এক্সপ্লোর

Koel Mallick Exclusive: গড়িয়াহাটের মোড়ে গাড়ি ঘিরে উচ্ছাস, ছোট্ট কোয়েল তখন ভাবছেন, 'সবাই বাবার নাম জানল কী করে?'

Actress Koel Mallick Exclusive: একদিন টিভিতে 'কপালকুণ্ডলা' সিনেমা চলছিল। টিভিতে চোখ রেখে অবাক হয়ে গেল সেই মেয়ে। মহুয়া রায়চৌধুরীর সঙ্গে পর্দায় ওটা বাবা!

কলকাতা: একদিন বাড়ি থেকে গাড়ি করে পাড়ি দিয়েছেন গন্তব্যে। হটাৎ গড়িয়াহাটে (Gariahaat) গাড়ি থামিয়ে মা নেমে পড়লেন কেনাকাটা করতে। গাড়িতে বাবার সঙ্গে বসে একরত্তি মেয়ে। কিছুক্ষণের মধ্যেই গাড়ির চারিদিকে ভিড় জমে গেল, সবাই চিৎকার করছে, উচ্ছাসে ফেটে পড়ছেন অনুরাগীরা। 'রঞ্জিত মল্লিক.. রঞ্জিত মল্লিক...' (Ranjit Mallick) বাবার পাশে বসে তখন অবাক একরত্তি মেয়েটা। 'আমার বাবার নাম সবাই কি করে জানল!'

রহস্য উন্মোচন হয়নি সেই দিনও। কি করেই বা হবে? অন্য সব বাবাদের মতো তাঁর বাবাও সন্ধেবেলা আর সব বাবাদের মতোই তো সাড়ে ৬টার সময় বাড়ি ফিরে আসতেন তাঁর বাবা। তারপর গল্প, পড়াশোনার খোঁজ.. সবকিছুই তো নিয়মমাফিক। রবিবার (Sunday) ছুটির দিনটাও কাটাতেন পরিবারের সঙ্গে। অন্য বাবাদের থেকে কোনও পার্থক্য় তো ধরা পড়ত না সেই একরত্তি মেয়ের চোখে। শেষে একদিন ভুল ভাঙল টিভির পর্দায় চোখ রেখে। 

সেইসময় প্রেক্ষাগৃহে গিয়ে ছোটদের সিনেমা দেখার কোনও চল ছিল না। তারকা সন্তান হলেও তাঁর ক্ষেত্রে সেই নিয়মের পরিবর্তন ছিল না। একদিন টিভিতে 'কপালকুণ্ডলা' সিনেমা চলছিল। টিভিতে চোখ রেখে অবাক হয়ে গেল সেই মেয়ে। মহুয়া রায়চৌধুরীর (Mahua Roy Chowdhury) সঙ্গে পর্দায় ওটা বাবা! সেইদিন বুঝেছিলেন, নাহ.. তাঁর বাবা আর সবার থেকে আলাদা। তাঁর বাবা রঞ্জিত মল্লিক। টলিউডের কিংবদন্তি নায়ক।

আরও পড়ুন: Fathers' Day Exclusive: 'রোজ সাড়ে ছ'টায় বাড়ি ফিরতেন, জানতাম না বাবার কাজটা সবার থেকে আলাদা'

সময় গড়িয়েছে, সেই একরত্তি মেয়ের বয়স বেড়েছে। বাবার পেশাকে চিনেছেন, বুঝেছেন আর কখন যেন নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছেন। তারপরের গল্পটা বোধহয় সবার জানা। একের পর এক হিট ছবি আর টলিউডের পর্দায় রাজত্ব করেছেন রঞ্জিত মল্লিক কন্যা। কোয়েল মল্লিক (Koel Mallick)

আজ ফাদার্স ডে। সোশ্যাল মিডিয়ায় কোয়েলের প্রোফাইলে ঝলমল করছে হাসিমুখের বাবা-মেয়ের ছবি। আর এবিপি লাইভের সঙ্গে ছোটবেলা থেকে বাবার সঙ্গে বেঁধে থাকার গল্প যেন এক নিঃশ্বাসে বলে যাচ্ছিলেন কোয়েল। রঞ্জিত মল্লিক যতটা রূপোলি পর্দার, ততটাই ঘরোয়া। কোয়েলের কথায়, 'কখনও কোনও বিশেষ দিনে বাবাকে মিস করিনি। সবসময় আমাদের পাশে থেকেছেন। বাবা মনে করতেন, কেমন অভিনয় নয়, পরিবারকে সময় দেওয়াটাও তাঁর দায়িত্ব। এখন বাবা বন্ধু হয়ে গিয়েছেন। খারাপ ভালো সবকিছু নিয়ে কথা বলি, আলোচনা করি। বাবা বলতেন, যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভাববে। ভুল হলে তার ফল তোমাকেই পেতে হবে। সেটা সবসময় মেনে চলার চেষ্টা করি। বাবার শিক্ষাগুলো অজান্তেই মনের গভীরে গেঁথে আছে। অজান্তেই বাবাকে রোল মডেল বানিয়ে ফেলেছি যে...'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget