এক্সপ্লোর

চিকিৎসকদের ধারনা দু মাসের অন্তঃসত্ত্বা ছিলেন প্রত্যুষা:সূত্র

নয়াদিল্লি: টেলিভিশন অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়, শুক্রবার রাতে যাঁর মৃত্যুর খবরে তোলপাড় হয়ে যায় সোশ্যাল মিডিয়া, জানা গিয়েছে মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। এক সূত্রের তরফে দাবি করা হয়েছে,  চিকিৎসকদের ধারনা মৃত্যুর সময় তিনি দুমাসের অন্তঃসত্ত্বা ছিলেন। শুক্রবার রাতে প্রত্যুষাকে অচৈতন্য অবস্থায় মুম্বইয়ের শহরতলিতে তাঁর অ্যাপার্টমেন্ট থেকে উদ্ধার করা হয়। তারপর তাঁকে কোকিলাবেন হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন প্রত্যুষা। যদিও তাঁর মৃত্যুর পর বিভিন্ন তথ্য সামনে এসেছে। এই ঘটনায় প্রত্যুষার বয়ফ্রেন্ড রাহুল রাজ সিংহকে আটক করে জেরা করেছে পুলিশ। বিভিন্ন সময় শোনা গেছে রাহুলের সঙ্গে অশান্তি, তৃতীয় এক নারীকে ঘিরে ঝামেলাই প্রত্যুষাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। কখনও বলা হয়েছে, অভিনেত্রীকে খুন করা হয়েছে। মৃত্যুর সময় তাঁর মাথায় সিন্দুর ছিল, রাহুলের সঙ্গে সম্পর্কের অবনতি, প্রকাশ্যে প্রত্যুষাকে রাহুলের চড়, বিভিন্ন কারণ গত ২৪ ঘন্টায় সামনে এসেছে। এই সমস্ত কারণগুলোর মধ্যে, আপাতত, চিকিৎসকদের তরফে দাবি করা হয়েছে, দু মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। সেই ভিত্তিতে জরায়ুর নমুনাও জে.জে হাসপাতালে পরীক্ষার জন্যে পাঠানো হয়েছে। চিকিৎসকদের দাবি, তাঁরা অভিনেত্রীর জরায়ুতে এক সাদা থকথকে তরল পদার্থ থাকার ইঙ্গিত পেয়েছেন। তরল পদার্থটি সংগ্রহ করে হিস্টোপ্যাথলজি পরীক্ষার জন্যে পাঠানো হয়েছে, কারণ তাতেই প্রমাণ হবে ওটা কোনও সংক্রমণ নয়, ভ্রুণ ছিল। এদিকে অন্য এক সূত্রে দাবি করা হয়েছে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার আগেরদিন অনেক গভীর রাত পর্যন্ত রাহুল, প্রত্যুষা এবং তাঁদের এক বান্ধবী বাড়িতে পার্টি করেন। তারপরের দিন সকালে সেই বান্ধবীকে ছাড়তে চলে যান রাহুল। এই ঘটনায় গতকাল সন্ধেবেলা বাঙ্গুরনগর থানায় রাহুলের বয়ান নথিভূক্ত করে পুলিশ।    
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tamal Raichowdhury: পর্দা থেকে মঞ্চ-সফল, আগ্রহ সাহিত্যেও! ঘুমের মধ্যেই চলে গেলেন তমাল রায়চৌধুরী
পর্দা থেকে মঞ্চ-সফল, আগ্রহ সাহিত্যেও! ঘুমের মধ্যেই চলে গেলেন তমাল রায়চৌধুরী
Begunkodor Hunted Story: দেখা যেত ছায়ামূর্তি, দীর্ঘদিন পরিত্যক্ত হয়ে পড়ে রহস্যময় বেগুনকোদর স্টেশন! সেই গল্প এবার বড়পর্দায়
দেখা যেত ছায়ামূর্তি, দীর্ঘদিন পরিত্যক্ত হয়ে পড়ে রহস্যময় বেগুনকোদর স্টেশন! সেই গল্প এবার বড়পর্দায়
Sunidhi Chauhan: মঞ্চে গান গাইতে গিয়ে চোখে জল, কেঁদে ফেললেন সুনিধি চৌহান! কোন সমস্যায় পড়েছেন শিল্পী?
মঞ্চে গান গাইতে গিয়ে চোখে জল, কেঁদে ফেললেন সুনিধি চৌহান! কোন সমস্যায় পড়েছেন শিল্পী?
Bollywood News: শো-তে বিশৃঙ্খলা, ক্ষুদ্ধ অনুরাগীরা! 'মান ভাঙাতে' বিনামূল্যে অনুষ্ঠানের ঘোষণা করলেন গায়ক!
শো-তে বিশৃঙ্খলা, ক্ষুদ্ধ অনুরাগীরা! 'মান ভাঙাতে' বিনামূল্যে অনুষ্ঠানের ঘোষণা করলেন গায়ক!

ভিডিও

Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
ফাইনালে ৪ মিনি ব্যাটেল ঠিক করে দেবে টি-২০ বিশ্বকাপের ভাগ্য!
বিশ্বের সেরা টি-২০ বোলারকে নিয়ে ধাঁধা! ফাইনালে শাহরুখের অস্ত্র ব্যবহার করবে টিম ইন্ডিয়া?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Iran US Israel War : মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
Iran Israel War: ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
Iran Israel War : ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
Stock Market Crash : ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
HooliGaanIsm: '৩ 'ঘোষ'-এর গান কখনও মুক্তি পাবে না', ভোটের আগেই নতুন চমক 'হুলিগানইজম'-এর? জানাচ্ছেন দেবরাজ
'৩ 'ঘোষ'-এর গান কখনও মুক্তি পাবে না', ভোটের আগেই নতুন চমক 'হুলিগানইজম'-এর? জানাচ্ছেন দেবরাজ
Embed widget