এক্সপ্লোর

Hera Pheri 3: 'হেরা ফেরি ৩'-এ না থাকার প্রসঙ্গে অবশেষে মুখ খুললেন আক্কি

Akshay Kumar: ছবিতে বলিউডের 'খিলাড়ি' না থাকার খবর সামনে আসতেই নেট দুনিয়ায় ট্রেন্ডিং হয়েছে 'নো অক্ষয় কুমার নো হেরা ফেরি'। অবশেষে বহু প্রতীক্ষিত এই ছবিতে না থাকা প্রসঙ্গে মুখ খুললেন অক্ষয় কুমার নিজে।

মুম্বই: বলিউডের বহু প্রতীক্ষিত ছবি 'হেরা ফেরি ৩'-এ (Hera Pheri 3) থাকছেন না অক্ষয় কুমার (Akshay Kumar)। তাঁর পরিবর্তে 'রাজু' চরিত্রে দেখা যাবে কার্তিক আরিয়ানকে (Kartik Aaryan)। নির্মাতাদের পক্ষ থেকে অফিশিয়ালি এখনও পর্যন্ত কোনও ঘোষণা না করা হলেও বিভিন্ন সূত্রে জানা গিয়েছে এমনটাই। শুধু তাই নয়। ছবির অন্যতম মুখ্য চরিত্র পরেশ রাওয়াল ইতিমধ্যেই এই খবর নিশ্চিত করেছেন যে, 'হেরা ফেরি ৩'-এ থাকছেন কার্তিক আরিয়ান। কেন অক্ষয় কুমার থাকছেন না, তে নিয়ে অনেক কিছুই শোনা যাচ্ছে। ছবিতে বলিউডের 'খিলাড়ি' না থাকার খবর সামনে আসতেই নেট দুনিয়ায় ট্রেন্ডিং হয়েছে 'নো অক্ষয় কুমার নো হেরা ফেরি'। অবশেষে বহু প্রতীক্ষিত এই ছবিতে না থাকা প্রসঙ্গে মুখ খুললেন অক্ষয় কুমার নিজে।

'হেরা ফেরি ৩'-এ তাঁর পরিবর্তে কার্তিক আরিয়ান! মুখ খুললেন অক্ষয় কুমার-

সম্প্রতি এক সাক্ষাতকারে অক্ষয় কুমার বলেন, 'হেরা ফেরি সবসময়ই আমার কাছে সুন্দর একটা স্মৃতি হয়ে থাকবে। আার জীবনের গুরুত্বপূর্ণ অংশ এটি। আমারও খারাপ লাগছে যে, এত বছরে আমরা এর তৃতীয়ভাগ নিয়ে আসতে পারলাম না। আমাদের অন্যরকমভাবে চিন্তাভাবনা করতে হবে।'

আরও পড়ুন - Anupam Kher: নিজের ছবি 'উঁচাই'-এর টিকিট নিজেই কিনতে পারলেন না অনুপম খের!

অক্ষয় কুমার আরও বলেন, 'ছবিটির প্রস্তাব আমাকে দেওয়া হয়েছিল। আমি সেকথা বলেওছিলাম কিন্তু স্ক্রিনপ্লে, ছবির চিত্রনাট্য এবং অন্যান্য অনেক কিছু নিয়ে আমি সন্তুষ্ট ছিলাম না। খুশি ছিলাম না। দর্শক যা দেখতে চায়, আমাকে তা দিতে হবে। আর সেই কারণেই এই প্রোজেক্ট থেকে আমার পিছিয়ে আসা। আমার কাছে এটা আমার জীবনের গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। আমার জীবন, আমার জার্নি, এটা আমার কাছে অনেক বেশি স্পেশাল। আমারও খুব খারাপ লাগছে। আমিও খুব দুঃখ পাচ্ছি যে এটা আমি করতে পারছি না।' তিনি বলছেন, 'এই তো কালকের কথা। আমি দেখছিলাম 'নো রাজু নো হেরা ফেরি' ট্রেন্ডিং ছিল। ওরা (অনুরাগীরা) যতটা দুঃখ পেয়েছেন, আমিও ততটাই। এটা খুবই দুঃখজনক বিষয়। এই কথাটা ওরা ট্রেন্ড করেছে। তার জন্য অনেক ধন্যবাদ। আমি কথায় প্রকাশ করতে পারব না, আমার অনুরাগীরা কতটা পাগল। যে ওরা যা কিছু করতে পারে। ওরা আমায় খুব ভালোবাসে। আমি যে 'হেরা ফেরি ৩' করতে পারছি না, এর জন্য ওদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।'

সেরা শিরোনাম

Aasha Singh Jaiswal: প্রথম মহিলা অনুকরণ শিল্পী, জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনয়েও! প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী
প্রথম মহিলা অনুকরণ শিল্পী, জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনয়েও! প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget