এক্সপ্লোর

Dharmendra: প্রকাশ কৌর বা হেমা মালিনী নন, ধর্মেন্দ্রর প্রথম প্রেমিকা আড়ালেই রয়ে গেলেন চিরকাল!

Dharmendra News: প্রকাশ কৌরের সঙ্গে ধর্মেন্দ্রর বিবাহ হয়েছিল খুবই অল্পবয়সে, তবে তিনিই ধর্মেন্দ্রর প্রথম ভালবাসা ছিলেন না!

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • অভিনেতা ধর্মেন্দ্র অসুস্থতার পর আপাতত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
  • তাঁর অসুস্থতার সময়ে প্রথম স্ত্রী প্রকাশ কৌর পাশে ছিলেন।
  • দেশভাগের কারণে ছোটবেলার প্রেম হামিদার থেকে বিচ্ছিন্ন হয়েছিলেন।
  • ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় হামিদাকে ভালোবেসেছিলেন ধর্মেন্দ্র।

কলকাতা: আর কয়েকটা দিন পেরোলেই, ৯০ বছরে পা দেবের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra)। সদ্যই গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি, ভর্তি হতে হয়েছিল হাসপাতালে। অভিনেতার পরিস্থিতি গুরুতর হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে পর্যন্ত দিতে হয়েছিল। তবে আপাতত অনেকটাই সুস্থ রয়েছেন অভিনেতা। বাড়ি ফিরে এসেছেন তিনি। তবে বাড়িতেই আপাতত পর্যবেক্ষণে থাকবেন তিনি। অভিনেতার স্বাস্থ্যের কথা মাথায় রেখে বিভিন্ন বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। আপাতত বর্ষীয়ান অভিনেতার সঙ্গে রয়েছে তাঁর গোটা পরিবার। 

ধর্মেন্দ্র খুব অল্প বয়সে, প্রকাশ কৌরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তাঁর ২ সন্তান ও হয়। এরপরে, অভিনয় করতে এসে হেমা মালিনীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান ধর্মেন্দ্র। তাঁরা বিবাহ করেন, তবে প্রকাশ কৌরের সঙ্গে কখনও বিচ্ছেদ হয়নি ধর্মেন্দ্রর। এমনকি সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে ধর্মেন্দ্র পুত্র জানিয়েছিলেন, ধর্মেন্দ্র নাকি বর্তমানে একটি বাগানবাড়িতে প্রকাশ কৌরের সঙ্গেই বসবাস করেন। আলাদা থাকেন হেমা মালিনী। আর ধর্মেন্দ্র অসুস্থ হওয়ার পর থেকে, নিয়মিত হাসপাতালে আসা যাওয়া করছেন প্রকাশ কৌর, এসেছেন ধর্মেন্দ্রর বাড়িতেও। 

প্রকাশ কৌরের সঙ্গে ধর্মেন্দ্রর বিবাহ হয়েছিল খুবই অল্পবয়সে, তবে তিনিই ধর্মেন্দ্রর প্রথম ভালবাসা ছিলেন না! তারও আগে, অভিনেতা নাকি মন দিয়েছিলেন একজনকে। দেশভাগ নাকি ধর্মেন্দ্রর প্রথম প্রেম ছিনিয়ে নেয়। একটি শো-তে এসে নিজের ছোটবেলার প্রেমের গল্প বলেছিলেন ধর্মেন্দ্র। ১৯৪৭ সালের দেশভাগের আগের ঘটনা সেটা। ধর্মেন্দ্র যে গ্রামে থাকতেন, সেই গ্রামেই থাকতেন হামিদা বলে একটি মেয়ে। হামিদা ধর্মেন্দ্রর থেকে বয়সে একটু বড় ছিলেন, তবে সেই সময়ে সেটা ভাবনার বিষয় ছিল না ধর্মেন্দ্রর কাছে। সেই সময়ে ধর্মেন্দ্র ষষ্ঠ শ্রেণীতে পড়তেন আর হামিদা পড়তেন অষ্টম শ্রেণীতে। হামিদা ছিলেন ধর্মেন্দ্রর শিক্ষকের মেয়ে।

ধর্মেন্দ্র বলেছিলেন, ছোটবেলায় তিনি খালি চাইতেন, হামিদার পাশে বসতে। তিনি কেবল দূর থেকে হামিদাকে দেখতেন আর দীর্ঘশ্বাস ফেলতেন। সেই সময়ে ধর্মেন্দ্র ভীষণ লাজুক ছিলেন। তিনি কখনও মুখে বলেননি তাঁর ভাললাগার কথা। ছোটবেলার প্রেম, মনের কথা মনেই রেখেছিলেন তিনি। হামিদা কখনও জানতেই পারেননি যে ধর্মেন্দ্রর তাঁকে ভাল লাগে। পরবর্তীতে ধর্মেন্দ্র একটি কবিতা লিখেছিলেন, যেখানে তিনি হামিদার কথা লিখে রেখেছিলেন।

দেশভাগের সময় ১৯৪৭ সালে হামিদা তাঁর পরিবারের সঙ্গে পাকিস্তান চলে যান এবং ধর্মেন্দ্র ভারতে থেকে যান। তাঁদের আর কখনো দেখা হয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Deepika Padukone: মুম্বইতে আলাপ, ২ বছরের প্রেম.. দীপিকা পাড়ুকোনের জীবনের প্রথম পুরুষ ব্রেক-আপ করেছিলেন নিজেই!
মুম্বইতে আলাপ, ২ বছরের প্রেম.. দীপিকা পাড়ুকোনের জীবনের প্রথম পুরুষ ব্রেক-আপ করেছিলেন নিজেই!
Govinda-Sunita: আপত্তিকর ভাষা ব্যবহার করছেন সুনীতা আহুজা! ভিডিও তুলে পাঠানো হত গোবিন্দের ফোনে, তারপর...
আপত্তিকর ভাষা ব্যবহার করছেন সুনীতা আহুজা! ভিডিও তুলে পাঠানো হত গোবিন্দের ফোনে, তারপর...
Singer Hospitalized: কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হল জনপ্রিয় সঙ্গীতশিল্পীর পুত্রকে! অবস্থা কতটা গুরুতর?
কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হতে হল জনপ্রিয় সঙ্গীতশিল্পীর পুত্রকে! অবস্থা কতটা গুরুতর?
Salman Khan: বড় পদক্ষেপ, নিজের পুরনো বাড়ি বিক্রি করে দিলেন সলমন খান! কত লাভ হল?
বড় পদক্ষেপ, নিজের পুরনো বাড়ি বিক্রি করে দিলেন সলমন খান! কত লাভ হল?

ভিডিও

TMC Shahid Diwas: ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবস পালন নিয়েও শুরু রাজনৈতিক টানাপোড়েন
Baruipur News: “ছেলেকে মারার সেই দৃশ্য, ভুলতে পারছি না”, বললেন নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের মায়ের
BJP News: তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসতে 'না' বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার
Abhishek Banerjee: ভুল চিকিৎসায় পা বাদ রোগীর!সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়
BJP Protest News | বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, পলাতক দুষ্কৃতীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget