এক্সপ্লোর

Naga Chaitanya: 'তৃতীয় ব্যক্তির জন্য অসম্মানজনক', সামান্থার সঙ্গে বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন নাগা চৈতন্য

Naga Chaitanya Talks About Divorce: প্রায় চার বছরের বৈবাহিক সম্পর্কের পর আলাদা হওয়ার কথা ঘোষণা করেন নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। তবে তাঁদের বিচ্ছেদের কারণ সম্পর্কে কখনওই কিছু বললেন দুই তারকা।

নয়াদিল্লি: সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বিবাহবিচ্ছেদ (separation) নিয়ে প্রথমবার মুখ খুললেন দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্য (Naga Chaitanya)। ২০২১ সালে সোশ্যাল মিডিয়ায় আলাদা হওয়ার কথা ঘোষণা করেন নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)। তারপর থেকে প্রকাশ্যে এ নিয়ে বিশেষ কথা বলতে শোনা যায়নি অভিনেতাকে। 

বিচ্ছেদ প্রসঙ্গে নাগা চৈতন্য

নিজের বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খুললেন নাগার্জুন পুত্র, নাগা চৈতন্য। ২০২১ সালে বিচ্ছেদের কথা ঘোষণা করার পর একাধিক সাক্ষাৎকারে সদ্য-বিচ্ছিন্ন এই জুটি আকারে ইঙ্গিতে আলাদা হওয়া নিয়ে কথা বলেন। তবে একাধিক সূত্র মারফৎ শোনা যায়, তাঁদের বিচ্ছেদ 'কোনও তৃতীয় ব্যক্তি-বস্তুর' কারণে হয়েছিল। বিচ্ছেদ হয়েছে, সামান্থা এবং নাগা চৈতন্য, দুজনেই নিজেদের জীবনে এগিয়ে গিয়েছেন। নিজেদের কাজে মনোনিবেশ করেছেন। একের পর এক কাজ করেছেন। এখন শোনা যাচ্ছে, অভিনেত্রী শোভিতা ধুলিপালা, যাঁকে সম্প্রতি 'পোনিয়িন সেলভান ২' ছবিতে দেখা গেছে, নাগা চৈতন্যের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একাধিক ছবিও সেই কথাই বলছে। তবে এই ব্যাপারে দুই তারকাই একেবারে মুখে কুলুপ এঁটেছেন। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে নাগা চৈতন্য বলেন, 'মিডিয়া যখনই নিজেদের মতো অনুমান করে ফেলে, তখনই আমাদের মধ্যে বিষয়গুলি বিশ্রী হয়ে ওঠে। সমাজের চোখে, সেই পারস্পরিক শ্রদ্ধার বিষয়টা চলে যায়। এটাই আমার খারাপ লাগে। এবং আরও খারাপ কী জানেন? ওঁরা হেডলাইন তৈরির জন্য একজন তৃতীয় ব্যক্তিকে নিয়ে চলে আসেন, যে আমার অতীতের সঙ্গে কোনওভাবেই জড়িত নয়। সেই তৃতীয় মানুষটির জন্যও সেটা খুব অসম্মানজনক, যে কোনওভাবেই আমার অতীতের সঙ্গে জড়িত নয়।'

প্রায় চার বছরের বৈবাহিক সম্পর্কের পর আলাদা হওয়ার কথা ঘোষণা করেন নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। তবে তাঁদের বিচ্ছেদের কারণ সম্পর্কে কখনওই কিছু বললেন দুই তারকা। তবে অভিনেতা জানান, গত বছর তাঁদের ডিভোর্স প্রক্রিয়া শেষ হয় এবং প্রায় এক বছর ধরে তাঁরা আইনত বিবাহবিচ্ছিন্ন এখন। 

আরও পড়ুন: Sonam Kapoor: মুক্তোরঙা গাউনে আভিজাত্য, ব্রিটেনের রাজপ্রাসাদের বিশেষ অনুষ্ঠানে সোনম যেন অপ্সরা!

সম্প্রতি দক্ষিণের এক সংবাদ সংস্থা সূত্রে খবর, নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালার সম্পর্ক নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন সামান্থা। প্রতিবেদন অনুযায়ী, সামান্থা বলেছেন, 'কে কার সঙ্গে সম্পর্কে রয়েছেন তাতে আমি একটুও ভাবিত নই। যাঁরা ভালবাসার মূল্য জানেন না তাঁরা যত খুশি লোকের সঙ্গেই ডেট করুন না কেন শেষে চোখের জল ফেলবেই। অন্তত মেয়েটির খুশি থাকা উচিত। যদি ও নিজের ব্যবহার বদলায় এবং মেয়েটিকে আঘাত না করে তাঁর যত্ন নেয়, তাহলে সকলের জন্যই ভাল সেটা।' তবে এরপরই সামান্থা রুথ প্রভু নিজে একটি ট্যুইটে পরিষ্কার করে জানিয়ে দেন যে তাঁর প্রাক্তন স্বামীর চর্চিত প্রেম সম্পর্কে তিনি কোনও মন্তব্য করেননি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget