এক্সপ্লোর

রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন, চিরনিদ্রায় শ্রীদেবী

মুম্বই: চোখের জলে শ্রীদেবীকে চিরবিদায় জানালেন অনুরাগীরা। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় এদিন শেষশ্রদ্ধা জানানো হয় প্রয়াত অভিনেত্রীকে। মন ভার শ্রীদেবীর ভক্তকুলের। মুম্বইয়ের ভিলে পার্লে শ্মশানে সম্পন্ন হয় তাঁর শেষকৃত্য। বলিউডের প্রথম মহিলা সুপারস্টারকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য টিনসেল টাউনের রাস্তায় জনসমুদ্র।

https://twitter.com/ANI/status/968807866273472512

শ্রীদেবীর শেষযাত্রার জন্য বুধবারে স্তব্ধ বাণিজ্য নগরী। রাস্তায় দেখা য়ায় হাজার হাজার মানুষ, শয়ে শয়ে গাড়ি। সবার পথই যেন গিয়ে মিশেছে আরবসাগরের তীরে ভিলে পার্লে শ্মশানে! সবার প্রিয় ‘চাঁদনি’-কে চিরবিদায় জানাতে।

  Mumbai: Mortal remains of #Sridevi to be cremated with state honours. pic.twitter.com/OC64HUt2rv — ANI (@ANI) February 28, 2018

রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন, চিরনিদ্রায় শ্রীদেবী

পূর্ব পরিকল্পনা মতো বুধবার সকালে লোখণ্ডওয়ালা কমপ্লেক্সে সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে নিয়ে আসা হয় অভিনেত্রীর মরদেহ। কাচের কফিনে শায়িত ছিলেন শ্রীদেবী। পরণে প্রিয় লাল কাঞ্জিভরম শাড়ি।

একে একে উপস্থিত হন বলিউড তারকারা। কে নেই সেই তালিকায়। আসেন রেখা, জয়া বচ্চন, মাধুরী দীক্ষিত, ঐশ্বর্য রাই, তব্বু, সুভাষ ঘাই, জ্যাকি শ্রফ, দীপ্তি নাভাল, রাজেশ রোশন, অজয় দেবগণ, কাজল, দীপিকা পাড়ুকোন, ইমতিয়াজ আলি, চিরঞ্জিবী, ভেঙ্কটেশ-সহ আরও অনেকে।

রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন, চিরনিদ্রায় শ্রীদেবী

দুপুর ২টো নাগাদ কাচের কফিনে শায়িত শ্রীদেবীকে নিয়ে রওনা হয় শববাহী শকট। সাদা রং ছিল ভীষণ প্রিয়। তাই গাড়িও সাজানো হয় সাদা ফুল দিয়ে। সঙ্গে শ্রীদেবীর বিশালাকার ছবি। মুখে বহু চেনা সেই হাসি!

রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন, চিরনিদ্রায় শ্রীদেবী

রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন, চিরনিদ্রায় শ্রীদেবী

দুপুর ২টো ৫৫ মিনিট নাগাদ গানস্যালুটের মাধ্যমে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শুরু শেষযাত্রা। লোখণ্ডওয়ালা কমপ্লেক্সে সেলিব্রেশন স্পোর্টস ক্লাব থেকে ভিলে পার্লে সেবা সমাজ শ্মশানের দিকে রওনা দিল শববাহী গাড়ি। বিকেল ৩টে ৫৩ মিনিটে ভিলে পার্লে শ্মশানে পৌঁছয় প্রয়াত অভিনেত্রীর গাড়ি। রাস্তায় তখন থিকথিকে ভিড়।

পরিস্থিতি সামাল দিতে মৃদু লাঠিচার্জও করতে হয় পুলিশকে। একে একে ভিলে পার্লে শ্মশানে পৌঁছন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অনুপম খের, অনিল অম্বানি, সঞ্জয় দত্ত, মহেশ ভূপতি, প্রসূন জোশী, বিদ্যা বালন, ফারহান আখতার-সহ আরও অনেকে। বিকেল ৫টা ২৫ নাগাদ স্ত্রী-র মুখাগ্নি করেন স্বামী বনি কপূর। পঞ্চভূতে বিলীন হয়ে গেল শ্রীদেবীর নশ্বর শরীর। চলে গেলেন চাঁদনি। রয়ে গেলেন অসংখ্য ভক্তের স্মৃতিতে। বনি কপূরের পাশে দুই মেয়ে জাহ্নবী এবং খুশি ছাড়াও ছিলেন অর্জুন কপূর।

রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন, চিরনিদ্রায় শ্রীদেবী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন

ভিডিও

AXIOM 2026: SNU এবং ন্যাশনাল হাই স্কুল ও সুপারট্রন ইলেকট্রনিক্স-এর যৌথ সহযোগিতায় আয়োজিত ‘AXIOM 2026'
Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget