এক্সপ্লোর

Toofaan Movie Review : ফারহান আখতারের 'তুফান' দেখে কী বললেন শাহরুখ খান ?

রাকেশ ওমপ্রকাশ মেহরা পরিচালিত 'তুফান' ছবিতে অভিনয় করেছেন ফারহান আখতার, পরেশ রাওয়াল, ম্রুণাল ঠাকুর, মোহন আগাসে, সোনালি কুলকার্নি, বিজয় রাজ এবং বলিউডের আরও অন্যান্য তাবড় অভিনেতারা।

নয়াদিল্লি : সদ্যই ওটিটি প্ল্য়াটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে ফারহান আখতারের নতুন ছবি 'তুফান'। মুক্তি পাওয়ার পর থেকেই প্রশংসিত হচ্ছে এই ছবি। শুধু দর্শকদের প্রশংসাতেই ভরে যাচ্ছে না। 'তুফান' প্রশংসিত হচ্ছে বলিউডের সেলেব মহলেও। সেই তালিকায় নতুন সংযোজন বলিউডের বাদশা শাহরুখ খান। তিনিও ফারহান আখতারের 'তুফান' দেখে তাঁর মতামত জানালেন।

রাকেশ ওমপ্রকাশ মেহরা পরিচালিত 'তুফান' ছবিতে অভিনয় করেছেন ফারহান আখতার, পরেশ রাওয়াল, ম্রুণাল ঠাকুর, মোহন আগাসে, সোনালি কুলকার্নি, বিজয় রাজ এবং বলিউডের আরও অন্যান্য তাবড় অভিনেতারা। পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরাকেও এই ছবিতে একটি চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। এই ছবিই কেমন লাগল বলিউডের বাদশা শাহরুখ খানের, তা তিনি নিজেই ট্যুইটার অ্যাকাউন্টে জানিয়েছেন।

শুক্রবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে 'তুফান'। শুক্রবার সন্ধেয় শাহরুখ খান তাঁর ট্যুইটার হ্যান্ডেলে লেখেন, 'আমার বন্ধু ফারহান আখতার এবং রাকেশ ওমপ্রকাশ মেহরাকে জানাই অনেক অভিনন্দন এত সুন্দর একটি ছবি তৈরির জন্য। ছবিতে অসাধারণ অভিনয় করেছেন পরেশ রাওয়াল, মোহন আগাসে, ম্রুণাল ঠাকুর এবং হুসেন দালাল।' এখানেই শেষ নয়। তিনি তাঁর রিভিউ শেষ করেছেন এই বলে যে, 'আমাদের প্রত্যেকের 'তুফান'-এর মতো ছবি তৈরি করতে হবে।' প্রসঙ্গত, এর আগে ফারহান আখতারের পরিচালিত ছবি 'ডন ২'-তে অভিনয় করেছিলেন শাহরুখ খান।

বলিউডের বাদশা শাহরুখ খান যখন এমন প্রশংসা করেন, তখন তো গর্বে বুকের ছাতি কিছুটা বেড়েই যায় বৈকি। শাহরুখ খানের প্রশংসার জবাবে ফারহান আখতারও তাঁকে ধন্যবাদ এবং ভালবাসা জানিয়েছেন। অন্য একটি টুইটে ফারহান আখতার লিখেছেন, 'তুফান' দেখে যাঁরাই মতামত জানিয়েছেন, তাঁদের প্রত্যেককে আমার হৃদয় থেকে ভালবাসা জানাই। অনেক অনেক ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য।'

প্রসঙ্গত, ২০১৩-এ মুক্তি পাওয়া 'ভাগ মিলখা ভাগ' ছবির পর রাকেশ ওমপ্রকাশ মেহরার সঙ্গে ফারহান আখতারের দ্বিতীয় স্পোর্টস ড্রামা 'তুফান'। যা প্রশংসিত হচ্ছে বিভিন্ন মহলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ujaan Ganguly: বাবা-মা অনুপ্রেরণা, তবে আমার গল্প বলা আলাদা হবে, সেটাই স্বাভাবিক: উজান গঙ্গোপাধ্যায়
বাবা-মা অনুপ্রেরণা, তবে আমার গল্প বলা আলাদা হবে, সেটাই স্বাভাবিক: উজান গঙ্গোপাধ্যায়
Arijit Singh: 'নিজেদের ঈশ্বর ভাবছেন? সব কিছু মনে রাখা হবে..', দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চাঁচাছোলা অরিজিৎ সিংহ
'নিজেদের ঈশ্বর ভাবছেন? সব কিছু মনে রাখা হবে..', দিল্লিতে ছাত্রছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় চাঁচাছোলা অরিজিৎ সিংহ
Mahua Roy Choudhury: মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
মহুয়া রায়চৌধুরীর মৃত্যুদিনে, প্রকাশ্যে নায়িকার জীবন নিয়ে সিনেমার প্রথম ঝলক! কেমন হল অঙ্কিতার লুক?
Dev : ২১-এর মঞ্চে 'পাগলু ডান্স' ! মমতার মঞ্চ থেকে কেন উধাও 'গায়ক দেব' ? তবে কী ক্ষমতা নেই বলে তারকাও নেই ?
২১-এর মঞ্চে 'পাগলু ডান্স' ! মমতার মঞ্চ থেকে কেন উধাও 'গায়ক দেব' ? তবে কী ক্ষমতা নেই বলে তারকাও নেই ?

ভিডিও

Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র
Dengue Vaccine: ভারতে প্রথমবার আসছে ডেঙ্গি ভ্যাকসিন
Shikkha Samman 2026: শিক্ষাব্রতীদের সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Kalyan Banerjee:
Kunal Ghosh: সাসপেন্ড কুণাল ঘোষ, মার্শাল দিয়ে বের করে দিলেন স্পিকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget