এক্সপ্লোর

Top Social Post: পুনম পাণ্ডের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, শ্যুট শুরু 'সিঙ্ঘম এগেন' ছবির, আজকের 'সোশ্যালে সেরা'

Social Post Today: দিনের শেষে, আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। টলিউড থেকে বলিউড আমরা দিন শেষে খুঁজে নেওয়ার চেষ্টা করব সোশ্যালের সেরাদের।

কলকাতা: আজকাল সোশ্যাল মিডিয়া (Social Media) ছাড়া এক মুহূর্তও চলা দায়। প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সোশ্যাল মিডিয়া। তা কোনও ছবির ক্ষেত্রেই হোক, বা কোনও তারকার নিজস্ব প্রচারই হোক। তারকা, প্রযোজনা সংস্থা তো বটেই, সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় তাঁদের জীবনের প্রত্যেক মুহূর্তের আপডেট শেয়ার করতে বেশ পছন্দ করেন। শুধু নিজেদের কাজই নয়, নিজেদের দৈনন্দিন জীবনের টুকরো মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকারা। আর সেসব দেখতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood)... প্রায় প্রত্যেক তারকাই এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। সে প্রচারই হোক বা নিছক আলসে মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে।

পুনম পাণ্ডের বাড়িতে আগুন, প্রাণে বাঁচল সারমেয়

সম্প্রতি মুম্বইয়ের (Mumbai) এক বহুতলে লাগল ভয়াবহ আগুন। ওই বহুতলেই বাস অভিনেত্রী পুনম পাণ্ডের (Poonam Pandey)। ভয়ানক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হননি অভিনেত্রী। স্বস্তির খবর, অগ্নিকাণ্ড থেকে বেঁচে বেরিয়ে আসতে পেরেছে তাঁর পোষ্যও (pet dog)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন সেই কথা। সম্প্রতি আগুন লেগে যায় অভিনেত্রী পুনম পাণ্ডের বাড়িতে। সেই সময় বাড়িতে ছিলেন না অভিনেত্রী। তবে বাড়িতে ছিল তাঁর পোষ্য সারমেয় সিজার। সৌভাগ্যজনকভাবে অক্ষত রয়েছে তাঁর পোশ্য। পুনমের বাড়ির পরিচারক যাঁরা, তাঁদের চেষ্টাতেই সঙ্গে সঙ্গে বের করে আনা হয় সিজারকে। আপাতত সে অভিনেত্রীর বোনের কাছে রয়েছে। বহুতলে কীভাবে লাগল আগুন? কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে দমকল বাহিনী। পুনম যে বহুতলে থাকেন, সেখানে হঠাৎই দেখা যায় আগুন লেগেছে। কিন্তু কোথা থেকে কীভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। ইমার্জেন্সি সময়ে স্থানীয় দমকল বাহিনী তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করে। বহুতলে আগুন লেগেছে বুঝতে পারার সঙ্গে সঙ্গে রাজন নামে এক বাসিন্দা তড়িঘড়ি খবর দেন দমকল বাহিনীদের। তাঁদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগান রাজনও। সকলেই আপাতত রাজনের প্রশংসায় পঞ্চমুখ। তাঁর তৎপরতায় প্রাণ বেঁচেছে সকলের। ঘটনার খবর প্রকাশ্যে আনেন পাপারাৎজি ভিরল ভয়ানি। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Poonam Pandey (@poonampandeyreal)

'সিঙ্ঘম এগেন' ছবির শ্যুটিং শুরু

জনপ্রিয় 'কপ ইউনিভার্স' (Cop Universe) নিয়ে ফিরছেন পরিচালক রোহিত শেট্টি (Rohit Shetty)। শুরু হল অজয় দেবগণ (Ajay Devgn) অভিনীত 'সিঙ্ঘম এগেন' (Singham Again) ছবির শ্যুটিং। শনিবার ছবি পোস্ট করে সেই খবর দিলেন পরিচালক ও অভিনেতারা। ১২ বছর আগে 'সিঙ্ঘম' দিয়ে ফ্র্যাঞ্চাইজির সূচনা করেন রোহিত শেট্টি। এই ছবিতে 'সিম্বা'র চরিত্র নিয়ে ফিরছেন রণবীর সিংহ (Ranveer Singh)। পোস্টে নিজেই জানান সেই কথা। শুভ মহরতের ছবি পোস্ট করেন রোহিত শেট্টি, অজয় দেবগণ ও রণবীর সিংহ। 'কপ ইউনিভার্স'-এর পঞ্চম ছবি এটি। 

আরও পড়ুন: Top Entertainment News Today: পুত্র সন্তানের জন্ম দিলেন ঋদ্ধিমা, শাহরুখ-সলমনের ছবির স্ক্রিপ্ট ফাইনাল, বিনোদনের সারাদিন

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rohit Shetty (@itsrohitshetty)

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget