এক্সপ্লোর

Rapper Badshah: 'ভুয়ো খবর, অসম্মানজনক', ট্রাফিক আইন ভাঙা বিতর্কে সাফাই দিলেন বাদশা

Badshah refutes Gurugram traffic violation: ৪ ঘণ্টা পেরতে না পেরতেই এই ঘটনার সত্যতা উড়িয়ে দিলেন বাদশা

কলকাতা: খবর পাওয়া যাচ্ছিল, ট্র্যাফিক আইন ভেঙে কড়া জরিমানার মুখে পড়েছেন তিনি। তবে ২৪ ঘণ্টা পেরতে না পেরতেই, সেই খবর নিজেই উড়িয়ে দিলেন জনপ্রিয় এই ব়্যাপার। কে তিনি? তিনি বাদশা। গতকালই জানা গিয়েছিল, গুরুগ্রাম ট্র্যাফিক পুলিশ তাঁর নামে ১৫ হাজার টাকার চালান কেটেছে। কারণ হিসেবে বলা হয়েছে, তিনি রাস্তায় ভুল দিকে গাড়ি চালাচ্ছিলেন, এর পাশাপাশি গাড়িতে তারস্বরে বাজছিল গান। বেপরোয়া ড্রাইভিংয়ের জন্যই তাঁকে এই 'শাস্তি' বলে জানানো হয়েছে। ১৫ ডিসেম্বর সোহানা রোডের একটি মলে পাঞ্জাবি গায়ক করণ আউজলার একটি কনসার্টে বিশেষ উপস্থিতির জন্য এসেছিলেন বাদশা। সেই সময় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। মাহিন্দ্রা থর গাড়িতে চেপে আসেন গায়ক। এই গাড়িটি পাণিপথের বাসিন্দা জনৈক দীপেন্দর মালিকের নামে রয়েছে।

আর, ২৪ ঘণ্টা পেরতে না পেরতেই এই ঘটনার সত্যতা উড়িয়ে দিলেন বাদশা। তাঁর টিমের তরফ থেকে জানানো হয়েছে, বাদশার এই রাস্তার ভুল দিক দিয়ে গাড়ি চালানোর তথ্যটা একেবারে ভুল। সেই সঙ্গে জানানো হয়েছে, বাদশা নিজে কোনও গাড়িই চালাচ্ছিলেন না। এই ঘটনাকে অসম্মানজনক বলে দাবি করা হয়েছে বাদশার টিমের তরফ থেকে। বাদশার নামে যে অভিযোগ করা হয়েছে তা পুরোপুরিই অসত্য। এতে বাদশার অপমান হয়েছে বলেই টিমের তরফ থেকে জানানো হয়েছে। 

প্রসঙ্গত, এই ঘটনায় প্রসঙ্গে গুরুগ্রাম পুলিশের জনসংযোগ আধিকারিক সন্দীপ কুমার বলেছেন, সোহানা রোডে তিনটি গাড়ি ভুল দিকে চালানো হচ্ছে বলে গতকাল খবর পায় গুরুগ্রাম পুলিশ। সেখানে একটি ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছিল। তথ্যের ভিত্তিতে একটি গাড়ির নম্বর প্লেট অনুযায়ী ভুল দিকে বিপজ্জনকভাবে গাড়ি চালানোর জন্য ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। তদন্তে উঠে আসে যে, গাড়িটি বাদশার কনভয়। অন্য দু'টি গাড়ির টেম্পোরারি রেজিস্ট্রেশ ছিল। বিস্তারিত তদন্ত চলছে।

এই ঘটনার পর নতুন করে ব়্যাপারকে ঘিরে থাকা একাধিক বিতর্ক নিয়ে চর্চা শুরু হয়েছে।  গতমাসেই চণ্ডীগড়ে বাদশার ক্লাব লক্ষ্য করে বিস্ফোরণ হয়। গ্যাংস্টার গোল্ডি ব্রার এই বিস্ফোরণ ঘটায় বলে দাবি করা হয়। গোল্ডি আবার লরেন্স বিষ্ণৈ গ্যাংয়ের সদস্য। সেক্টর ২৬ ক্লাবের বাইরে ওই বিস্ফোরণে কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

আরও পড়ুন: Most scratch Film and Web Series: গোটা ২০২৪ সালে সবচেয়ে বেশি মানুষ সার্চ করেছেন কোন সিনেমা আর ওয়েব সিরিজের জন্য? অবাক করা তথ্য

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget