এক্সপ্লোর

Srijit Mukherji: অন্ধকারে ডুবে যাচ্ছেন পরিচালক সৃজিত মুখোপাধ্য়ায়! পরিচালকের ফেসবুক পোস্ট সাড়া ফেলল নেটদুনিয়ায়

Srijit Facebook Post: কী লিখেছেন 'উমা' পরিচালক তাঁর ফেসবুক পোস্টে?

কলকাতা: বাংলার খ্য়াতনামা পরিচালকদের মধ্যে অন্য়তম পরিচালক সৃজিত মুখোপাধ্য়ায় (Srijit Mukherji)। তাঁর ছবি মানেই বক্সঅফিসে তোলপাড়। তবে এবার সৃজিতের একটি পোস্ট সাড়া ফেলল নেটদুনিয়ায়। বুধবার তিনি ফেসবুকে লেখেন, 'its getting dark, too dark to see', অর্থাৎ, 'অন্ধকার নামছে, খুব অন্ধকার…'। সূত্রের খবর অনুযায়ী, প্রবল জ্বরে আক্রান্ত 'জুলফিকর' পরিচালক।

 

">

 

আপতত চিকিৎসকের পরামর্শে বিশ্রামে আছেন তিনি। তবে এই ধরণের পোস্ট পরিচালক কেন লিখেছেন তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন উঠেছে। 

উল্লেখ্য়, বড়পর্দায় দেবের ব্যোমকেশ ও দুর্গরহস্য (Byomkesh o Durgo Rohossyo) মুক্তির পরে প্রকাশ্যে এল ওয়েব পর্দায় ব্যোমকেশের টিজার। অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya), সোহিনী সরকার (Sohini Sarkar), রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee) অভিনীত দুর্গরহস্য-র টিজার।

এই সিরিজ মুক্তি পাওয়ার কথা ছিল অগাস্ট মাসে। একইদিনে বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল দেব-রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) অভিনীত 'ব্যোমকেশ ও দুর্গরহস্য'-র। তবে 'হইচই'-এর এই ওয়েবসিরিজ মুক্তির দিন পিছিয়ে দেওয়া হয়েছে। আর কবে এই সিরিজ মুক্তি পাবে, এখনও সেই দিন প্রকাশ্যে আসেনি। 

আরও পড়ুন...

ইয়ারফোন ছাড়া এক মুহূর্ত চলে না? বাড়তে পারে কথা বলা ও শোনার সমস্যা, অশনি সঙ্কেত গবেষণায়

সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) পরিচালিত শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনি অবলম্বনে 'হইচই' (Hoichoi)-এ মুক্তি পাবে ওই ওয়েব সিরিজ। এই টিজারে শোনা গেল অনির্বাণের গুরুগম্ভীর গলায় শোনা গেল সত্যের সন্ধানের ইঙ্গিত। গোটা টিজারে দেখা গেল বিভিন্ন সময়ের ঝলক, গোটা সিরিজটিই একটি পিরিয়ড পিস।

অন্য়দিকে, এই পুজোতেই মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্য়ায়ের ছবি 'দশম অবতার' (Dawshom Awbotaar)। এই ছবির হাত ধরে একপর্দায় একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যীশু সেনগুপ্ত, জয়া আহসানকে। ২১ জুলাই থেকে শুরু হয়েছে 'দশম অবতার' ছবির শ্যুটিং। '২২শে শ্রাবণ' ছবির প্রিক্যুয়েল এটি। ছবির সঙ্গীতের দায়িত্ব নিয়েছেন অনুপম রায়, রূপম ইসলাম, ইন্দ্রদীপ দাশগুপ্ত। বাগবাজারের বসুবাটিতে ছবির আনুষ্ঠানিক ঘোষণা ও লোগো প্রকাশ করা হয় গত ২০ জুলাই। 'দশম অবতার' ছবিতে একসঙ্গে দেখা যাবে '২২শে শ্রাবণ' ছবির প্রবীর রায়চৌধুরী ও 'ভিঞ্চি দা' ছবির বিজয় পোদ্দারকে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

Jeetu-Srijla: 'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
Big Boss Bangla: টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
Alka Yagnik: হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
Jeetu Kamal: সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget