এক্সপ্লোর

বিবাহবিচ্ছেদের কথা সন্তানদের জানানো সহজ নয়, মুখ খুললেন ফারহান

ফারহান-অধুনার জুটি ভাঙার খবরে কার্যত অবাক হয়ে গিয়েছিল বলিটাউন। তারপর পেরিয়েছে বেশ কয়েকবছর। ফারহান এখন নতুন সম্পর্কে।

মুম্বই: দাম্পত্য সম্পর্কে ছেদ আসতে পারে। কিন্তু মা-বাবা হিসেবে সেই কথা সন্তানদের সামনে তুলে ধরা সহজ নয়, মানলেন ফারহান আখতারও। দীর্ঘ ১৬ বছরের বৈবাহিক সম্পর্কে ইতি টেনে কয়েকবছর আগে আলাদা হন ফারহান ও অধুনা ভবানি। তাঁদের দুই সন্তান। ফারহান-অধুনার জুটি ভাঙার খবরে কার্যত অবাক হয়ে গিয়েছিল বলিটাউন। তারপর পেরিয়েছে বেশ কয়েক বছর। ফারহান এখন নতুন সম্পর্কে। শিবাণী দান্ডেকরের সঙ্গে ‘রক অন’ স্টারের সম্পর্ক নিয়ে চর্চার অন্ত নেই। নতুন সম্পর্ক নিয়ে রাখঢাক করারও চেষ্টা করেননি তিনি। তবে বিবাহবিচ্ছেদের কথা সন্তানরা কি মেনে নিয়েছে? এই প্রসঙ্গে বরাবরই চুপ থেকেছেন তিনি। অবশেষে ‘স্কাই ইজ পিঙ্ক’ নিয়ে কথা বলতে গিয়ে ফারহানের মুখে শোনা গেল সেই অধ্যায়ের কথা। ছবিতে তাঁর চরিত্রটিও একটি বিচ্ছেদের মধ্য দিয়ে যায়। চরিত্রের বিষয়ে কথা বলতে গিয়েই ওঠে ব্যক্তিগত প্রসঙ্গ। তখন তিনি বলেন, সন্তানদের বিবাহবিচ্ছেদের কথা বলা সত্যিই খুব কঠিন। তারা বিষয়টা কীভাবে নেবে, এই সঙ্কোচ থেকেই বিষয়টা আরও কঠিন হয়ে ওঠে। তবে সন্তানদের কাছে সৎ থাকতে পারলে, তারাও আপনার প্রতি সৎ থাকবে, মত ফারহানের। তিনি বলেন, ''আমরা যা ভাবি, তার থেকে অনেক ভালোভাবে সন্তানরা পরিস্থিতিটা বোঝে। তখনই না বুঝলেও, আস্তে আস্তে তারা ঠিক বুঝে যায়, কেন আপনি এটা করছেন।'' যদিও ফারহানের প্রাক্তন স্ত্রী অধুনা এই বিষয়ে মুখ খোলেননি।

সেরা শিরোনাম

Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
Dipendu Biswas Exclusive: বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
বিগ বসের ঘরে তাঁর ব্যক্তিত্বই দর্শকদের মন ছুঁয়েছে, বাড়ি ফিরে দীপেন্দুর গলায় অভিমানের সুর
Tota Roy Choudhury: ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
ব্যক্তিগত জীবন নিয়ে প্রচার করি না, কাজের চেয়ে বেশি পরিবারকে প্রাধান্য দিই: টোটা রায়চৌধুরী
Arijit Singh: 'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!
'হে গেরুয়া বসনধারী! আপনার কথা না শুনিয়া কি পারি?' হঠাৎ রহস্যময় পোস্ট অরিজিৎ সিংহের!

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget