এক্সপ্লোর

Lata Mangeshkar Death : একসময় এখানেই বসত হেমন্ত-লতা-সতীনাথের গানের আড্ডা, আজও ধরা আছে স্মৃতি

Lata's Kolkata bond with Bengali music maestros : লতা মঙ্গেশকর, থেকে মান্না দে, কিশোর কুমার--- শরৎ চ্যাটার্জি অ্যাভিনিউর এক বাড়িতে কত গুণীজনই না আসতেন।

পার্থপ্রতিম ঘোষ, অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : সুর হারিয়েছে পথ। তবে সেই সুরলোকের সরণিগুলি বারেবারে মনে করিয়ে দেয় তাঁর কথা। বাংলার সঙ্গে যে হৃদয়ের সম্পর্ক...! তাই তো হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে গাওয়ার জন্য একটা পয়সা পর্যন্ত নেননি, সেই সময় মধ্যগগনে থাকা লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) ।  একবার সুরসম্রাজ্ঞী বলেছিলেন, হেমন্তদার (Hemant Kumar) গান শুনলেই মনে হয়, মন্দিরে বসে কোনও এক সাধু ভজন গাইছেন।

কলকাতায় এলে মেনকা সিনেমার কাছে, ৬ নম্বর শরৎ চ্যাটার্জি অ্যাভিনিউ-এ হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়িতে উঠতেন লতা। এই বাড়িতেই দাদার সঙ্গে আড্ডা দিতেন। তৈরি হত কালজয়ী সুর। বাংলা ভাষা এতটাই প্রিয় ছিল তাঁর যে রেখেছিলেন গৃহশিক্ষকও। কলকাতায় তিনি আসলে বহু স্বর্ণালী সময় কাটত যে বাড়িতে, সেই জায়গাটা আর আগের মতো নেই। কিন্তু রয়ে গিয়েছেন তিনি। 

লতা মঙ্গেশকর, থেকে মান্না দে, কিশোর কুমার--- শরৎ চ্যাটার্জি অ্যাভিনিউর এক বাড়িতে কত গুণীজনই না আসতেন। তবে এখন সেই বাড়ির হাতবদল হয়েছে। বাড়ির মালিক স্মৃতিটুকু বাঁচিয়ে রেখেছেন। প্রতিবেশী অরিন্দম ভট্টাচার্য জানালেন,  এই বাড়িতে আসতেন শিল্পীরা। গানের আড্ডা হত। সেইসব স্মৃতি আর্কাইভ করা হয়েছে ১০ বছর ধরে। আকাশ প্রদীপ জ্বলে দূরের তারার পানে চেয়ে।

আরও পড়ুন:

চলে গেলেন লতা, কলকাতায় হেমন্ত মুখোপাধ্যায়ের বাড়িতে এবার শুধুই স্মৃতিদের আনাগোনা


সেই আকাশেই পাড়ি দিয়ে অনেক দূরে চলে গেলেন সুরসম্রাজ্ঞী। আর গাইবে না নাইটিঙ্গেল। শরৎ চ্যাটার্জি অ্যাভিনিউ থেকে কিছুটা দূরে কেয়াতলা। এখানেও ছিলেন এক সুরসাধক। কালজয়ী শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়ের কাছে আসতেন লতা মঙ্গেশকর। গত শতাব্দীর পাঁচের দশক।  কলকাতায় অনুষ্ঠান করতে এসেছেন লতা। একই অনুষ্ঠানে গাইবেন সতীনাথ মুখোপাধ্যায়ও। সেখানেই আলাপ হয় দুই সঙ্গীতজ্ঞের। কেমন ছিল সেই সাক্ষাৎপর্ব? স্মৃতি রোমন্থনে সতীনাথের পুত্রবধূ।

আর সেই সম্পর্কের রেশ ধরেই লতাকে দিয়ে বাংলায় গান গাওয়ালেন সতীনাথ। ১৯৫৬ সাল। বের হল লতা মঙ্গেশকরের প্রথম পুজোর অ্যালবাম। সতীনাথ মুখোপাধ্যায়ের সুরে গাইলেন আকাশ প্রদীপ জ্বলে...। বাকিটা ইতিহাস...। সতীনাথ মুখোপাধ্যায়ের ( Satinath Mukherjee) পুত্রবধূ পারমিতা সেন জানালেন, কীভাবে একাগ্র মন নিয়ে সতীনাথ মুখোপাধ্যায়ের সঙ্গে গান রেকর্ড করেছিলেন লতা। 

সেই শুরু। তারপর সময়ের সঙ্গে সঙ্গে আরও দৃঢ় হয়েছে লতা-সতীনাথের সম্পর্ক। সতীনাথপত্নী উৎপলা সেনের সঙ্গেও বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে লতার। কবেই সুরলোকে চলে গেছেন লতার দুই দাদা। সেখানেই হয়তো তৈরি হবে নতুন কথা, সুর। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
Annapurna Yojana : 'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget