এক্সপ্লোর

Dilip Kumar 99th Birth Anniversary: প্রথমবার জন্মদিনে নেই দিলীপ কুমার, প্রিয় 'জান'কে আবেগঘন বার্তায় শুভেচ্ছা সায়রা বানুর

দিলীপ কুমারের চলে যাওয়া কিছুতেই আজও মন থেকে মেনে নিতে পারেন না সায়রা বানু। অভিনেতার প্রয়াণের পর সংবাদমাধ্যমের কাছে জানিয়েছিলেন যে, তাঁর বেঁচে থাকার ইচ্ছেটাই চলে গেল।

মুম্বই: গত ৭ জুলাই সবাইকে ছেড়ে না ফেরার দেশে পাড়ি দেন দিলীপ কুমার (Dilip Kumar)। বয়স জনিত কারণে ৯৮ বছর বয়সে পরলোক গমন করেন অভিনেতা। দিলীপ কুমার এবং সায়রা বানুর (Saira Banu) ৫৪ বছরের বিবাহিত জীবন ছিল রূপকথার মতো। যা প্রজন্মভেদে এখনও উদ্বুদ্ধ করে। দিলীপ কুমারের অসুস্থতাকালে সায়রা বানুর অবদান অনস্বীকার্য ছিল। শয্যাশায়ী অবস্থায় দিলীপ কুমারের দেখাশোনা করা থেকে অনুরাগীদের অভিনেতার শারীরিক অবস্থার কথা জানানো, সবই যত্নের সঙ্গে করতেন তিনি। আজ জন্মদিন প্রয়াত কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের। এই জগতে আজ তিনি থাকলে তাঁর বয়স হল ৯৯ বছর। 

আরও পড়ুন - Chandigarh Kare Aashiqui: প্রথম দিনেই কত টাকার ব্যবসা করল আয়ুষ্মান-বাণীর 'চণ্ডীগড় করে আশিকি'?

দিলীপ কুমারের চলে যাওয়া কিছুতেই আজও মন থেকে মেনে নিতে পারেন না সায়রা বানু। অভিনেতার প্রয়াণের পর সংবাদমাধ্যমের কাছে জানিয়েছিলেন যে, তাঁর বেঁচে থাকার ইচ্ছেটাই চলে গেল। আর হবে নাই বা কেন। সেই ১৯৬৬ সাল থেকে বিবাহিত জীবনে আবদ্ধ ছিলেন দুজনে। প্রায় ৫৪ বছরের সাংসারিক জীবনের যখন একজন চলে যান, তখন অন্যজনের মনের হাল কী হতে পারে, তা বোঝাই যায়। এই প্রজন্মের মানুষ তারকা জুটি বলতে যা বোঝে, বলিউডে সেই তারকা জুটির অন্যতম পথিকৃত ছিলেন দিলীপ কুমার এবং সায়রা বানু। দিলীপ কুমার কত বড় অভিনেতা বলার অপেক্ষা রাখে না। তবে, কম ছিলেন না সায়রা বানুও। ১৯৬৩ থেকে ১৯৭৭ পর্যন্ত এদেশের অন্যতম বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেত্রী ছিলেন তিনি। প্রথমবার জন্মদিনে নেই দিলীপ কুমার। তাই প্রিয় 'জান'-র প্রতি আবেগঘন বার্তা দিলেন সায়রা বানু। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দিলীপ কুমারের জন্মদিনে এক আবেগঘন বার্তা দেওয়া চিঠি লেখেন সায়রা বানু। 

প্রসঙ্গত, দিলীপ কুমারের আসল নাম ইউসুফ খান। শাহরুখ খান, সলমন খান, আমির খানের আগে দিলীপ কুমারকেই বলিউডের প্রথম খান বলা হয়। তিনি শুধুই একজন সুপারস্টার নন, ছবির জগতে রয়েছে তাঁর অসংখ্য কীর্তি। যা দিয়ে তিনি কিংবদন্তি হন। আজ দিলীপ কুমারের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে শুভেচ্ছাবার্তা।

সেরা শিরোনাম

Jeetu-Srijla: প্রত্যাখান সহ্য করতে পারছেন না জিতু? নাকি পরিস্থিতি সামলাতে পারছেন না সৃজলাই? বিগ বস নিয়ে ভিন্নমত নেটিজেনদের
প্রত্যাখান সহ্য করতে পারছেন না জিতু? নাকি পরিস্থিতি সামলাতে পারছেন না সৃজলাই? বিগ বস নিয়ে ভিন্নমত নেটিজেনদের
Shah Rukh Khan: ১৫ বছর যেন সংখ্যামাত্র! শাহরুখ-করিনার ম্যাজিক অমলিন 'ড্যাডি কুল' -এ
১৫ বছর যেন সংখ্যামাত্র! শাহরুখ-করিনার ম্যাজিক অমলিন 'ড্যাডি কুল' -এ
Big Boss Bangla: চোখে জল সবার, প্রত্যেককে উপহার দিলেন নিরঞ্জন! এই সপ্তাহেই বিগ বসের যাত্রা শেষ লাফটারসেনের?
চোখে জল সবার, প্রত্যেককে উপহার দিলেন নিরঞ্জন! এই সপ্তাহেই বিগ বসের যাত্রা শেষ লাফটারসেনের?
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget