এক্সপ্লোর

Children Day 2021: শিশু দিবসে ছেলে অভিয়ান এবং সৎ মেয়ের উদ্দেশে কী বার্তা দিলেন দিয়া মির্জা?

কিছুদিন আগেই প্রথমবার মা হয়েছেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। শিশু দিবসে ছেলে অভিয়ান এবং সৎ মেয়ে সামাইরাকে শুভেচ্ছা জানিয়ে কী বার্তা দিলেন 'রেহনা হ্যায় তেরে দিল মে' অভিনেত্রী?

মুম্বই: আজ শিশু দিবস। সাধারণ নেট নাগরিক থেকে তারকারা প্রত্যেকেই নিজের নিজের মতো করে শিশু দিবস (Childrens Day 2021) পালন করছেন। এবং সেই ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। কিছুদিন আগেই প্রথমবার মা হয়েছেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা (Dia Mirza)। শিশু দিবসে ছেলে অভিয়ান এবং সৎ মেয়ে সামাইরাকে শুভেচ্ছা জানিয়ে কী বার্তা দিলেন 'রেহনা হ্যায় তেরে দিল মে' অভিনেত্রী?

চলতি বছরের শুরুর দিকে প্রথমবার মা হয়েছেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। যদিও মা হওয়ার প্রায় দুমাস পরে সুখবরটা তিনি প্রকাশ্যে জানিয়েছিলেন। এমন সিদ্ধান্তের কারণ হিসেবে জানা যায়, জন্মের পর থেকে জটিল অসুখে ভুলছিল দিয়া মির্জায় সদ্যোজাত সন্তান। যখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল হয়, যখন সে বিপদমুক্ত হয়, তখনই সন্তানের মা হওয়ার খবর সবাইকে জানান অভিনেত্রী। পরবর্তীকালেও বিভিন্ন সময়ে ছেলের ছবি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেয়ার করেছেন দিয়া মির্জা। প্রথমবার সন্তানের জন্ম দিলেও তিনি শুধুমাত্র ছেলে অভিয়ানের মা নন। দিয়া মির্জার জীবনে তাঁর সৎ মেয়েও রয়েছে। সামাইরা। অভিনেত্রীর স্বামী বৈভব রেখির প্রথম পক্ষের সন্তান সামাইরা। দিয়া মির্জার সঙ্গে তার সম্পর্কও বেশ সুন্দর। অন্তত অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া দেখলে তেমনটাই আন্দাজ করা যায়। বিভিন্ন সময়ে সামাইরার সঙ্গে ছবি পোস্ট করেছেন দিয়া। আজ শিশু দিবসে তাই নিজের ছেলে অভিয়ানের পাশাপাশি সৎ মেয়ে সামাইরাকেও শুভেচ্ছা জানাতে ভোলেননি তিনি।

এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ছেলে অভিয়ান এবং সৎ মেয়ে সামাইরার ছবি পোস্ট করে দিয়া মির্জা লিখেছেন, 'তুমি মুক্তভাবে জন্ম নিয়েছ। প্রার্থনা করি সেভাবেই মুক্তভাবে জীবনটাকে বাঁচো।'

আরও পড়ুন - Singham 3 Update: কবে মুক্তি পাবে 'সিংঘম থ্রি'? জানিয়ে দিলেন রোহিত শেট্টি

প্রসঙ্গত, চলতি বছর ২৫ ফেব্রুয়ারি একেবারেই ঘরোয়া এবং ঘনিষ্ঠ আত্মীয়, বন্ধুদের উপস্থিতিতে প্রেমিক বৈভব রেখিকে বিয়ে করেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। এর আগে তিনি তাঁর বিজনেস পার্টনার সাহিল সাংঘার সঙ্গে ৫ বছর বিবাহিত সম্পর্কে ছিলেন। দিয়া মির্জাকে শেষবার দেখা গিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের জনপ্রিয় ওয়েব সিরিজ 'কল মাই এজেন্ট'-এ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Honey Singh: মাদকাসক্ত হয়ে পড়েছিলেন, কাজ করতে পারছিলেন না... কঠিন সময়ে হানি সিংহ কাকে পাশে পেয়েছিলেন?
মাদকাসক্ত হয়ে পড়েছিলেন, কাজ করতে পারছিলেন না... কঠিন সময়ে হানি সিংহ কাকে পাশে পেয়েছিলেন?
Swarup Biswas-Jui: আলাদা থাকছিলেন দীর্ঘদিন, এবার স্বরূপ বিশ্বাসের সঙ্গে আইনি বিচ্ছেদের পথে স্ত্রী জুঁই! রাজ্যের পালাবদলই কারণ?
আলাদা থাকছিলেন দীর্ঘদিন, এবার স্বরূপ বিশ্বাসের সঙ্গে আইনি বিচ্ছেদের পথে স্ত্রী জুঁই! রাজ্যের পালাবদলই কারণ?
Karan Johar: শাহরুখ, আলিয়ার মতো তারকাদের 'আনফলো' করে দিলেন কর্ণ জোহর! 'ফলো' করছেন এই অভিনেত্রীকে
শাহরুখ, আলিয়ার মতো তারকাদের 'আনফলো' করে দিলেন কর্ণ জোহর! 'ফলো' করছেন এই অভিনেত্রীকে
Madhumita Sarcar: স্বামীর সঙ্গে সমস্যা, ত্রিকোণ সম্পর্কের জট! মধুমিতাকে কি সবাই ভুল বুঝছেন?
স্বামীর সঙ্গে সমস্যা, ত্রিকোণ সম্পর্কের জট! মধুমিতাকে কি সবাই ভুল বুঝছেন?

ভিডিও

Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা
Chokh Bhanga 6ta |কীভাবে আবেদন Annapurna Yojona-তে? কতদিন চলবে আবেদন প্রক্রিয়া? জানালেন মুখ্যমন্ত্রী
Chokh Bhanga Chota | ছাদ থেকে পড়ে মৃত্যু হল পরিচালক অনীক দত্তের, শোকের ছায়া টলিউডে | Anik Dutta

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget