এক্সপ্লোর

Fathers' Day Exclusive: বাবার সুগন্ধি আর ঘড়ি প্রিয়, কবীরের জন্যই কথা বলা বেড়েছে রাণের: কোয়েল

Fathers' Day Exclusive chat with Koel: আগে মনে করা হত বাবা মানেই বাইরে কাজ করবেন, বাড়ির সব দায়িত্ব মায়েদের। এখন যেহেতু মায়েরা বাইরের কাজ করছেন, বাবারা সন্তানকে সামলাতে শিখে গিয়েছেন অনেকটা সময়ে।

কলকাতা: এক হাতে কেরিয়ার আর অন্যহাতে সংসার, দুইই সফলভাবে সামলাচ্ছেন টলিউডের প্রথম সারির এই নায়িকা। কোয়েল মল্লিক (Koel Mallick)। আজ ফাদার্স ডে (Fathers' Day)। নায়িকার সোশ্যাল মিডিয়ায় ঝলমল করছে দুটি ছবি। একটা বাবা রঞ্জিত মল্লিকের (Ranjit Mallick) সঙ্গে, অন্যটিতে বাবা ছেলের ছবি। নিসপাল সিং রাণের (Nispal Singh Rane) কোলে একরত্তি কবীর (Kabir)। সেই সঙ্গে বাবা দিবসের মিষ্টি শুভেচ্ছা। কোয়েল মুখে উজ্জ্বল হাসি। বাবার কাঁধে মাথা রেখে উচ্ছল তিনি। অন্য ছবিতে কেকের সামনে একরত্তি কবীরকে আগলে রাণে।

একরত্তি কবীরের সঙ্গে কতটা খুনসুটি চলে নিসপাল সিং রাণের? কোয়েল বলছেন, 'রাণে খুব স্বল্পভাষী। আর কবীর প্রচণ্ড কথা বলে। ওর সঙ্গে থেকে থেকে রাণেও এখন একটু বেশি কথা বলছে দেখছি। কবীর ওর বাবার ঘড়ি পরতে খুব ভালোবাসে। সেই ঘরে ওর হাতে গলিয়ে কাঁধ পর্যন্ত উঠে চলে যায়। তবুও ও সেই ঘড়ি পরেই ঘুরবে। কবীর আরও একটা জিনিস খুব ভালোবাসে, সেটা হল ওঁর বাবার সুগন্ধি (Perfume) আর রাণেও খুব ভালোবাসে ওর সঙ্গে সুগন্ধি ভাগ করে নিতে। রাণে ওকে এত প্রশয় দেয়, আমাকেই মাঝে মাঝে শাসনটা করতে হয়। সবসময় কঠিন কাজ তো মায়েদেরই করতে হয়।' 

আরও পড়ুন: Koel Mallick Exclusive: গড়িয়াহাটের মোড়ে গাড়ি ঘিরে উচ্ছাস, ছোট্ট কোয়েল তখন ভাবছেন, 'সবাই বাবার নাম জানল কী করে?'

কবীর সামলাতেও কী মায়ের সমান সমান বাবা? অভিনেত্রীর উত্তর, 'এখন দায়িত্বশীল বাবারা বাবাসত্তা সম্পর্কে একটা নতুন ধারণা তৈরি করছে যেন। আগে মনে করা হত বাবা মানেই বাইরে কাজ করবেন, বাড়ির সব দায়িত্ব মায়েদের। এখন যেহেতু মায়েরা বাইরের কাজ করছেন, বাবারা সন্তানকে সামলাতে শিখে গিয়েছেন অনেকটা সময়ে। রাণেও ঠিক তেমন। কবীর যখন ছোট ছিল, অনেক সময় আমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছি। মাঝ রাত্রে উঠে কবীরের ডায়াপারও বদলে দিয়েছে রাণে।' 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget