এক্সপ্লোর

শ্রীদেবীর মৃত্যু: তদন্তে সহযোগিতার লিখিত প্রতিশ্রুতি দিতে হবে বনি কপূরকে, দেহ ছাড়ার জন্য প্রশাসনিক ক্লিয়ারেন্সের অপেক্ষায় দুবাই পুলিশ

দুবাই: শ্রীদেবীর মৃতদেহ ফেরানো নিয়ে জটিলতা অব্যাহত। দুবাইতে প্রয়াত শ্রীদেবীর নশ্বর দেহ দেশে ফেরত আনতে আরও কিছুটা সময় লাগবে। এমনটাই জানা গিয়েছে আরব আমিরশাহীর ভারতীয় দূতাবাসের তরফে।

প্রায় ৪৬ ঘণ্টা ধরে মর্গে রয়েছে শ্রীদেবীর মৃতদেহ। শেষ খবর, মঙ্গলবার স্থানীয় সময়ে সকাল ৯.৩০ টায় দুবাইয়ে খুলবে মর্গ। সকাল ১০টায় যদি অনুমতি মেলে, তার পর ক্লোজার রিপোর্ট দেবে পুলিশ। ক্লোজার রিপোর্ট পাওয়ার পর পরিবার পাবে শ্রীদেবীর মৃতদেহ। এরপর, দেহে রাসায়নিক প্রলেপ দিতে সময় লাগবে দেড় ঘণ্টা। প্রক্রিয়া শেষ করতে লাগতে পারে প্রায় ৪ ঘণ্টা। সন্ধে ৬টায় ভারতে আসতে পারে শ্রীদেবীর মৃতদেহ।

সোমবার, সন্ধ্যাবেলা অভিনেত্রীর মৃত্যুরহস্য নতুন মোড় নেওয়ার পর থেকেই শ্রীদেবীর দেহ ফেরত আনার গোটা প্রক্রিয়া থমকে গিয়েছে। এদিন যে ময়নাতদন্ত প্রকাশিত হয়েছে, তাতে স্পষ্ট যে, হোটেলের বাথটবে ডুবেই শ্রীদেবীর মৃত্যু হয়েছে। একইসঙ্গে, গালফ নিউজের দাবি, শ্রীদেবীর শরীরে মিলেছে অ্যালকোহল।

শ্রীদেবীর মৃত্যু সংক্রান্ত ফাইল পাঠানো হয়েছে সরকারি আইন দফতরে। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন সরকারি কৌঁসুলি। ইতিমধ্যেই, মৃত্যুতদন্ত শুরু করেছে পুলিশ। বনি কপূরের সঙ্গে কথা বলেছে তারা। তাঁর বয়ান রেকর্ড করা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে শ্রীদেবীর ফোন কললিস্টও।

পাশাপাশি, জুমেইরা এমিরেটস টাওয়ারে শ্রীদেবীর ঘর পরীক্ষা করছে দুবাই পুলিশ। করিডর, ঘরের বাইরের লবির সিসিটিভি বাজেয়াপ্ত করা হয়েছে। হোটেল কর্মীদের বয়ান রেকর্ড করছে দুবাই পুলিশ। শ্রীদেবীর ঘরে জল দিতে যাওয়া হোটেল কর্মীকেও জিজ্ঞাসাবাদ করছে দুবাই পুলিশ।

গোটা রিপোর্ট পাঠানো হবে সরকারি কৌঁসুলির কাছে। তিনি সব কিছু খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন। এদিন, ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, প্রশাসনের থেকে ক্লিয়ারেন্স-এর অপেক্ষা করছে পুলিশ। ভারতীয় রাষ্ট্রদূত নবদীপ সুরী বলেন, এটা ওদের অভ্যন্তরীণ প্রক্রিয়া। কত সময় লাগবে, তা জানা যাচ্ছে না।

তবে, সূত্রের খবর, অভিনেত্রীর দেহ ছাড়ার আগে, বনি কপূরের থেকে লিখিত প্রতিশ্রুতি নেওয়া হবে এই মর্মে যে, তদন্তের প্রয়োজনে যখনই তাঁকে তলব করা হবে, তিনি সহযোগিতা করতে দুবাইতে উপস্থিত হবেন।

এদিকে, শ্রীদেবীর পোস্ট মর্টেম রিপোর্টে স্বাক্ষর করা চিকিৎসক শামী বারিকে নিয়ে এবার নতুন বিতর্ক। নিয়মানুসারে, একজন প্যাথলজিস্টের স্বাক্ষর খাকার কথা। কিন্ত, যে চিকিৎসকের স্বাক্ষর রয়েছে তিনি স্থানীয় হাসপাতালের রেডিওলজিস্ট।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
ফের সত্যজিতের ভূমিকায় জিতু? থাকছেন রুদ্রনীল, ঋত্বিক, সৃজিত বলছেন, 'মহারাজা তোমারে সেলাম'
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget