এক্সপ্লোর

Drugs On Cruise Ship Case: 'জ্বর হয়েছে', এনসিবি-র সমন পেয়েও হাজিরা দিলেন না আরিয়ান

Drugs On Cruise Ship Case: মাদককাণ্ডে এনসিবির সমন পেয়েও, হাজিরা দিলেন না আরিয়ান খান। সূত্রের খবর, কাল তদন্তকারীদের মুখোমুখি হতে পারেন শাহরুখ পুত্র।

মুম্বই: মাদক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শাহরুখ পুত্র আরিয়ান খানকে (Aryan Khan) তলব করেছিল বিশেষ তদন্তকারী দল বা 'সিট'। এএনআই সূত্রে খবর, রবিবার অর্থাৎ আজ তলব করা হয়েছিল মাদক মামলায় অপর অভিযুক্ত আরবাজ মার্চেন্ট ও অচিত কুমারকেও। মাদককাণ্ডে এনসিবির সমন পেয়েও, হাজিরা দিলেন না আরিয়ান খান। সূত্রের খবর, কাল তদন্তকারীদের মুখোমুখি হতে পারেন শাহরুখ (Shah Rukh Khan) পুত্র। এরই মধ্যে নবাব মালিকের অভিযোগ, আরিয়ানকে অপহরণ করে মোটা অঙ্কের মুক্তিপণ নেওয়ার ছক ছিল। এক বিজেপি নেতার বিরুদ্ধে তিনি আঙুল তুললেও, মানতে চাননি অভিযুক্ত।

মাদককাণ্ড-সহ ছ’টি মামলার তদন্তে মুম্বইয়ে এসেই, ফের আরিয়ান খানকে তলব করল এনসিবি-র বিশেষ তদন্তকারী দল। রবিবার অবশ্য হাজিরা দিলেন না শাহরুখ পুত্র। তবে আরিয়ানের সঙ্গী আরবাজ মার্চেন্টকে জিজ্ঞাসাবাদ করে এনসিবি।

শনিবার মুম্বইয়ে আসে এনসিবির-র বিশেষ তদন্তকারী দল। তারপরই, মাদককাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য শাহরুখ-পুত্র সহ ৬ অভিযুক্তকে সমন পাঠায় এনসিবি। সূত্রের খবর, জ্বর হওয়ায় এদিন হাজিরা দেননি আরিয়ান খান। সোমবার তিনি তদন্তকারীদের মুখোমুখি হতে পারেন। মাদককাণ্ডে অভিযুক্ত আরবাজ মার্চেন্ট এবং অচিত কুমারকে জিজ্ঞাসাবাদ করে এনসিবি।

অন্যদিকে, এর মধ্যেই মাদককাণ্ড নিয়ে ফের বোমা ফাটিয়েছেন নবাব মালিক। এনসিপি নেতা ও মহারাষ্ট্রের মন্ত্রীর অভিযোগ, আরিয়ানকে অপহরণ করে মোটা অঙ্কের মুক্তিপণ নেওয়ার ছক ছিল। এর পিছনে ছিলেন বিজেপি নেতা মোহিত কম্বোজ। অভিযোগ উড়িয়ে, নবাব মালিককেই পাল্টা নিশানা করেছেন বিজেপি নেতা মোহিত। 

এদিকে, নবাব মালিকের তোলা একের পর এক অভিযোগের প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে বম্বে হাইকোর্টে ১ কোটি ২৫ লক্ষ টাকার মানহানির মামলা করেছেন সমীর ওয়াংখেড়ের বাবা। আপাতত সমীর ওয়াংখেড়েকে আরিয়ান খানের তদন্ত মামলা থেকে সরানো হয়েছে। মুম্বই থেকে দিল্লি বদলি করা হয়েছে সমীর ওয়াংখেড়েকে। এনসিবির জোনাল ডিরেক্টরেট পদ থেকেও সরানো হয়েছে সমীরকে।

অন্যদিকে মাদক মামলায় এনসিবি দফতরে ডেকে পাঠানো হয়েছিল অপর স্টারকিড অনন্যা পাণ্ডেকেও। বাবার সঙ্গে এনসিবি দফতরে হাজিরা দিয়েছিলেন তিনিও।

সেরা শিরোনাম

Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Toxic-Yash: 'টক্সিক' মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া
'টক্সিক' মুক্তির আগেই বিপত্তি! যশকে দেখতে গিয়ে অনুষ্ঠানে বিশৃঙ্খলা, আহত ২ পড়ুয়া
Rahul-Moumita Controversy: 'একটা প্রায় ডুবে যাওয়া কেরিয়ারকে..', নাম না করে রাহুলের সঙ্গে সম্পর্ক বিতর্কে মৌমিতাকে কটাক্ষ আরেক পরিচালকের
'একটা প্রায় ডুবে যাওয়া কেরিয়ারকে..', নাম না করে রাহুলের সঙ্গে সম্পর্ক বিতর্কে মৌমিতাকে কটাক্ষ আরেক পরিচালকের

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
Embed widget