এক্সপ্লোর

Durnibar-Oidrila: 'মিরাকেল' হতে চলেছে দুর্নিবারের পরিবারে! দেবীপক্ষের সূচনায় কী বার্তা দিলেন ঐন্দ্রিলা?

Durnibar Saha and Oindrila Sen: প্রতিপদের সকালেই ফেসবুক পোস্টে সুখবর শেয়ার করেছেন ঐন্দ্রিলা সেন।

কলকাতা: শুরু হয়ে গিয়েছে দেবীপক্ষ। গতকাল ছিল মহালয়া। আজ প্রতিপদ। দেবীপক্ষের সূচনার দিনই সুখবর দিলেন ঐন্দ্রিলা সেন (Oindrila Sen) এবং দুর্নিবার সাহা (Durnibar Saha)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন পরিবারে আসছে নতুন অতিথি। মা হতে চলেছেন ঐন্দ্রিলা। ফেসবুকে পোস্টে ঐন্দ্রিলা লিখেছেন, 'এ লিটিল মিরাকেল ইজ অন দ্য ওয়ে'। এবছর মার্চ মাসে বিয়ে করেছেন ঐন্দ্রিলা সেন এবং দুর্নিবার সাহা। সেই রাজকীয় বিয়ের মূল আয়োজনে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অভিনেতা নিজের ব্যক্তিগত গণমাধ্যম সহযোগীর বিয়েতে অতিথি আপ্যায়নের সমস্ত দায়িত্ব পালন করেছিলেন খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 

গত ৯ মার্চ সাতপাকে বাঁধা পড়েছিলেন দুর্নিবার এবং ঐন্দ্রিলা। প্রেমের গুঞ্জন ছিলই, তারপর সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্টে সর্বসমক্ষে প্রেমের কথা স্বীকার করেছিলেন এই জুটি। এরপর মার্চ মাসে ধুমধাম করে বিয়ে করেন তাঁরা। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয় তাঁদের বিয়ের ছবি। বিয়ের আসরে হাজির ছিলেন টলিউডে একাধিক তারকা। অতিথি আপ্যায়ন থেকে বিয়ের খুঁটিনাটি, সমস্ত কাজের দায়িত্ব নিজে দাঁড়িয়ে থেকে সামলেছিলেন স্বয়ং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। একইদিনে আইনি ও সামাজিক বিয়ে করেছিলেন ঐন্দ্রিলা ও দুর্নিবার। দুর্নিবারের মা ছেলের বিয়ের যে ছবি শেয়ার করেছিলেন, সেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখা গিয়েছিল শাঁখ বাজাতে। শুভদৃষ্টি থেকে শুরু করে অতিথি আপ্যায়ন, সবেতেই অগ্রগণ্য় ভূমিকা পালন করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। 

প্রসঙ্গত, এটি দুর্নিবারের দ্বিতীয় বিয়ে। ২০১৭ সালে আইনি বিয়ে সারেন মীনাক্ষী মুখোপাধ্যায় ও দুর্নিবার সাহা। দীর্ঘদিনের বন্ধুত্ব, প্রেমের পর বিয়ে সারেন তাঁরা। এরপর ২০২১ সালে বড় করে সামাজিক বিয়ে সারেন তাঁরা। কিন্তু তার বছর কাটতে না কাটতেই বিচ্ছেদের গুঞ্জন শোনা যেতে থাকে। এরপর আলাদা হয়ে যান তাঁরা। এরপর ২০২২ সালেই প্রকাশ্যে আসে দুর্নিবারের নতুন সম্পর্কের কথা। আর তারপর থেকেই বারবার নেটিজেনদের রোষ, কটাক্ষের শিকার হয়েছেন এই জুটি। এমনকি সামাজিক বিয়ের ছবি ভাইরাল হওয়ার পরেও থামেনি ট্রোল। তবে এই সমস্ত কিছুকে তোয়াক্কা না করেই নতুন জীবন শুরু করেন মোহর (এই নামেও টলিউড ইন্ড্রাস্ট্রিতে পরিচিত ঐন্দ্রিলা) এবং দুর্নিবার। এবার দুর্গাপুজোর ঠিক আগেই সুখবরও দিলেন এই তারকা জুটি। 

আরও পড়ুন- ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী অনুরাধা মুখোপাধ্যায়, 'সোহাগ চাঁদ' ধারাবাহিকে আসছেন খোয়াই চরিত্রে

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget