এক্সপ্লোর

'Gadar 2': 'গদর ২' মুক্তির আগেই পরিচালকের বিরুদ্ধে অভিযোগ আমিশা পটেলের, উত্তর দিলেন অনিল শর্মা

'Gadar 2' Director: 'গদর ২' ছবির পরিচালক ও প্রযোজক অনিল শর্মার বিরুদ্ধে চণ্ডীগড়ে শ্যুটিং চলাকালীন চরম অব্যবস্থার অভিযোগ আনেন আমিশা পটেল। সেই অভিযোগ আনার বেশ কিছুদিন পর অবশেষে মুখ খুললেন অনিল শর্মা।

নয়াদিল্লি: মুক্তির অপেক্ষায় 'গদর ২' (Gadar 2)। উত্তেজনার পারদ তুঙ্গে এই ছবি নিয়ে। কিন্তু এরই মধ্যে সমালোচনার মুখেও পড়েছে এই ছবি। প্রসঙ্গত, কিছুদিন আগেই আমিশা পটেল (Ameesha Patel) অভিযোগ তোলেন ছবির সেটের চরম অব্যবস্থা নিয়ে। অভিনেত্রী সমস্ত অভিযোগই আনেন পরিচালক অনিল শর্মার প্রযোজনা সংস্থার বিরুদ্ধে (Director Producer Anil Sharma)। এতদিনে এই প্রসঙ্গে মুখ খুললেন অনিল শর্মা। 

আমিশা পটেলের অভিযোগের ভিত্তিতে কী বললেন 'গদর ২' ছবির পরিচালক-প্রযোজক?

'গদর ২' ছবির পরিচালক ও প্রযোজক অনিল শর্মার বিরুদ্ধে চণ্ডীগড়ে শ্যুটিং চলাকালীন চরম অব্যবস্থার অভিযোগ আনেন আমিশা পটেল। সেই অভিযোগ আনার বেশ কিছুদিন পর অবশেষে মুখ খুললেন অনিল শর্মা। তাঁর দাবি এই সমস্ত অভিযোগ একেবারে মিথ্যা। 

পরপর একাধিক ট্যুইটে আমিশা পটেল লেখেন, 'অনুরাগীদের অপর এক চিন্তার বিষয় ছিল অনিল শর্মা প্রোডাকশনসকে ঘিরে যা 'গদর ২'-এর শেষ শিডিউলে ঘটে মে মাসের শেষের দিকে চণ্ডীগড়ে। মেকআপ আর্টিস্ট, কস্টিউম ডিজাইনার প্রমুখদের অনিল শর্মার প্রোডাকশন হাউজ থেকে প্রাপ্য পারিশ্রমিক না পাওয়া নিয়ে একাধিক প্রশ্ন ছিল।'

আমিশার পোস্টের জবাবে এক জাতীয় সংবাদ সংস্থাকে পরিচালক অনিল শর্মা জানান যে অভিনেত্রী কেন এমন বলছেন তাঁর কোনও ধারণাই নেই। তিনি জানান যে এই সমস্ত অভিযোগের কোনওটাই সত্যি নয় এবং একইসঙ্গে পরিচালক অভিনেত্রীকে ধন্যবাদ জানান তাঁর প্রযোজনা সংস্থাকে বিখ্যাত করে দেওয়ার জন্য। তিনি বলেন, 'এর থেকে বড় কী হতে পারে? আমাদের নতুন প্রযোজনা সংস্থাকে বিখ্যাত করে দেওয়ার জন্য ওঁকে ধন্যবাদ।'

আরও পড়ুন: Vastu Shastra: বাড়িতে ক্যাকটাস কিংবা ভাঙা তালা রেখেছেন? দুর্ভাগ্য ডেকে আনছেন না তো?

প্রসঙ্গত, 'গদর ২' এখন আলোচনার শীর্ষে। কিছুদিন আগেই জানা যায় সানি দেওল (Sunny Deol) ও আমিশা পটেল অভিনীত 'গদর ২' ছবিতে নিজের কণ্ঠ দান করেছেন প্রবীণ অভিনেতা নানা পাটেকর। ছবির একেবারে শুরুতেই দর্শকের জন্য ভূমিকা শোনা যাবে তাঁর কণ্ঠে। এছাড়াও কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ছবির প্রথম গান 'উড় যা কালে কাওয়া'। 'গদর এক প্রেম কথা' ছবির জনপ্রিয় এই গানে নতুনের ছোঁয়া দেওয়া হয়েছে। 'গদর ২' প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১১ অগাস্ট। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget