এক্সপ্লোর

Dhanush Dream House: চেন্নাইয়ে বাবা-মাকে বিলাসবহুল বাড়ি উপহার ধনুশের, গৃহপ্রবেশের ছবি ভাইরাল

Dhanush New House: সংবাদ সংস্থা আইএএনএস সূত্রে খবর, শিবা তামিল ভাষায় একটি ট্যুইট করেন, যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, 'আমার ছোট ভাই ধনুশের নতুন বাড়ি আমাকে মন্দিরের অনুভূতি দিচ্ছে।'

নয়াদিল্লি: মা-বাবার জন্য রাজকীয় উপহার। বাবা কস্তুরিরাজা ও মা বিজয়লক্ষ্মীকে (Kasthuriraja and Vijayalakshmi) প্রাসাদোপম বাড়ি (palatial home) উপহার দিলেন তামিল সুপারস্টার ধনুশ, খবর সূত্রের। নতুন বাড়ির ঠিকানা চেন্নাইয়ের পোসেজ গার্ডেন অঞ্চলে (Poes Garden area of Chennai) যেখানে প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার একটি বাংলো রয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সপরিবারে অভিনেতার ছবি।

বাবা-মাকে বিশেষ উপহার ধনুশ

বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী, বাবা-মাকে যে বিলাসবহুল বাড়ি উপহার দিয়েছেন ধনুশ তার দাম প্রায় ১৫০ কোটির কাছাকাছি। সম্প্রতি হয়েছে গৃহপ্রবেশও। ট্যুইটার ও ইনস্টাগ্রামে অভিনেতার ফ্যানপেজ থেকে শেয়ার করা হয় ছবি। অভিনেতা, পরিচালক ও ধনুশ ফ্যান ক্লাবের প্রেসিডেন্ট সুব্রহ্মণ্যম শিবা এই খবর প্রথম প্রকাশ করেন সোশ্যাল মিডিয়ায়। 

সংবাদ সংস্থা আইএএনএস সূত্রে খবর, শিবা তামিল ভাষায় একটি ট্যুইট করেন, যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, 'আমার ছোট ভাই ধনুশের নতুন বাড়ি আমাকে মন্দিরের অনুভূতি দিচ্ছে। নিজের জীবনে মা-বাবাকে একটি স্বর্গের মতো বাড়ি দিয়েছে। আরও সাফল্য ও জয় তোমার হোক। দীর্ঘজীবি হও এবং বাবা-মাকে সম্মানের বিষয়ে আগামী প্রজন্মের অনুপ্রেরণা হয়ে ওঠো।'

 

 

পোস্ট হওয়া ছবিতে ধনুশকে দেখা যাচ্ছে নীল পাঞ্জাবী ও সাদা পাজামা পরে। তাঁরা বাবা পরেছেন নীল শার্ট ও সাদা মুন্ডু। মা পরেছেন গোলাপী ও নীল রঙের শাড়ি। একটি ছবিতে পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গেও পোজ দেন অভিনেতা। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Happy Sharing By Dks (@happysharingbydks)

কর্মক্ষেত্রে ধনুশের শেষ ছবি 'বাথি' মুক্তি পেয়েছে ১৭ ফেব্রুয়ারি যা প্রথম দুদিনেই বক্স অফিসে ২০ কোটির বেশি আয় করে ফেলেছে। জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা ধনুশ 'অসুরন', 'তিরুধা তিরুধা' ও আরও অজস্র দুর্দান্ত ছবিতে অভিনয় করেছেন। 

আরও পড়ুন: Swara Bhaskar: স্বরা-ফাহাদের জন্য 'দাওয়াত'-এর ভাবনা আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে, মতবিরোধ ছাত্রদের মধ্যে

ব্যক্তিগত জীবনে যদিও ধনুশ তাঁর স্ত্রী ঐশ্বর্য রজনীকান্তের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করেছেন। তবে একাধিক সূত্রে শোনা যায় দক্ষিণী তারকা রজনীকান্তের কন্যা ঐশ্বর্যের সঙ্গে ফের মিলন ঘটেছে ধনুশের, তাঁদের দুই সন্তানের জন্য। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget