাদা হওয়াটাই ভাল। ঐশ্বর্য আর আমি আজ থেকে সিদ্ধান্ত নিলাম দম্পতি হিসেবে আমরা আলাদা হয়ে যাব। আগামী দিনগুলোয় বরং একে অপরকে বোঝার জন্য আর একটু সময় দেব। সকলের কাছে অনুরোধ অনুগ্রহ করে আমাদের সিদ্ধান্তকে সম্মান জানাবেন এবং আমাদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা বজায় রাখতে দেবেন।'

কর্মক্ষেত্রে কে কোথায়?

বিচ্ছেদের কথা ঘোষণার পর ঐশ্বর্যা 'লাল সেলাম' নামক ছবির পরিচালনা করেন। সেই ছবিতে দীর্ঘায়িত ক্যামিও চরিত্রে ছিলেন তাঁর বাবা, তারকা অভিনেতা রজনীকান্ত। এছাড়া মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন বিষ্ণু বিশাল ও বিক্রান্ত। 

আরও পড়ুন: 1 Year Of 'Ram Krishnaa': কেক কেটে একসঙ্গে দুপুরের খাওয়া-দাওয়া, 'রাম কৃষ্ণা'র ১ বছর পূর্তিতে জমাটি সেলিব্রেশন

অন্যদিকে, ধনুশকে শেষ দেখা গিয়েছিল 'ক্যাপ্টেন মিলার' ছবিতে যা এখন প্রাইম ভিডিওয় দেখা যাচ্ছে। এছাড়া অরুণ মাথেস্বরণের পরিচালনায় তৈরি হওয়া সঙ্গীত কিংবদন্তি ইলায়ারাজার বায়োপিকে তাঁকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Bollywood News: বুলডোজার চলল বাড়িতে, দাঁড়িয়ে দেখলেন বলিউড অভিনেতা, ভিডিও ভাইরাল
বুলডোজার চলল বাড়িতে, দাঁড়িয়ে দেখলেন বলিউড অভিনেতা, ভিডিও ভাইরাল
Tollywood Update: টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
Aamir Khan: একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে
একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে

ভিডিও

SSC News: লক্ষ্য দুর্নীতিমুক্ত স্বচ্ছ নিয়োগ, নতুন SSC চেয়ারম্যান IAS দুষ্মন্ত নারিয়ালা
Khardah News: এক গাড়িচালকের এক কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাৎ করার অভিযোগ
Debraj Chakraborty News | কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? | ABP ANANDA LIVE
TMC News |
Debraj Chakraborty News | দেবরাজ ঘনিষ্ঠ ৬ প্রাক্তন কাউন্সিলর ও এক ছায়াসঙ্গীকে নোটিস | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
TMC News: 'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Abhishek Banerjee: গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Embed widget