এক্সপ্লোর

Durga Puja 2021 Exclusive: অষ্টমী বা নবমীর সকালে বাবা ট্যাক্সি করে ঠাকুর দেখাতে নিয়ে যেতেন: লোপামুদ্রা

Durga Puja 2021 Exclusive: 'ওকে আজ চলে যেতে বল না, ললিতা' গানটা শুনলে এখনও তাঁর ছেলেবেলার পুজোর কথা মনে পড়ে। এবিপি লাইভের একান্ত সাক্ষাৎকারে ছেলেবেলার পুজো ঘুরে দেখলেন সঙ্গীতশিল্পী লোপামুদ্রা মিত্র।

কলকাতা: মহানবমীর দিনে অন্নকূট অনুষ্ঠান। সঙ্গীতশিল্পী লোপামুদ্রা মিত্র-এর কাছে এটাই ছেলেবেলার দুর্গাপুজোর সবচেয়ে পছন্দের মুহূর্ত। ছোটবেলার পুজোর স্মৃতি ঘাঁটতে গিয়ে প্রথমেই অন্নকূটের কথাই মনে পড়ে তাঁর। জানান, অদ্ভূত এক আকর্ষণ অনুভব করতেন এই অনুষ্ঠানটার প্রতি। এবিপি লাইভের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ভাগ করে নিলেন ছেলেবেলার আরও বেশ কিছু স্মৃতি।

'একদিকে নবমীর দিন, মায়ের চলে যাওয়ার সময় হয়ে এসেছে, অন্যদিকে অন্নকূটের মিষ্টি, পোলাও দিয়ে বিরাট করে প্রসাদের আয়োজন করা হচ্ছে। এতজন মিলে একসঙ্গে ওই যে প্রসাদের আয়োজন করছে, সেটাই আমার কাছে বেশ আকর্ষণীয় ছিল। পরে বড় হয়ে জেনেছি কী হয়, কেন হয়, কিন্তু ছোট বয়সে ওই গোটা ব্যাপারটা খুব এক্সাইটিং লাগত,' বলছেন লোপামুদ্রা।

গায়িকার ছেলেবেলার পুজোর আরও একটা আকর্ষণ ছিল উত্তর কলকাতার পুজোমণ্ডপ। 'অষ্টমীর দিন বা নবমীর দিন সকালবেলা বাবা আমাদের ট্যাক্সি করে উত্তর কলকাতার ঠাকুর দেখতে নিয়ে যেতেন। সেখানে কিছু মণ্ডপে ওপরে ঠাকুর হত, আর নিচ দিয়ে মানুষ যাতায়াত করতে পারতেন। ছোটবেলায় ওটাও খুব অবাক করা লাগত,' হেসে বলেন লোপামুদ্রা।

'ওকে আজ চলে যেতে বল না, ললিতা' গানটা শুনলে এখনও ছেলেবেলার পুজোর কথা মনে পড়ে। তিনি জানান, সেই সময়ে তাঁর বাড়িতে আধুনিক গানের চর্চা বিশেষ ছিল না, রবীন্দ্রসঙ্গীতই বেশি চলত। 'তখন তো চোঙা মাইক্রোফোনে গান বাজত। কোনও একটা বছর পুজোয় মনে আছে বারবার আমি পুজো মণ্ডপের কাছে যাচ্ছিলাম গানের কথাগুলো ঠিক করে শোনার জন্য। আমি ছোট থেকেই তো দুষ্টু ছিলাম। তখন এই গানটা শুনে মনে একটা বড় প্রশ্ন ছিল যে গানটা একজন ছেলে গাইছে কেন। "ও সখী অন্য ঘাটে চল না" এটা কেন একজন ছেলে বলছে, এই প্রশ্নটা খুব আসত মনে,' বলতে বলতে হেসে ফেলেন লোপামুদ্রা। যদিও ছোটবেলায় এতই দুরন্ত ছিলেন যে পুজোয় প্রেম ব্যাপারটাই আসেনি তাঁর জীবনে। 

এখন কাজের চাপে কতটা মিস করেন কলকাতার পুজো? 'আমি পুজোতে শো করতে খুব ভালবাসি। শো থাকা মানে আমি তো একা নই, আমাদের গোটা দল একসঙ্গে থাকি। হ্যাঁ পরের দিকে জয়কে (জয় সরকার) অবশ্যই মিস করেছি। কিন্তু আমি কাজ করতে সবসময়েই বেশি ভালবাসি, তাই সেই ভাবে শোয়ের জন্য পুজো কখনও মিস করিনি।'

যদিও গত দুই বছর করোনা অতিমারীতে কাজ বা শো তেমন নেই। তাই এবার তিনি চাইছেন বাড়ি বসে না থেকে সব স্বাভাবিক হয়ে কাজ শুরু হোক। 

আরও পড়ুন: 'সুন্দরী মেয়ে ভোগ খেতে এলে খিচুড়ি পরিবেশন নিয়ে প্রতিযোগিতা চলত'

সেরা শিরোনাম

Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget