এক্সপ্লোর

Naseeruddin Shah on Dilip Kumar:“দিলীপ কুমার আর কাউকে তৈরি করে গেলেন না,” আক্ষেপ নাসিরুদ্দিন শাহের

নাসিরুদ্দিন শাহের মতে, দিলীপ কুমার পরবর্তী যুগে যাঁরাই বলিউডে এসেছেন, তাঁরা নিজেদের মতো করে দিলীপ কুমারকে অনুকরণ করেছেন।

মুম্বই: নাসিরুদ্দিন শাহ এবং দিলীপ কুমারকে একসঙ্গে পর্দায় দেখা গিয়েছিল ১৯৮৬ সালে মুক্তি পাওয়া 'কর্মা' ছবিতে। সেই ছবির নানা গল্প আজও মানুষের মুখে-মুখে ঘোরে। সেই দিলীপ কুমার আজ প্রয়াত। গোটা দেশের সিনেমাপ্রেমীদের মতোই শোকস্তব্ধ বলিউড। তাঁর সঙ্গে কাজ করা অভিনেতা-অভিনেত্রীরা এখনও বিশ্বাস করতে পারছেন না যে, দিলীপ কুমার আজ আর পৃথিবীতে নেই। ঠিক এইরকমই অনুভূতি অভিনেতা নাসিরুদ্দিন শাহের। বলিউডের প্রথম খানের প্রয়াণের খবরে মর্মাহত তিনিও। তারপরেও নাসিরুদ্দিন শাহ বেশ কিছু প্রশ্ন অবশ্য তুলছেন।

একটি সাক্ষাৎকার দিতে গিয়ে নাসিরুদ্দিন শাহ বলেছেন, 'দিলীপ কুমার আমাদের দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিংবদন্তি। কিন্তু, তিনি তাঁর অভিনয়ের ধারা পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চারিত করে যাননি।' নাসিরুদ্দিন শাহের মতে, দিলীপ কুমার পরবর্তী যুগে যাঁরাই বলিউডে এসেছেন, তাঁরা নিজেদের মতো করে দিলীপ কুমারকে অনুকরণ করেছেন। তাঁর হাঁটা-চলা, কথা বলার ভঙ্গী, শরীরের ভাষা, যতটা সম্ভব নিজের মতো করে অনুকরণ করেছেন কেউ কেউ। কিন্তু, গোটা বিষয়টা আরও গোছানো হতে পারতো। নিজের ফিল্মি কেরিয়ারের বাইরে গিয়ে সামাজিক বিষয়েও খুব বেশি মুখ খুলতে দেখা যায়নি সদস্য প্রয়াত অভিনেতাকে। সে কথাও মনে করিয়ে দিয়েছেন নাসিরুদ্দিন শাহ।

প্রসঙ্গত, নাসিরুদ্দিন শাহ-ও সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছেন নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে। তারই মাঝে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নাসিরুদ্দিন শাহ মনে করিয়ে দিয়েছেন, "দিলীপ কুমার এত বড় অভিনেতা হওয়া সত্বেও গোটা কেরিয়ারে মাত্র একটি ছবিই প্রয়োজনা করেছেন। আর যদি পরিচালনার কথা বলেন, তাহলে সেটা শুন্য়। একটিও নয়। অত বড় অভিনেতা হয়েও যদি তিনি কোনও ছবি পরিচালনা না করেন, তাহলে পরবর্তী প্রজন্ম তাঁর থেকে শিখবে কীভাবে? সত্যি কথা বলতে কী দিলীপ কুমার পরবর্তীকালে আর কোনও অভিনেতাকেই গ্রুম করে যাননি। এমনকি সাতের দশকে নিজের ওরকম অনবদ্য পারফরম্যান্সের পরে অন্যরকম কিছু করে যাননি পরবর্তীতে।"

সেরা শিরোনাম

Shekhar Suman: ‘দেশে শান্তি নেই’ বলেও পিছু হটলেন সঞ্জয় দত্ত, শেখর সুমনের অনুষ্ঠানে অভিনেতার মন্তব্যে বিতর্ক, রোষানলে পড়েই কি সাফাই?
‘দেশে শান্তি নেই’ বলেও পিছু হটলেন সঞ্জয় দত্ত, শেখর সুমনের অনুষ্ঠানে অভিনেতার মন্তব্যে বিতর্ক, রোষানলে পড়েই কি সাফাই?
Big Boss Bangla: 'বিগ বসের বাড়িতে সবচেয়ে বেশি নাটক করে সৃজলা! আর দুর্নিবার...' এ কি বললেন সায়ক?
'বিগ বসের বাড়িতে সবচেয়ে বেশি নাটক করে সৃজলা! আর দুর্নিবার...' এ কি বললেন সায়ক?
Parambrata Chatterjee: কখনও তিনি গোয়েন্দা, ভূত আর রহস্যের খোঁজও করছেন পরিচালক পরমব্রত!
কখনও তিনি গোয়েন্দা, ভূত আর রহস্যের খোঁজও করছেন পরিচালক পরমব্রত!
Big Boss Bangla: বিগ বসের বাড়িতে শক্তিশালী প্রতিযোগী কে? আফশোস হয়? অবশেষে মুখ খুললেন অনিন্দ্য
বিগ বসের বাড়িতে শক্তিশালী প্রতিযোগী কে? আফশোস হয়? অবশেষে মুখ খুললেন অনিন্দ্য

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget