এক্সপ্লোর

Cartoon Network Shut Down: শেষ হচ্ছে ছোটবেলার বড় অধ্যায়? বন্ধ হয়ে যাচ্ছে 'কার্টুন নেটওয়ার্ক'? উদ্বেগে দর্শক-মহল

Cartoon Network: জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স' (পূর্ববর্তী ট্যুইটার)-এ হঠাৎ করে ট্রেন্ডিং 'RIP Cartoon Network' (Trending Hashtag)। যা দেখে স্বাভাবিকভাবেই খুব বিচলিত দর্শক মহল। সত্যিটা কী?

নয়াদিল্লি: জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স' (পূর্ববর্তী ট্যুইটার)-এ হঠাৎ করে ট্রেন্ডিং 'RIP Cartoon Network' (Trending Hashtag)। যা দেখে স্বাভাবিকভাবেই খুব বিচলিত দর্শক মহল। অনেকেই মনে করছেন এই চ্যানেল নাকি 'বন্ধ' হয়ে যাচ্ছে। 'অ্যানিমেশন ওয়ার্কার্স ইগনাইটেড' (Animation Workers Ignited) নামক একটি হ্যান্ডলে একটি ভিডিও বার্তা পোস্ট করা হয় 'কার্টুন নেটওয়ার্ক (Cartoon Network) মৃত?' ভাইরাল ভিডিওয় আরও বলা হয়েছে যে অ্যানিমেশন ব্যবসায় অন্যান্য স্টুডিওগুলি খুব বেশি পিছিয়ে নেই এবং ছাঁটাই প্রসঙ্গেও ইঙ্গিত করা হয়েছে।

বন্ধ হয়ে যাচ্ছে 'কার্টুন নেটওয়ার্ক'?

যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে যেন চোখে আঙুল দিয়ে দেখানো হচ্ছে যে 'কার্টুন নেটওয়ার্ক' প্রায় নেই বললেই চলে এবং বাকি স্টুডিওগুলি বিশেষ পিছিয়ে নেই। এই বিষয়ে বলা হয়েছে যে অ্যানিমেশন কর্মীরা বিপুল পরিমাণে কর্মহীন হয়ে যেতে পারেন। এবং এতে দাবি করা হয়েছে যে বিপুল সংখ্যক অ্যানিমেশন কর্মী প্রায় ১ বছর ধরে কর্মহীন। 

ভিডিও যতই এগোতে থাকে, সেখানে উল্লেখ করা হয়, 'এই কথা ঠিক যে প্রথম যখন করোনার দাপট শুরু হয় অ্যানিমেশনে দূর থেকে (remotely) কাজ করা যেত। যার ফলে সেই সময়ে মনোরঞ্জনেক একমাত্র উপায় হয়ে দাঁড়ায় এটি যা বাধাহীনভাবে প্রোডাকশন চালিয়ে যেতে সক্ষম হয়, কিন্তু স্টুডিওগুলি তাদের কীভাবে তার প্রতিদান দিল? প্রজেক্ট বাতিল করে, কাজ আউটসোর্স অর্থাৎ অন্য কাউকে দিয়ে করি, বা বিপুল পরিমাণে শিল্পী ছাঁটাই করে।'

কিন্তু এমন করার কারণ কী? কিছুই নয়, লোভ‍, দাবি ওই ভিডিওয়। 'খরচ কমিয়ে, কর্মী ছাঁটাই করে বড় বড় স্টুডিওগুলি তাদের আর্থিক অবস্থা দারুণ বোঝানোর চেষ্টা করে' বলে দাবি করা হয় ওই ভিডিওয় এবং সেই সঙ্গে এও উল্লেখ করা হয় যে এই সমস্ত লাভ অঙ্ক গোনেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এরপরেই পোস্টের মাধ্যমে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হয়। কীভাবে এই লাভের ফল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভোগ করে তা দেখেই ছাড়বে তারা! সাধারণ মানুষকে 'কথা ছড়িয়ে সাহায্য' করার ডাক দেওয়া হয়। সেখানেই বলা হয় যে দর্শক যদি তাঁদের পছন্দের কার্টুন নেটওয়ার্ক শোয়ের ব্যাপারে পোস্ট করেন, যেটা তাঁরা চান যে এখনও দেখা গেলে ভাল হত। সেই সঙ্গে '#RIPCartoonNetwork' হ্যাশট্যাগ দেওয়ার কথা ও এই পেজকে ট্যাগ করার কথা উল্লেখ করা হয়। অ্যানিমেশন শিল্প ও পেশা, দুইয়ের ওপরই আঘাত হানা হচ্ছে বলে দাবি 'দ্য অ্যানিমেশন গিল্ড'-এর, ফলে এটা তাদের বাঁচার উপায়। গোটা ভিডিওই তৈরি হয়েছে কার্টুন চরিত্রদের নিয়ে। 

আরও পড়ুন: Vidyut Jamwal: বক্স অফিসে চূড়ান্ত অসফল 'ক্র্যাক', ঋণে জর্জরিত বিদ্যুৎ জামওয়াল যোগ দেন সার্কাসে! তারপর?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

R. Madhavan: ফের 'হরর' ছবির মুখ্যভূমিকায় আর মাধবন, পরিচালনায় বিশাল
ফের 'হরর' ছবির মুখ্যভূমিকায় আর মাধবন, পরিচালনায় বিশাল
Imran Khan: ‘শুধু মুচলেকা নয়, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে’, অভিনেতা ইমরান খানকে কড়া বার্তা বম্বে হাই কোর্টের
‘শুধু মুচলেকা নয়, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে’, অভিনেতা ইমরান খানকে কড়া বার্তা বম্বে হাই কোর্টের
Sabyasachi Chowdhury: কারণ 'রামায়ণ'? পিছিয়ে যাচ্ছে সব্যসাচীর প্রথম ছবি, 'সাধক বামাক্ষ্যাপা'-র মুক্তি
কারণ 'রামায়ণ'? পিছিয়ে যাচ্ছে সব্যসাচীর প্রথম ছবি, 'সাধক বামাক্ষ্যাপা'-র মুক্তি
Shah Rukh Khan: অপেক্ষার অবসান, জন্মদিনে 'বাদশাহি' দর্শন... মন্নতে এলেন শাহরুখ খান!
অপেক্ষার অবসান, জন্মদিনে 'বাদশাহি' দর্শন... মন্নতে এলেন শাহরুখ খান!

ভিডিও

BJP Protest Rally | কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা, গতকাল সমাবেশ INDI জোটের পাল্টা আজ পথে BJP
Cyclone Murasu : শক্তি বাড়িয়ে 'মুরাসু' এখন শক্তিশালী ঘূর্ণিঝড়, মাঝরাতেই ল্যান্ডফলের সম্ভাবনা
Amit Shah Speech:
Kali Puja 2026: Chorbagan-র ঘটনার পরই এবার কালীপুজোয় আরও কড়াকড়ি রাজ্য সরকারের | ABP Ananda
Birbhum Tulu Mondal | DCR-জালিয়াতি কাণ্ডে গ্রেফতার আরও এক সরকারি কর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget