এক্সপ্লোর

Srijit Mukherji: ডেঙ্গি আক্রান্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়

Srijit Mukherji Health Update: শনিবার নিজের ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করেন পরিচালক। তাঁর জনপ্রিয় ছবি 'অটোগ্রাফ'-এর বিখ্যাত গান 'চল রাস্তায় সাজি ট্রামলাইন'। সেই গানের সঙ্গে মিলিয়ে পোস্টে লিখলেন...।

কলকাতা: ডেঙ্গি (Dengue) আক্রান্ত বিখ্যাত পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। দিন তিনেক আগে তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে তৈরি হয়েছিল জল্পনা। শোনা যাচ্ছিল, গুরুতর অসুস্থ তিনি। শনিবার সেই খবর নিজেই নিশ্চিত করলেন পরিচালক। নিজেরই ছবির গানের পংক্তির সঙ্গে মিলিয়ে জানালেন কমেছে প্লেটলেট সংখ্যা।

ডেঙ্গি আক্রান্ত সৃজিত মুখোপাধ্যায়

শনিবার নিজের ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করেন পরিচালক। তাঁর জনপ্রিয় ছবি 'অটোগ্রাফ'-এর বিখ্যাত গান 'চল রাস্তায় সাজি ট্রামলাইন'। সেই গানের পংক্তির সঙ্গে মিলিয়ে পোস্টে লিখলেন, 'জল রাস্তায় হয় ডেঙ্গি, আর কমে যায় তাই প্লেটলেট...'। তারই সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লিখলেন 'কনফার্মড' অর্থাৎ নিশ্চিত। পোস্টে সৃজিতে দ্রুত আরোগ্য কামনা করেছেন ইন্ডাস্ট্রির অনেকেই, কমেন্ট করেছেন অনুরাগীরাও। অপর্ণা সেন লেখেন, 'টেক কেয়ার ঋজু! আমারও ডেঙ্গি হয়েছিল এবং আমি জানি যে এটা কেমন দুর্বল করে দেয়। আশা করছি তুমি নার্সিং হোমে গিয়েছ।' তার উত্তরে অবশ্য পরিচালক লেখেন, 'এখনও না। কাল একবার প্লেটলেটটা দেখে পরশু স্যুটকেস প্যাক করব ভাবছি।' অর্থাৎ এখনও পরিচালক বাড়িতেই আছেন। তবে আগামীকাল প্লেটলেট সংখ্যা চেক করিয়ে প্রয়োজন পড়লে ভর্তি হবেন নার্সিং হোমে। সেই কমেন্ট থ্রেডে মজা করে আবার শ্রীজাত বন্দ্যোপাধ্যায় লিখেছেন, 'ওঁকে কোনও নার্সিং হোম নেয় না রিনা দি। অত ট্যানট্রাম কে সহ্য করবে?' কমেন্ট বক্সে অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় লিখেছেন, 'জলদি সুস্থ হয়ে ওঠো, আমার রিপোর্ট নেগেটিভ এলো আজকে!' 

 

বুধবার সৃজিত ফেসবুকে লেখেন, 'It's getting dark, too dark to see...', অর্থাৎ, 'অন্ধকার নামছে, এত অন্ধকার যেখানে কিছুই দেখা যায় না...'। সূত্রের খবর অনুযায়ী, প্রবল জ্বরে আক্রান্ত 'জুলফিকর' পরিচালক।

আরও পড়ুন: Madhubani Goswami: 'অভিনয়ই আমাকে পরিচিতি দিয়েছে', ৪ বছর পর ক্যামেরার সামনে ফিরতে পেরে উচ্ছ্বসিত মধুবনী

উল্লেখ্য, বড়পর্দায় দেবের (Dev) 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য' (Byomkesh o Durgo Rohossyo) মুক্তির পরে প্রকাশ্যে এল ওয়েব পর্দায় ব্যোমকেশের টিজার। অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya), সোহিনী সরকার (Sohini Sarkar), রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee) অভিনীত 'দুর্গরহস্য' পরিচালনা করেছেন সৃজিত। এই সিরিজ মুক্তি পাওয়ার কথা ছিল অগাস্ট মাসে। একইদিনে বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল দেব ও রুক্মিণী (Rukmini Maitra) অভিনীত 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য'-র। তবে 'হইচই'-এর এই ওয়েবসিরিজ মুক্তির দিন পিছিয়ে দেওয়া হয়েছে। কবে এই সিরিজ মুক্তি পাবে, এখনও সেই দিন প্রকাশ্যে আসেনি। এছাড়া পুজোয় আসছে সৃজিতের নতুন ছবি 'দশম অবতার'।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

সেরা শিরোনাম

Arijit Singh: 'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!
'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!
Mahalaya 2026: দেবী দুর্গার ভূমিকায় শুভশ্রী, মহালয়ার ভোরে আর কোন কোন নায়িকাকে দেখা যাবে দেবী-বেশে?
দেবী দুর্গার ভূমিকায় শুভশ্রী, মহালয়ার ভোরে আর কোন কোন নায়িকাকে দেখা যাবে দেবী-বেশে?
Nana Patekar Death: নানা পাটেকরের মৃত্যুতে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু, কেন এই পদক্ষেপ?
নানা পাটেকরের মৃত্যুতে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু, কেন এই পদক্ষেপ?
Nana Patekar: নানা পাটেকরের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছিলেন, তাঁর প্রয়াণে কী বললেন তনুশ্রী দত্ত?
নানা পাটেকরের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছিলেন, তাঁর প্রয়াণে কী বললেন তনুশ্রী দত্ত?

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget