এক্সপ্লোর

Dharmendra Injured: পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে আহত বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র!

Dharmendra Health Update: রাজস্থানের উদয়পুরে পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে আহত বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। খবর পারিবারিক সূত্রে।

নয়াদিল্লি: পারিবারিক অনুষ্ঠানে আহত বলিউড তারকা ধর্মেন্দ্র (Dharmendra Injured)। সূত্রের খবর, দেওল পরিবার নিশ্চিত করেছে যে রাজস্থানের উদয়পুরে (Udaipur) পারিবারিক অনুষ্ঠানে (Family Function) যোগ দিতে গিয়ে আহত হন ৮৮ বছর অভিনেতা। কিছুদিন আগে তাঁরা যান অনুষ্ঠানে অংশ নেন, বুধবার এই খবর ভাইরাল হয়। 

পারিবারিক অনুষ্ঠানে যোগ দিয়ে আহত ধর্মেন্দ্র

অভিনেতার পরিবার সূত্রে খবর, কিছুদিন আগে উদয়পুরে পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে আহত হন ধর্মেন্দ্র। তবে এখন তিনি সুস্থ হয়ে উঠছেন বলেও জানানো হয়েছে। সূত্রের আরও খবর, দ্রুত কাজে ফিরবেন অভিনেতা। 

এক জাতীয় স্তরের সংবাদ সংস্থাকে অভিনেতার পরিবার সূত্রে জানানো হয়েছে যে কিছুদিন আগে পায়ে আঘাত পান ধর্মেন্দ্র। তবে চিন্তার কোনও বিষয় নেই, তিনি সুস্থ হয়ে উঠছেন। সূত্র বলে, 'তাঁর বয়সে এসে এই ধরনের ঘটনা ঘটে যায় কিন্তু তিনি ভাল আছেন, ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। উদয়পুরে একটি পারিবারিক অনুষ্ঠানে ছিলেন যখন আহত হন। আপাতত বিশ্রামে আছেন এবং দ্রুত কাজে ফিরবেন। অনুরাগীদের অনুরোধ করব ওঁর দ্রুত আরোগ্য কামনা করতে।'

উদয়পুরে, দুই ছেলে সানি দেওল ও ববি দেওলের সঙ্গে নাতনির বিয়েতে গিয়েছিলেন ধর্মেন্দ্র। সেখানে নাচ করতে গিয়ে পিঠে এবং পায়ে আঘাত পান অভিনেতা, খবর এমনই। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় অভিনেতা, এবং প্রায়ই অনুরাগীদের সঙ্গে আলাপচারিতায় মাতেন। তবে এই আহত হওয়ার ব্যাপারে কোনও কিছু বলেননি তিনি। যদিও ওই বিয়েবাড়ি থেকে একটি ভিডিও তিনি শেয়ার করেছিলেন যেখানে তাঁকে আনন্দে মাততে দেখা যায়। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dharmendra Deol (@aapkadharam)

আরও পড়ুন: Parineeti Chopra: পরনে ঢিলেঢালা শার্ট, সন্তানসম্ভবা পরিণীতি? অভিনেত্রীর সাম্প্রতিক ছবি দেখে জোর গুঞ্জন

কাজের ক্ষেত্রে, তাঁকে শেষ দেখা গিয়েছিল ২০২৩ সালে মুক্তি প্রাপ্ত আলিয়া ভট্ট ও রণবীর সিংহ অভিনীত 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবিতে। এরপর তাঁকে দেখা গিয়েছে ২০২৪ সালে মুক্তি পাওয়া শাহিদ কপূর ও কৃতী শ্যানন অভিনীত 'তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া' ছবিতে। ২০২৩ সালের ওয়েব সিরিজ 'তাজ: ডিভাইডেড বাই ব্লাড'-এও দেখা গিয়েছিল। তাঁকে এরপর দেখা যাবে 'ইক্কিস' ও 'জাট পরদেশি'তে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget