এক্সপ্লোর

Ranveer Singh: কত টাকা খরচ করে প্রথম পোর্টফোলিও তৈরি করেন রণবীর সিংহ?

Bollywood Celebrity Updates: জানান, বারো বছর আগে তিনি কত টাকা খরচ করে প্রথম পোর্টফোলিও তৈরি করেছিলেন। আর তাঁর বাবা কত কষ্ট করে সেই টাকাটা খরচ করেছিলেন।

মুম্বই: বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা রণবীর সিংহ (Ranveer Singh)। ছোট থেকে বড়, সকলেই তাঁর অনুরাগী। শুধু তাই অভিনয়েই নয়, তাঁর স্টাইল স্টেটমেন্টেও মুগ্ধ থাকেন নেটিজেনরা। নানা সময়ে তাঁকে ফ্যাশন স্টেটমেন্ট তৈরি করতে দেখা যায়। সম্প্রতি এক সাক্ষাতকারে রণবীর সিংহ পুরনো দিনের স্মৃতিচারণা করছিলেন। জানান, বারো বছর আগে তিনি কত টাকা খরচ করে প্রথম পোর্টফোলিও তৈরি করেছিলেন। আর তাঁর বাবা কত কষ্ট করে সেই টাকাটা খরচ করেছিলেন।

কীভাবে রণবীরের পোর্টফোলিওর জন্য টাকা দেন অভিনেতার বাবা?

সম্প্রতি নেট দুনিয়ায় বেশ কিছু ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে কেরিয়ারের শুরুর দিকগুলোর স্মৃতিচারণা করতে দেখা যাচ্ছে তাঁকে। সেখানেই তিনি জীবনের প্রথম পোর্টফোলিও তৈরির কথা সকলের সঙ্গে শেয়ার করে নেন। জানান, কত কষ্ট করে তাঁর প্রথম পোর্টফোলিও তৈরি করার জন্য তাঁর বাবা ৫০ হাজার টাকা খরচ করেছিলেন। রণবীর সিংহ বলেন, 'বাবা তুমি মনে করতে পারছ? বারো বছ আগে। আমি আমার পোর্টফোলিও তৈরি করতে গিয়েছিলাম। যাঁরা অভিনেতা হতে আসেন, স্ট্রাগল করার দিনগুলোয় প্রত্যেকের পোর্টফোলিও থাকা জরুরি থাকে। যা যেকোনও অডিশন কিংবা কোনও বড় কোনও পরিচালক কিংবা প্রযোজককে সেটা দেখিয়ে কাজ চাইতে হয়। পোর্টফোলিও সঙ্গে নিয়ে বলতে হয়, 'আমি একজন খুব ভালো অভিনেতা। দয়া করে আমাকে একটা কাজের সুযোগ দিন।' মনে আছে, সেই সময়ে পোর্টফোলিও তৈরি করার জন্য ৫০ হাজার টাকার দরকার ছিল। যাতে আমি একজন বড় ফোটোগ্রাফারের থেকে সেটা বানাতে পারি। যেহেতু সে সময়ে ওই টাকার অঙ্কটা আমাদের কাছে অত্যন্ত বেশি ছিল, তাই আমি বাবাকে বলি। বাবা বলেছিল, 'চিন্তা কোরো না। তোমার বাবা আছে। তারপর অনেক কষ্ট করে সেই টাকাটা বাবা দেন।' এই কথা বলার পরই চোখে জল এসে যায় অভিনেতার।

আরও পড়ুন - Top Entertainment News Today: প্রয়াত ঐন্দ্রিলা শর্মা, শোকাচ্ছ্বন্ন বিনোদন জগত, একনজরে বিনোদনের সারাদিন

প্রসঙ্গত, ২০১০ সালে 'ব্যান্ড বাজা বারাত' ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেন রণবীর সিংহ। প্রথম ছবি থেকেই দর্শকের নজর কাড়েন। আর আজ তিনি বি টাউনের সফল একজন অভিনেতা। রণবীর সিংহকে শীঘ্রই দেখা যেতে চলেছে একাধিক ছবিতে। আলিয়া ভট্ট, ধর্মেন্দ্র, জয়া বচ্চনের সঙ্গে তাঁকে দেখা যাবে কর্ণ জোহরের ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি'-তে। এছাড়াও রোহিত শেট্টির 'সার্কাস'-এ অভিনয় করছেন তিনি।

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget