এক্সপ্লোর

'তিনি চাইছিলেনও এটা করতে, কিন্তু অধরাই রয়ে গেল..', ধর্মেন্দ্রর স্মরণসভায় আবেগপ্রবণ হেমা মালিনী

Dharmendra Prayer Meet Hema Malini Emotional Speech: ধর্মেন্দ্রের স্মরণসভায় কোন অধরা স্বপ্নের কথা জানালেন হেমা মালিনী ?

মুম্বই: ধর্মেন্দ্রের স্মরণসভায় স্মৃতির শহরে 'ড্রিমগার্ল।'এদিন  ধর্মেন্দ্রর 'প্রার্থনাসভায়' দুই মেয়েকে সঙ্গে নিয়ে সকলকে স্বাগত জানান হেমা  মালিনী। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও।

আরও পড়ুন, উত্তরপ্রদেশের অযোধ্যার রামমন্দিরের আদলে এবার সল্টলেকেও রামমন্দির ? 'থাকছে হাসপাতাল-সহ আরও একাধিক সুবিধা..' !

'আমি কখনই ভাবিনি..'

এদিন অভিনেত্রী বলেন, আমি কখনই ভাবিনি, আমার জীবনে..বলতে বলতে গলা বুজে আসে তাঁর। যদিও ক্ষণিকেই তা সামলে নিয়ে বলতে শুরু করেন, ধরমজি একজন বিশাল বড় ব্যক্তিত্ব। যার কোনও সীমা নেই। উনি খুবই সহজ-সরল এবং মিশুকে স্বভাবের ছিলেন। সাফলের শিখরে পৌঁছেও, উনি কখনই নিজেকে আলাদা করে রাখেননি। সবসময় মাটির সঙ্গেই জুড়ে ছিলেন।' 

'৩০০ এরও বেশি ছবিতে'

হালকা হেসে হেমা মালিনী আরও বলেন, ক্যারিয়ারে তিনি ৩০০ এরও বেশি ছবিতে তিনি কাজ করেছেন। আলাদা আলাদা চরিত্রে অভিনয় করেছেন। রোমান্টিক , কখনও অ্যাকশন হিরো-নানা ভূমিকায় কাজ করেছেন তিনি। তিনি ক্যামেরা খুবই ভালবাসতেন। অভিনয় করতে ভালবাসতেন। যে চরিত্রই হোক না কেন, সেই চরিত্রের একেবারে ভিতরে ঢুকে তার সারমর্ম বুঝে অভিনয় করতেন। তাঁর অভিনয় মানুষের হৃদয়কে ছুঁয়ে গিয়েছে। কখনও শোলে-র বীরু তো কখনও প্রতিজ্ঞা ছবিতে ট্রাক ড্রাইভারের ভূমিকাতেও অবিনয় করেছিলেন। চুপকে চুপকে থেকে সীতা অউর গীতা, ধর্মেন্দ্রর উল্লেখযোগ্য সব ছবিগুলির নামই এদিন ড্রিমগার্লের মুখে শোনা গিয়েছে।

'তিনি চাইছিলেনও এটা করতে, কিন্তু অধরাই রয়ে গেল..'

তিনি আরও বলেন, ..দেখতে দেখতে একটা সময় ধরমজির আরও একটি সুপ্ত মেধা প্রকাশ পায়। যখন উনি উর্দুর শায়েরি করা শুরু করেন। ওনার বিশেষ ব্যপার এটাই ছিল, যেকোনও পরিস্থিতিতেই উনি দ্রুত একটা শায়েরি শুনিয়ে দিতেন। আমিও অনেকবার বলেছি যে, আপনি এত সুন্দর লেখেন, তো এটাকে একটা বই আকারে প্রকাশ করা উচিত। ভক্তরা ভালবাসবে। এটা আপনার অবশ্যই প্রকাশ্যে আনা উচিত। তো তিনি এটা নিয়ে খুবই সিরিয়াসই ছিলেন। তিনি চাইছিলেনও এটা করতে। কিন্তু সেই কাজটা অধরাই রয়ে গেল। 

 বিপুল ভোটে জয়ী হয়েছিলেন 'বীরু' 

হেমামালিনীর সংযোজন, সিনেমা এবং রাজনীতি, দুটোই পৃথক ক্ষেত্র। অনেকেই ফিল্ম ইন্ড্রাস্ট্রি থেকে এখানে নেতা হতে এসেছেন। কিন্তু নেতাকে কখনই দেখিনি যে অভিনেতা হতে। কিন্তু আমাদের ফিল্ম ইন্ড্রাস্ট্রি থেকে অনেক অভিনেতাই, সফল রাজনৈতিক নেতাও হয়েছেন। তো আমার ভীষই আনন্দ হচ্ছে, এবং পাশাপাশি গর্বও হচ্ছে, যে ২০০৩ সালে ভারতীয় জনতা পার্টির জন্য আমার রাজ্যসভার সদস্য হওয়ার সুযোগ মিলেছিল। তার ঠিক এক বছর পর ২০০৪ সালে, ধরমজিরও বিকানের লোকসভা কেন্দ্র থেকে ভোটে দাঁড়ানোর সুযোগ মিলেছিল। ভোটে লড়ে তিনি জয়ীও হয়েছিলেন। তো লোকজন অবাক হয়ে গিয়েছিল যে, ধরমজি রাজনীতিতেও এসে গিয়েছেন। ৫ বছরের সময়কালে উনি খুব ভাল কাজ করেছিলেন বিকানের-এ। কিন্তু রাজনীতিতে তার উৎসাহ থাকলেও  ততটা রুচি ছিল না তাঁর। সিনেমা করলে যে আনন্দ পাওয়া, সেটা রাজনীতিতে মেলে না। '

সেরা শিরোনাম

Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Hoichoi Web Series: ফিরছে 'তানসেনের তানপুরা', বিক্রম-রূপসার এবারের সফরসঙ্গী স্বস্তিকা, ইন্দ্রাশীষরা
ফিরছে 'তানসেনের তানপুরা', বিক্রম-রূপসার এবারের সফরসঙ্গী স্বস্তিকা, ইন্দ্রাশীষরা
Big Boss Bangla: একসময়ের দারুণ বন্ধু, এখন সৃজলাকে প্রাধান্য দেওয়ার জন্য আক্ষেপ করছেন দুর্নিবার!
একসময়ের দারুণ বন্ধু, এখন সৃজলাকে প্রাধান্য দেওয়ার জন্য আক্ষেপ করছেন দুর্নিবার!
Ditipriya Roy: শ্যুটিং হওয়ার পরেও দীর্ঘদিন আটকে ছবির মুক্তি, অবশেষে বড়পর্দায় দিতিপ্রিয়ার নতুন সিনেমা
শ্যুটিং হওয়ার পরেও দীর্ঘদিন আটকে ছবির মুক্তি, অবশেষে বড়পর্দায় দিতিপ্রিয়ার নতুন সিনেমা

ভিডিও

Sabina Yasmin | মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Intern Doctors Showcause | ডিউটি না করে কেন সাংবাদিকদের মুখোমুখি? ৩ দিনের মধ্যে জবাব তলব
Rashbehari Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড, 'চাইগ্রাম ক্যান্টিন' নামে একটি রেস্তোরাঁয় আগুন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.১১.২০২৬) পর্ব ২:
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.১১.২০২৬) পর্ব ১: BJP-র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠছে BJP-র মধ্যেই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Drop: রাতারাতি ১০ গ্রামে সোনার দাম কমল ২,৭০০ টাকার বেশি, ৫ হাজারের বেশি কমল রুপোর বার!
রাতারাতি ১০ গ্রামে সোনার দাম কমল ২,৭০০ টাকার বেশি, ৫ হাজারের বেশি কমল রুপোর বার!
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
PPF vs NPS: অবসরের জন্য মাসে ১০ হাজার টাকার বিনিয়োগ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড নাকি NPS, কোনটা আপনার জন্য বেশি ভাল হবে?
অবসরের জন্য মাসে ১০ হাজার টাকার বিনিয়োগ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড নাকি NPS, কোনটা আপনার জন্য বেশি ভাল হবে?
IPL 2027: নিলামের টেবিলে সবচেয়ে বেশি অঙ্ক নিয়ে নামবে লখনউ, কার ঝুলিতে সবচেয়ে কম টাকা?
নিলামের টেবিলে সবচেয়ে বেশি অঙ্ক নিয়ে নামবে লখনউ, কার ঝুলিতে সবচেয়ে কম টাকা?
Strait of Hormuz : হরমুজ প্রণালীতে ২৪ জন ভারতীয় থাকা জাহাজে পরপর হামলা, ভয়ঙ্কর ঘটনা ; ভারত বলল...
হরমুজ প্রণালীতে ২৪ জন ভারতীয় থাকা জাহাজে পরপর হামলা, ভয়ঙ্কর ঘটনা ; ভারত বলল...
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Embed widget