এক্সপ্লোর

Ekla Ghor Poster: সৌম্যজিৎ আদকের হাত ধরে আসছে নতুন জুটি, প্রকাশ্যে 'একলা ঘর'-এর পোস্টার

Ekla Ghor Poster: কিছুদিন আগেই মুক্তি পায় সৌম্যজিৎ আদকের ছবি 'অল্প হলে সত্যি'। তারপর আবার নতুন ছবি নিয়ে হাজির হচ্ছেন পরিচালক। ছবির নাম 'একলা ঘর'।

কলকাতা: নতুন বছরে দর্শকদের জন্য উপহার নিয়ে এসেছেন পরিচালক সৌম্যজিৎ আদক (Soumojeet Adak)। মুক্তি পেতে চলেছে সৌম্যজিৎ আদক ও টিমের ছবি 'একলা ঘর' (Ekla Ghor)। প্রকাশ্যে এল ছবির পোস্টার। 

ছবির প্রযোজনা করেছে 'হোয়াইট ফেদার্স' সংস্থার কর্ণধার প্রদীপ বাজাজ। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করছেন ঋষভ বসু (Rishav Basu), ঐশ্বর্য সেন (Aishwarya Sen)। এছাড়াও ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন নিকিতা ধামিজা, হিয়া রায়, সমর দাস সহ অন্যান্যরা। 

পরিচালনার পাশাপাশি ছবির কাহিনিও নিজেই লিখেছেন সৌম্যজিৎ আদক। ছবির সংলাপ এবং দৃশ্য সজ্জায় রয়েছেন সমীর কৌশিক। কিছুদিন আগেই ছবির ফার্স্ট লুকও প্রকাশ্যে আসে। 

কিছুদিন আগেই মুক্তি পায় সৌম্যজিৎ আদকের ছবি 'অল্প হলেও সত্যি'। সেখানে সৌম্যজিতের পরিচালনায় অভিনয় করেছিলেন সৌরভ দাস, দর্শনা বণিক, সৃজনী রায় এবং ঋষভ বসু। তারপর আবার নতুন ছবি নিয়ে হাজির হচ্ছেন পরিচালক। ছবির নাম 'একলা ঘর'। এই ছবির শুটিং হয়েছে কলকাতা ও হাওড়ার বিভিন্ন জায়গায়। ইতিমধ্যেই শেষ হয়েছে 'একলা ঘর' ছবির শ্যুটিং। এই বছরই পয়লা বৈশাখে মুক্তি পাওয়ার কথা পরিচালক সৌম্যজিৎ আদকের এই ছবির।

আরও পড়ুন: Lata Mangeshkar Death : একসময় এখানেই বসত হেমন্ত-লতা-সতীনাথের গানের আড্ডা, আজও ধরা আছে স্মৃতি

এই ছবিতে এক নতুন জুটি পেতে চলেছে দর্শক। মঞ্চ অভিনেতা ঋষভ বসু এর আগেও কাজ করেছেন বড় পর্দায়। গতবছর কিছুদিন তাঁকে ছোটপর্দায় দেখা যায় 'খড়কুটো' ধারাবাহিকে। এরপর 'অল্প হলেও সত্যি' ছবিতে ছিলেন তিনি। সৃজনী মিত্রের সঙ্গে জুটি বাঁধেন। 

ছবির অপর মুখ্য চরিত্রে রয়েছেন ঐশ্বর্য সেন। তিনি ছোটপর্দার পরিচিত মুখ । তবে, এই মুহূর্তে ঐশ্বর্য ওয়েব সিরিজ নিয়েই বেশি ব্যস্ত । নানা স্বাদের চরিত্রে অভিনয় করেন ঐশ্বর্য । 

আরও পড়ুন: Lata Mangeshkar: নীরবতা পালন সুর সম্রাজ্ঞীর উদ্দেশে, লতা মঙ্গেশকরকে রাজ্যসভায় শ্রদ্ধা নিবেদন

সেরা শিরোনাম

Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
Nushrratt Bharuccha: অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?
অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget