এক্সপ্লোর

Dolly Basu: একাকিত্বে ভুগছেন তাই লাইমলাইট থেকে দূরে? মুখ খুললেন ডলি বসু

Dolly Basu News: 'আমি একাকিত্বে ভুগছি শুনে হাসব না কাঁদব? বাচ্চাদের নিয়ে থিয়েটারের কাজ করছি। খুব আনন্দেই রয়েছি।' বলছেন ডলি বসু

কলকাতা: তিনি নাকি একাকিত্বে ভুগছেন! কাজ নেই? নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যাবতীয় জল্পনায় ইতি টানলেন নাট্যকর্মী-অভিনেত্রী ডলি বসু (Dolly Basu)। এই অভিনেত্রী জীবনকে দেখেন নিজের ধারায়, নিজের ছন্দে। ব্যক্তিগত জীবন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিতেও তিনি নারাজ। তবে সোশ্যাল মিডিয়ায় হদিশ পাওয়া যায় তাঁর বিভিন্ন কাজের। কিন্তু, মঙ্গলবার সন্ধেয় তিনি যে পোস্টটা করলেন, তাকে কিছুটা ব্যক্তিগতই বলা চলে। 

মঙ্গলবার সন্ধেয়, সোশ্যাল মিডিয়ায় ডলি বসু পোস্ট করেন, 'আমি একাকিত্বে ভুগছি শুনে হাসব না কাঁদব? বাচ্চাদের নিয়ে থিয়েটারের কাজ করছি। খুব আনন্দেই রয়েছি। সবাইকে ধন্যবাদ।' ডলি তাঁর কেরিয়ার শুরু করেছিলেন নাটকের মঞ্চ থেকেই। তাঁর নাটকের দলও রয়েছে। প্রথমে অভিনয়, নাটকের দল গঠন করেছিলেন ডলি। এরপরে অবশ্য তিনি বড়পর্দা ও ধারাবাহিকেও অভিনয় করে যথেষ্ট জনপ্রিয়তা পান। তবে বর্তমানে নিয়মিত ধারাবাহিকে কাজ না করে ডলি ফের ব্যস্ত হয়ে পড়েছেন মঞ্চের কাজ নিয়ে। 

মঙ্গলবারের পোস্টের কারণ সোশ্য়াল মিডিয়ায় এক ব্যক্তির মন্তব্যেই খোলসা করে নেন ডলি। তিনি জানান, সম্প্রতি একটি ভিডিওকে তিনি দেখেছেন, দাবি করা হচ্ছে, ডলি বসু নাকি একাকিত্বে ভুগছেন। তাই লাইম-লাইট থেকে দূরে তিনি। এই দাবি সম্পূর্ণ নস্যাৎ করে দিয়ে ডলি জানিয়েছেন, তিনি একেবারেই একাকিত্ব বা ব্যক্তিগত জীবন নিয়ে ভাবিত নন। জানপ্রাণ দিয়ে তিনি এখন নাটকের কাজ করছেন। এই পোস্টে অনেক রকম মন্তব্য করেছেন অনেকে। অনেক অনুরাগী লিখেছেন, 'আপনি যেভাবে সমাজের জন্য কাজ করেন, তা অতুলনীয়। 

ডলি বসুর আরও একটি পরিচয় রয়েছে। তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু (Jyoti Basu)-র প্রাক্তন পুত্রবধূ। জ্যোতি বসু পুত্র চন্দনের সঙ্গে খুব অল্প বয়সে সাত পাকে বাঁধা পড়েছিলেন তিনি। যদিও সেই সম্পর্কে বিচ্ছেদ হয়, আলাদা হয়ে যান ডলি ও চন্দন। এরপরে নিজের মতো করেই জীবনে চলেছেন ডলি। নিজের সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্রবধূর পরিচয় আর রাখতে চান না তিনি। তবে তাঁর নাম করলেই বারে বারেই ফিরে আসে এই পরিচয়। 

আরও পড়ুন: Srijit Mukherjee: সৃজিতের ছবি থেকে সরলেন অনির্বাণ, রুদ্রনীল.. পরমব্রত-অনন্যাকে নিয়ে চূড়ান্ত হল কাস্টিং

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

সেরা শিরোনাম

Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
Arijit Singh: 'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!
'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!

ভিডিও

Durga Puja 2026 : মহালয়ার আগে একাধিক জায়গায় পরিদর্শন, বদলেছে বাবুঘাটের রূপ
CM Suvendu Adhikari : Nandigram Bye Election-এর ফলাফলে রেকর্ড, জয় ছিনিয়ে নিলেন BJP প্রার্থী
Rejinagar Bye Election Results : সংখ্যালঘু অধ্যুষিত রেজিনগরেও জয় ছিনিয়ে নিলেন BJP প্রার্থী
Sudip Bandyopadhyay |
Nandigram Bypoll Results : দ্বিতীয় Milan Pradhan, খুশি Adhir Ranjan Chowdhury, বললেন,

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget