এক্সপ্লোর

Ekta Kapoor: অভিনয়ে সুযোগ পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে বালাজি টেলিফিল্মসের নাম করে ভুয়ো ফোন ! সাবধান করলেন একতা কাপুর

Fake Casting Call: 'আমাদের অফিশিয়াল চ্যানেল ছাড়া বাকি যেকোনও অ্যাকাউন্ট থেকে অভিনয়ে সুযোগ দেওয়া হবে এমন দাবি করলে তা সম্পূর্ণ ভুয়ো।'

Ekta Kapoor: অভিনয়ের সুযোগ পাইয়ে দেওয়ার নামে প্রতারণার ফাঁদ পাতা নতুন ঘটনা নয়। তবে এবার প্রতারকরা ব্যবহার করছে একতা কাপুরের বালাজি টেলিফিল্মসের নাম, এমন অভিযোগ করেছেন জিতেন্দ্র কন্যা নিজেই। নতুন অভিনেতা-অভিনেত্রীদের তাই সাবধান করে দিয়ে ইনস্টাগ্রামে সতর্কবার্তা দেওয়া হয়েছে বালাজি টেলিফিল্মসের তরফে। ভুয়ো 'কাস্টিং কল' আসতে পারে প্রতারকদের থেকে। আর সেই প্রসঙ্গেই উঠতি অভিনেতা-অভিনেত্রীদের সাবধান করা হয়েছে যাতে তাঁরা ফাঁদে না পড়ে। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Balaji Telefilms (@balajitelefilmslimited)

বালাজি টেলিফিল্মসের ইনস্টাগ্রাম পেজে যে পোস্ট করা হয়েছে সেখানে ক্যাপশন লেখা হয়েছে, 'গুরুত্বপূর্ণ নোটিস - আমাদের অফিশিয়াল চ্যানেল ছাড়া বাকি যেকোনও অ্যাকাউন্ট থেকে অভিনয়ে সুযোগ দেওয়া হবে এমন দাবি করলে তা সম্পূর্ণ ভুয়ো। আপনাদের স্বপ্ন নিরাপত্তা প্রাপ্য। তাই ভুয়ো কাস্টিং কলের ফাঁদে পড়ে শিকার হবেন না। সবসময় যাচাই করে নিন।' একতা কাপুর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও এই পোস্ট শেয়ার করেছেন। 

বালাজি টেলিফিল্মসের ইনস্টাগ্রাম পেজে লেখা হয়েছে বিশাল এবং পূজা নামে দু'জন pooja_castingdirector - এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চালান এবং সেখানে পূজা নিজেকে বালাজি টেলিফিল্মসের একজন অ্যাসিসট্যান্ট কাস্টিং ডিরেক্টর বলে দাবি করেছেন। এই মহিলার সঙ্গে বালাজি টেলিফিল্মসের কোনও যোগাযোগ বা সম্পর্ক নেই বলেই জানানো হয়েছে বালাজি টেলিফিল্মসের তরফে। উঠতি অভিনেতাদের থেকে বালাজি টেলিফিল্মসের নাম করে যে অন্যায্য, অযৌক্তিক সুবিধা নেওয়া হয়েছে সেই ঘটনার তীব্র নিন্দাও করা হয়েছে। পূজা নামের ওই মহিলার সঙ্গে কোনও সম্পর্ক বা যোগাযোগ যে বালাজি টেলিফিল্মসের নেই, তা স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার সঙ্গে বালাজি টেলিফিল্মসের যে কোনও সম্পর্ক নেই তাও বলা হয়েছে। 

এর পাশাপাশি এও জানানো হয়েছে যে, বালাজি টেলিফিল্মসের বিভিন্ন প্রোজেক্টের সমস্ত কাস্টিং করা হয়ে সংস্থার অফিশিয়াল এবং ভেরিফায়েড চ্যানেল থেকে। সাধারণ মানুষ এবং উঠতি অভিনেতা-অভিনেত্রীদের সতর্ক করে একতা কাপুরের প্রযোজনা সংস্থা এও জানিয়েছে যে, এই ধরনের ফাঁদের শিকার হওয়ার থেকে তাঁরা যেন বিরত থাকেন। নাহলে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে। তাই বারংবার বালাজি টেলিফিল্মস এবং একতা কাপুরের তরফে সতর্কবার্তা দেওয়া হয়েছে। 

সেরা শিরোনাম

Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
Govinda Sunita Divorce News: বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
বিবাহবিচ্ছেদের মামলা তুলে নিয়েছেন সুনীতা, জানালেন গোবিন্দর ম্যানেজার, কী বলেছেন তিনি ?
Anjan Dutt Priyo Bondhu: ২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
২২ বছর পরে, কেমন আছে অর্ণব-জয়িতা? অঞ্জন দত্তের 'প্রিয় বন্ধু' ফিরছে ওয়েব সিরিজে! অভিনয়ে কে কে?
Ranojoy-Shyamoupti: 'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর
'আত্মসম্মানের সঙ্গে আপোষ নয়', সম্পর্কে ভাঙনের গুঞ্জনের মধ্যেই ইঙ্গিতপূর্ণ পোস্ট রণজয় বিষ্ণুর

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget