এক্সপ্লোর

Prasun Chatterjee: OTT-তে 'দোস্তজী'র মুক্তি থেকে দ্বিতীয় ছবির কাজ, অকপট পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়

ABP Live Exclusive: প্রসূন চট্টোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া ঘাঁটলে দেখা যাবে, তাঁর বেশিরভাগ পোস্টেই একাধিক অনুরাগী বা দর্শকের একই ধরনের মন্তব্য। 'কবে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পাওয়া যাবে 'দোস্তজী'?'

কলকাতা: জীবনের পথে এগিয়ে চলতে চলতে ছোটবেলার সারল্য কখন যে সময়ের স্রোতে হারিয়ে যায় তা টের পাওয়া মুশকিল। সেই সঙ্গে হারিয়ে যায় ছোটবেলার সেই নিষ্পাপ বন্ধুত্বও। বড় হয়ে দৌড়ঝাঁপের জীবনে, লড়াইয়ে, রেসে সেই বন্ধুদের কথা প্রায়ই মনে পড়ে কি না? স্মৃতির পাতা হাতড়ালে কোনও এক বিশেষ সেই বন্ধুর সন্ধানও মিলতে পারে, সময় যার সঙ্গে সম্পর্ক ফিকে করে দিতে পারেনি। প্রসূন চট্টোপাধ্যায় (Prasun Chatterjee) পরিচালিত 'দোস্তজী' (Dostojee) সেই স্মৃতির সরণিতে এনেই দাঁড় করিয়েছে দর্শককে। দেশে-বিদেশে-রাজ্যে এই ছবি কোটি কোটি দর্শকের মন জয় করেছে। এবার সকলেই অপেক্ষায় কবে ওটিটিতে মুক্তি (OTT Release) পাবে 'দোস্তজী'? সেই সঙ্গে কবে পরের ছবি নিয়ে আসতে চলেছেন প্রসূন? এবিপি লাইভের তরফে ফোনে যোগাযোগ করা হলে এইসব প্রশ্নের উত্তর দিলেন পরিচালক। 

ওটিটি প্ল্যাটফর্মে কবে মুক্তি পাচ্ছে 'দোস্তজী'? 

পলাশ ও সফিকুল নাম দুটি ও তাঁদের নিষ্পাপ বন্ধুত্বের গল্প এতদিনে সিনেপ্রেমী বাঙালির পরিচিত। কিন্তু তাঁদের যে প্রেক্ষাগৃহের বড়পর্দা ছাড়া দেখার কোনও উপায় এখনও হয়ে উঠছে না। এদিকে সাধারণ মানুষ ফের ঘুরে আসতে চান ফেলে আসা শৈশবে। কী উপায়? 

পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়ের সোশ্যাল মিডিয়া ঘাঁটলে দেখা যাবে, তাঁর বেশিরভাগ পোস্টেই একাধিক অনুরাগী বা দর্শকের একই ধরনের মন্তব্য। 'কবে ওটিটি প্ল্যাটফর্মে দেখতে পাওয়া যাবে 'দোস্তজী'?' একই প্রশ্ন এবিপি লাইভের তরফে করা হয় পরিচালককে। তিনি বলেন, 'ওটিটিতে মুক্তির কথা আগেই ভেবেছিলাম, কিন্তু সব মিলিয়ে পরিস্থিতি অনুকূল ছিল না। এত মানুষ বিভিন্ন সামাজিক মাধ্যমে জানতে চান, কবে ‘দোস্তজী’ ওটিটি আসবে, কিন্তু আমার কাছে কোনও নির্দিষ্ট উত্তর নেই। কারণ, পরিস্থিতি কবে অনুকূল হবে আমি নিজেও জানি না। হয়ত আগামী বছরের শুরুতে কিছু হলেও হতে পারে। কোনও নিশ্চিত কিছুই জানাতে পারছি না এখনই।'

কবে আসছে প্রসূনের পরবর্তী ছবি?

দেশে, বিদেশে অজস্র চলচ্চিত্র উৎসবে পৌঁছেছে 'দোস্তজী'। সাধারণ মানুষ তো বটেই বাংলার 'ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পর্যন্ত ছবি দেখে আপ্লুত হয়ে নবীন পরিচালকের পাশে দাঁড়িয়েছেন। একাধিক পুরস্কার, একাধিক সম্মানে পরিপূর্ণ 'দোস্তজী'র ঝুলি। এবার 'মুম্বই চলচ্চিত্র উৎসব'-এ দেখা যাবে দুই বন্ধুর গল্প। প্রচণ্ড ব্যস্ততায় দিন কাটছে প্রসূনের। তবে দ্বিতীয় ছবির কাজ?

'রিসার্চের কাজ শুরু হয়ে গিয়েছে', অকপট প্রসূন। কী বিষয়ে ছবি, কোন ধরনের ছবি, কোনও ব্যাপারেই মুখ খোলেননি পরিচালক। প্রসূন চট্টোপাধ্যায়ের কথায়, 'আমি প্রত্যেক বছর একটা করে ছবি করব এমন কোনওদিনই ভাবিনি। হয়তো দুই-আড়াই বছরে একটা করে ছবি তৈরি করব। কারণ আমার ছবির রিসার্চের সময় লাগবে। আপাতত দ্বিতীয় ছবির রিসার্চের কাজ শুরু করেছি সবেমাত্র। চার মাস ধরে রিসার্চ চলবে বলে সময় ধরা আছে। তারপর বাকি সমস্ত কিছু। এখনই তাই বিষয় ইত্যাদি সম্পর্কে বলার মতো জায়গায় পৌঁছাইনি। তবে এটুকু বলতে পারি, যা হবে খুব বড় স্কেলে আসবে।' 

আরও পড়ুন: Ranveer Singh: 'একটা সুযোগ তো পেতেই পারি', ডনের চরিত্রে অভিনয়, সমালোচনার মাঝে আর্জি রণবীর সিংহের

পরের ছবির প্রযোজক পেয়েছেন? পরিচালকের উত্তর, 'আমাকে অনেক প্রযোজক, ইনভেস্টর বলেছেন। তবে এখনও কোনও কিছুই নিশ্চিত করিনি। যা হবে সময়ে সময়ে সব জানাতে থাকব। এখন মন দিয়ে রিসার্চটাই করতে চাই। আর এটা পুরোটাই বাইরে ঘুরে ঘুরে করতে হবে। ফলে অন্যকিছু নিয়ে ভাবার এখন একেবারেই সময় নেই।'

প্রসঙ্গত, প্রসূন চট্টোপাধ্যায়ের 'দোস্তজী'ই প্রথম বাংলা ছবি যার ট্রেলার প্রদর্শিত হয়েছিল মর্যাদাপূর্ণ 'টাইমস স্কোয়ার'-এর বিলবোর্ডে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget