এক্সপ্লোর

Drishyam 3: পর্দায় ফের টানটান থ্রিলারের সাক্ষী থাকবেন দর্শকরা, আসছে 'দৃশ্যম ৩', ঘোষণা মোহনলালের

Drishyam 3 Confirmed: লঞ্চ হতে চলেছে থ্রিলার ছবি 'দৃশ্যম ৩'। নিশ্চিত করলেন মোহনলাল। ইনস্টাগ্রামে পোস্টও শেয়ার করেছেন তিনি।

Drishyam 3: ফের আসছে 'দৃশ্যম'। মালয়ালম এই ছবির তৃতীয় পর্ব রিলিজ হবে। একথা ঘোষণা করেছেন মালয়ালি সুপারস্টার মোহনলাল, যিনি 'দৃশ্যম' ছবির সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র। এবার লঞ্চ হতে চলেছে 'দৃশ্যম ৩'। পরিচালক হিসেবে আগের দুই পর্বের মতোই এবারও থাকছে জিতু জোসেফ। 'দৃশ্যম' এবং 'দৃশ্যম ২'- দু'টি ছবিই ব্যাপক সাফল্য পেয়েছে। দর্শকমহলে এই সিনেমার জনপ্রিয়তা এতটাই বেশি ছিল যে মালয়ালি ছাড়াও একাধিক দক্ষিণী ভাষায়, এমনকি হিন্দিতেও রিলিজ হয়েছে 'দৃশ্যম' এবং 'দৃশ্যম ২'। সেখানে অভিনয় দক্ষতায় নজর কেড়েছিলেন অজয় দেবগণ। 'দৃশ্যম ৩' হিন্দিতে রিলিজ হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে সিনেমাপ্রেমীদের আশা, প্রথম দুই পর্বের মতো 'দৃশ্যম ৩'- ও হিন্দিতে রিলিজ হবে এবং অজয় দেবগণই থাকবেন মুখ্য চরিত্রে। 

ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন মালয়ালম ইন্ডাস্ট্রির বর্ষীয়ান অভিনেতা মোহনলাল। সেখানে একটি ছবি রয়েছে, যেখানে মোহনলালের সঙ্গে রয়েছেন পরিচালক জিতু জোসেফ এবং প্রযোজক অ্যান্টনি পেরুম্বাভুর। এই ছবি শেয়ার করে মোহনলাল জানিয়েছেন যে 'দৃশ্যম ৩' রিলিজ হবে, এটা নিশ্চিত খবর। মোহনলালের ইনস্টাগ্রাম পোস্ট দেখার পর আপ্লুত দর্শকরা। পর্দায় টানটান উত্তেজনার থ্রিলারধর্মী এই ছবি দেখার জন্য যে তাঁরা মুখিয়ে ছিলেন সেটা বেশ স্পষ্টভাবেই বোঝা গিয়েছে। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mohanlal (@mohanlal)

ক্রাইম থ্রিলার 'দৃশ্যম' প্রথম রিলিজ হয়েছিল ২০১৩ সালে। জিতু জোসেফ শুধুমাত্র এই ছবির পরিচালক নন, এই গল্পও তাঁরই লেখা। 'দৃশ্যম' সিনেমা হলে চলেছিল ১৫০ দিনেরও বেশি। সংযুক্ত আরব আমিরশাহীতে এটিই ছিল 'লংগেস্ট রানিং ফিল্ম'। ১২৫ দিন ধরে সেখানে চলেছিল 'দৃশ্যম'। কন্নড়, তেলুগু, তামিল এবং হিন্দি- এই চার ভাষায় লঞ্চ হয়েছিল 'দৃশ্যম'। হিন্দিতে 'দৃশ্যম' লঞ্চ হয়েছিল ২০১৫ সালে। শুধু দেশে নয়, বিদেশেও পাড়ি জমিয়েছিল এই মালয়ালম ছবি। সিংহলি ভাষায় শ্রীলঙ্কা এবং চিনা ভাষায় চিনেও লঞ্চ হয়েছিল এই সিনেমা। এখানেই শেষ নয়। ইন্দোনেশিয়ান, কোরিয়ান ভাষাতেও লঞ্চ হয়েছিল 'দৃশ্যম'। এই প্রথম কোনও ভারতীয় ছবি লঞ্চ হয়েছিল ইন্দোনেশিয়ান এবং কোরিয়ান ভাষায়। 'দৃশ্যম ২'- 'দৃশ্যম' ছবির সিক্যুয়েল লঞ্চ হয়েছিল ২০২১ সালে। 

তথ্যসূত্র- আইএএনএস 

আরও পড়ুন- 'ছাবা'-র জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে, 'ট্যাক্স-ফ্রি' ঘোষণা হল মধ্যপ্রদেশ এবং গোয়ায় 

সেরা শিরোনাম

Tollywood News: কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
Gourab Chatterjee: উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
Soumitrisha Kundu: 'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
Srijla Guha: 'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!
'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget