এক্সপ্লোর

Father's Day 2022: আসছে ফাদার্স ডে, একনজরে বলিউডের জনপ্রিয় বাবা-ছেলে জুটি

Bollywood's Father's Day: আগামী ১৯ জুন পড়েছে ফাদার্স ডে। তার আগে একনজরে দেখে নেওয়া যাক বলিউডের জনপ্রিয় কিছু বাবা-ছেলে জুটি।

মুম্বই: আর মাত্র দুদিন পরই ফাদার্স ডে। চলতি বছর রবিবার পড়েছে ফাদার্স ডে (Father's Day 2022)। সাধারণ মানুষ থেকে বহু তারকা এই বিশেষ দিনটা বাবার সঙ্গে কাটান। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করে নেন সকলের সঙ্গে। আগামী ১৯ জুন পড়েছে ফাদার্স ডে। তার আগে একনজরে দেখে নেওয়া যাক বলিউডের (Bollywood) জনপ্রিয় কিছু বাবা-ছেলে জুটি। যাঁরা বি টাউনে নিজ নিজ মহিমায় জনপ্রিয়ও বটে।

বলিউডের বাবা-ছেলে জুটি-

অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন- বলিউডের শাহেনশাহ বলা হয় অমিতাভ বচ্চনকে। তাঁর জনপ্রিয়তা সম্পর্কে বলাই বাহুল্য। ছেলে অভিষেকও তাঁরি রাস্তায় হেঁটে বি টাউনের অভিনেতা হয়েছেন। বিগ বি-র মতো জনপ্রিয় হতে না পারলেও অভিষেক বচ্চনের জনপ্রিয়তা মোটেই কম নয়। পর্দাতেও তাঁরা জুটি বেঁধেছেন একাধিক ছবিতে। এছাড়াও একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন বহু ছবিতে। 'সরকার', 'পা', 'বান্টি অউর বাবলি', 'কভি আলবিদা না কহেনা'র মতো ছবিতে দুই তারকাকে একসঙ্গে দেখা গিয়েছে।

শাহরুখ খান ও আরিয়ান খান- 'বাদশা' হয়ে শাহরুখ খান বি টাউনে রাজত্ব করলেও অভিনেতা হিসেবে এখনও আত্মপ্রকাশ হয়নি আরিয়ান খানের। কিন্তু তাঁর গলা শোনা গিয়েছে 'দ্য লায়ন কিং' ছবিতে। শোনা যাচ্ছে শীঘ্রই বলিউডে ডেবিউ হতে চলেছে আরিয়ানের। কিন্তু অভিনেতা হিসেবে আত্মপ্রকাশের আগেই শাহরুখ পুত্র আরিয়ানের জনপ্রিয়তা নজরকাড়া।

ধর্মেন্দ্র, সানি দেওল ও ববি দেওল- বলিউডের সুপারস্টার ধর্মেন্দ্রর দুই ছেলে সানি দেওল এবং ববি দেওল বলিউডে বহু ছবিতে অভিনয় করেছেন। আবার তিন তারকা একসঙ্গেও ছবিতে স্ক্রিন শেয়ার করেছেন। 'ইয়ামলা পাগলা দিওয়ানা' ছবিতে একসঙ্গে দেখা যায় তাঁদের।

আরও পড়ুন - Farhan-Shibani Updates: জলের তলায় ফারহান-শিবানীর রিয়েল 'জিন্দেগি না মিলেগি দোবারা'

ঋষি কপূর ও রণবীর কপূর- বলিউডে ঋষি কপূরের জনপ্রিয়তা কতটা, তা বারংবার প্রমাণ দেন অনুরাগীরা। ঋষি কপূরের জুতোতেই পা গলিয়েছেন ছেলে রণবীর কপূর। তিনিও বি টাউনের প্রতিষ্ঠিত অভিনেতা। 

অনিল কপূর এবং হর্ষবর্ধন কপূর- বাবা-ছেলের সম্পর্ক পর্দাতেও তুলে ধরেছেন অনিল কপূর ও তাঁর ছেলে হর্ষবর্ধন কপূর। 'থর' ছবিতে তাঁদের একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে।

জিতেন্দ্র ও তুষার কপূর- বলিউড সুপারস্টার জিতেন্দ্র এবং শোভা কপূরের সন্তান তুষার কপূর। তিনি নিজেও বি টাউনের জনপ্রিয় অভিনেতা।

শাহিদ কপূর ও পঙ্কজ কপূর- বলিউডের জনপ্রিয় বাবা-ছেলে জুটিতে রাখতেই হবে শাহিদ কপূর ও পঙ্কজ কপূরের নাম। কিছুদিন আগে মুক্তি পাওয়া 'জার্সি' ছবিতে পর্দাতেও একসঙ্গে দেখা গিয়েছে দুজনকে।

সেফ আলি খান ও ইব্রাহিম আলি খান- বলিউডে এখনও অভিনেতা হিসেবে দেখা যায়নি সেফ পুত্র ইব্রাহিম আলি খানকে। কিন্তু ক্যামেরার পিছনের জার্নি তাঁর শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Antara Banerjee: স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!
স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!
Papiya Adhikari: 'খারাপ লাগে, একজন দাপুটে অভিনেত্রীকে এভাবে বসিয়ে রাখা হয়েছিল', সিনেমা মুক্তির আগে বললেন পাপিয়া অধিকারী
'খারাপ লাগে, একজন দাপুটে অভিনেত্রীকে এভাবে বসিয়ে রাখা হয়েছিল', সিনেমা মুক্তির আগে বললেন পাপিয়া অধিকারী
Rituparna on Raja Sen: 'অনন্য পরিচালক, যোগ্য সম্মান পেলেন না', রাজা সেনের মৃত্যুতে লিখলেন ঋতুপর্ণা সেনগুপ্ত
'অনন্য পরিচালক, যোগ্য সম্মান পেলেন না', রাজা সেনের মৃত্যুতে লিখলেন ঋতুপর্ণা সেনগুপ্ত

ভিডিও

CM Suvendu Adhikari: আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন এরাজ্যের বাসিন্দারা: মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: আগামীকাল কারা পাবেন অন্নপূর্ণা? নবান্ন থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী?
CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget