এক্সপ্লোর

Durga Puja 2022: পুজোয় রুদ্রজিতের সঙ্গে পোশাকে রঙমিলান্তি, লুচি, সুজি, আলুর দমে ডায়েট ভুলবেন প্রমিতা

Durga Puja 2022: চিরকালই পরিবারকে নিয়ে থাকতে ভালোবাসেন প্রমিতা। আইনি বিয়ের পরেও তাঁর এই স্বভাব বদলায়নি

কলকাতা: করোনা থেকে শুরু করে ব্যক্তিগত জীবন, গত বছরের পুজোটা মনের মতো কাটেনি তাঁদের। তাই এইবছর এক মাস আগে থেকেই পুজোর পরিকল্পনা শুরু করে দিয়েছিলেন তাঁরা। পছন্দমতো শপিং, ঘোরার পরিকল্পনা থেকে শুরু করে অষ্টমীর মেনু সবকিছুর পরিকল্পনাই পাকা। টলি টাউনের অন্যতম জনপ্রিয় জুটি তাঁরা। প্রমিতা আর রুদ্রজিৎ (Rudrajit Mukherjee)। পুজোর আগে এবিপি লাইভের সঙ্গে পুজোর খুঁটিনাটি ভাগ করে নিলেন প্রমিতা চক্রবর্তী (Promita Chakraborty) ।

চিরকালই পরিবারকে নিয়ে থাকতে ভালোবাসেন প্রমিতা। আইনি বিয়ের পরেও তাঁর এই স্বভাব বদলায়নি। অভিনেত্রী বলছেন, 'পুজোর শপিং প্রায় শেষ। পুজোর ফটোশ্যুটও সেরে ফেলেছি কিছুটা। আর পরিবারের সবাইকে নিয়ে সময় কাটাব। বাবা-মাকে নিয়ে ঘুরতে বেরব, বাড়িতেও পুজো স্পেশাল রান্নার ব্যবস্থা থাকবে ।'

আরও পড়ুন: Nora Fatehi: আর্থিক তছরুপের মামলায় তলব, কালো হুডি, মাস্কে মুখ ঢেকে ৫ ঘণ্টা দিল্লি পুলিশের কাছে নোরা ফতেহি

পুজোর সাজ নিয়ে কী পরিকল্পনা প্রমিতার ? হাসতে হাসতে প্রমিতা বললেন, 'রুদ্রজিৎ (রুদ্রজিৎ মুখোপাধ্যায়) সাধারণ জামাকাপড় পরতে ভালোবাসে, মানে জিন্স, টি-শার্ট । কিন্তু পুজোর কয়েকটা দিন ওকে শর্ত দেওয়া আছে । পাঞ্জাবি ছাড়া আর অন্য কিচ্ছু পরা যাবে না । আমিও শাড়ি পরব । আর হ্যাঁ, রঙ মিলিয়ে । অষ্টমীর দিন লাল শাড়ি আর পাঞ্জাবি পরব । লাল ছাড়া অষ্টমী হয় না । দশমীতেও লালই পরব । আর রুদ্রজিতের জন্য একটা কমলা পাঞ্জাবি পছন্দ করেছিলাম আমি । সঙ্গে সঙ্গে রুদ্রজিৎও আমার জন্য একটা কমলা শাড়ি পছন্দ করল । পুজোর একদিন একসঙ্গে পরব ওই পোশাকটা । পুজোয় রঙমিলান্তি না হলে কি ভালো লাগে ?'

আগের মতো ঠাকুর দেখতে পারেন না রুদ্রজিৎ-প্রমিতা । অভিনেত্রী বললেন, 'প্রতিবছর অষ্টমীর দিনটা বাড়িতে খাওয়াদাওয়ার আয়োজন হত । লুচি, আলুর দম, সুজি.. এই বছরও বাড়িতে তেমন খাবার আয়োজন থাকবে । পুজোর সময় এক্কেবারে ডায়েট নয় । বরং এখন খাওয়া দাওয়া নিয়ে একটু কড়াকড়ি করছি । আমি পুরো রান্নাটা না করলেও ইচ্ছা আছে সাহায্য করার । আর পুজোর মধ্যে একদিন বাবা-মা, শাশুড়িমা সবাইকে নিয়ে একদিন খেতে যাব । আর আমি আর রুদ্র ঘুরবে বেরনোর ইচ্ছা আছে।'

পাশ থেকে রুদ্রজিৎ বললেন, 'আমায় আগে থেকেই হুমকি দিয়ে রেখেছে.. যদি পুরো সময় ভালো ছবি না ওঠে.. আমি শেষ।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget