এক্সপ্লোর

Dunki Advance Booking: ৩ দিন বাকি! বিক্রি হয়ে গিয়েছে ৫ কোটির টিকিট, কোন টার্গেট দিলেন শাহরুখ ?

Dunki Advance Ticket Booking: ২১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে শাহরুখ খান অভিনীত 'ডাঙ্কি'। তার আগেই অগ্রিম বিক্রি হয়ে গিয়েছে প্রায় ৫ কোটি টাকার টিকিট। এরই মধ্যে অনুরাগীদের বার্তা দিলেন শাহরুখ।

দিল্লি: ২১ ডিসেম্বর, বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের 'ডাঙ্কি' (Dunki)। বলাই বাহুল্য ২০২৩-এ এ নিয়ে তাঁর তৃতীয় ছবি মুক্তি পাচ্ছে। বছর শুরু হয়েছিল ২৫ জানুয়ারি 'পাঠান'-এর হাত ধরে। ৪ বছর পর এক দুর্দান্ত কামব্যাক দেখেছিল গোটা দেশ। তারপর মুক্তি পেল 'জওয়ান' (Jawan), আর এবার প্রেক্ষাগৃহে আসতে চলেছে কিং খানের (Shah Rukh Khan) 'ডাঙ্কি'। মুক্তির তিন দিন আগেই রেকর্ড ভেঙে ফেলল অগ্রিম টিকিট বুকিংয়ের পরিসংখ্যান। শুধুমাত্র ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের জন্য সারা দেশজুড়ে প্রায় ৫ কোটি টাকার টিকিট বিক্রি হয়ে গিয়েছে।

পরিসংখ্যান বলছে সারা দেশে শুধুমাত্র প্রথমদিনে ৬৩৯৪টি শোয়ের জন্য মোট ১ লক্ষ ৪৪ হাজার ১৮৬টি টিকিট বিক্রি হয়েছে ইতিমধ্যেই। আর টাকার অঙ্কের হিসেবে তা প্রায় ৫ কোটি টাকার কাছাকাছি। আর বাকি মাত্র ৩ দিন। তারপরই প্রেক্ষাগৃহে চলবে কিং খান ঝড়। তবে তার আগে একটা টার্গেট বেঁধে দিলেন শাহরুখ নিজেই। সোমবার নিজের এক্স হ্যান্ডলে অনুরাগীদের উদ্দেশে শাহরুখ (Shah Rukh Khan) লেখেন, 'আমার টার্গেট আগামী ৩ দিনের মধ্যে আপনাদের কাছে পৌঁছনো, আর আপনাদের টার্গেট হল, আপনার পরিচিত সকলের টিকিট অগ্রিম বুক করে ফেলা। চলুন তাহলে কাজ শুরু করা যাক। ৩ দিন পরে আপনাদের সঙ্গে দেখা হবে প্রেক্ষাগৃহে।'

'ডাঙ্কি' ছবিতে প্রথমবার রাজকুমার হিরানির (Rajkumar Hirani) সঙ্গে কাজ করতে চলেছেন শাহরুখ খান। ছবির প্রযোজনা করেছেন রাজকুমার হিরানি ও গৌরী খান। অভিজাত যোশী, রাজকুমার হিরানি, কণিকা ঢিলোঁর লেখা এই ছবি দর্শকদের জন্য বড়দিনের উপহার হিসেবে আনছেন শাহরুখ। ইতিমধ্যেই ছবির আরও তিন ধরনের প্রোমোশনাল ভিডিও প্রকাশ পেয়েছে। তার মধ্যে দুটি গান ও একটি টিজার ছিল। সবকটিই বেশ পছন্দ করেছেন দর্শক। একদিকে মধ্যমণি শাহরুখ খান। আর তাঁকে ঘিরে তাপসী পন্নু (Taapsee Pannu), ভিকি কৌশল (Vicky Kaushal), বোমন ইরানি (Boman Irani), অনিল গ্রোভারের মতো তাবড় শিল্পীরা। পাঁচ বন্ধু, যাঁদের শখ লন্ডন পাড়ি দেওয়ার, কিন্তু পথে বাধা তাঁদের ইংরেজি না বলতে পারা। ছবিটি নিয়ে ভক্তদের মধ্যে চলছে নানা গুঞ্জন।  এই বছর বক্সঅফিস শাহরুখকে উজাড় করা ভালবাসা দিয়েছে। মারকাটারি হিট করেছে 'পাঠান' এবং 'জওয়ান'।  এই দুটি ছবিই ভেঙে দিয়েছে বলিউডের সব রেকর্ড। তাই এবার তাঁর লক্ষ 'ডাঙ্কি'। হবে কি হিটের হ্যাটট্রিক? বলবে সময়।

আরও পড়ুন: 'Dunki' gets Standing Ovation: সেন্সর বোর্ডের বিশেষ স্ক্রিনিংয়ে 'Standing Ovation' পেল শাহরুখের 'ডাঙ্কি'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ujaan Ganguly: বাবা-মা অনুপ্রেরণা, তবে আমার গল্প বলা আলাদা হবে, সেটাই স্বাভাবিক: উজান গঙ্গোপাধ্যায়
বাবা-মা অনুপ্রেরণা, তবে আমার গল্প বলা আলাদা হবে, সেটাই স্বাভাবিক: উজান গঙ্গোপাধ্যায়
Arijit Singh: 'নিজেদের ঈশ্বর ভাবছেন? সব কিছু মনে রাখা হবে..', দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চাঁচাছোলা অরিজিৎ সিংহ
'নিজেদের ঈশ্বর ভাবছেন? সব কিছু মনে রাখা হবে..', দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চাঁচাছোলা অরিজিৎ সিংহ
Mahua Roy Choudhury: মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
Dev : ২১-এর মঞ্চে 'পাগলু ডান্স' ! মমতার মঞ্চ থেকে কেন উধাও 'গায়ক দেব' ? তবে কী ক্ষমতা নেই বলে তারকাও নেই ?
২১-এর মঞ্চে 'পাগলু ডান্স' ! মমতার মঞ্চ থেকে কেন উধাও 'গায়ক দেব' ? তবে কী ক্ষমতা নেই বলে তারকাও নেই ?

ভিডিও

Kalyan Banerjee:
Kunal Ghosh: সাসপেন্ড কুণাল ঘোষ, মার্শাল দিয়ে বের করে দিলেন স্পিকার
CM Suvendu Adhikari:
Kalyan Banerjee:
Kalyan Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget