এক্সপ্লোর

Feluda: লাল হলুদে যেন বইয়ের মলাট, ফুটে উঠল ফেলুদার চরিত্রেরা

Feluda Web Series : ১৭ জুন 'হইচই'-এর ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে 'দার্জিলিং জমজমাট' গল্প অবলম্বনে তৈরি ওয়েব সিরিজ 'ফেলুদার গোয়েন্দাগিরি'

কলকাতা: নতুন পোস্টারে মুক্তি পেল ছবির চরিত্রদের লুক। তবে স্পষ্ট নয়। ঠিক বইয়ের মলাটের মতো করেই সোশ্যাল মিডিয়ায় ফুটে উঠল ছবির চরিত্ররা। 'ফেলুদার গোয়েন্দাগিরি' ওয়েব সিরিজের চরিত্রদের লুক প্রকাশ করে নেওয়া হল প্রযোজনা সংস্থা ও পরিচালকের তরফে। 

১৭ জুন 'হইচই'-এর ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে 'দার্জিলিং জমজমাট' গল্প অবলম্বনে তৈরি ওয়েব সিরিজ 'ফেলুদার গোয়েন্দাগিরি'। পরিচালকের ভূমিকায় সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। প্রথমেই মুক্তি পেয়েছিল ফেলুদা হিসেবে টোটা রায়চৌধুরীর (Tota Roychowdhury) লুক। এরপরে ধীরে ধীরে প্রকাশ করা হয় জটায়ু হিসেবে অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty) ও তোপসে হিসেবে কল্পন মিত্র (Kalpan Mitra)-র লুক। 

এরপরে ধীরে ধীরে প্রকাশ করা হয় বাকি চরিত্রদেরও। সুপ্রভাত মজুমদার অভিনয় করছেন সমীরণ মজুমদারের ভূমিকায়। বরুণ চন্দ রয়েছেন বিরুপাক্ষ মজুমদারের ভূমিকায়।

আরও পড়ুন: Bhuban Badyakar: ঝলমলে আলো, রঙিন ব্লেজারে সেজে ক্যামেরার সামনে ভুবন বাদ্যকর, ফের কাঁচা বাদাম?

এর আগে 'ছিন্নমস্তার অভিশাপ'-এ ফেলুদা হিসেবে টোটাকে দেখেছিলেন দর্শকেরা। 'ছিন্নমস্তার অভিশাপ'-এ প্রশংসা আর সমালোচনা দুইই পেয়েছিলেন টোটা। 'দার্জিলিং জমজমাট'-এর সময় সেগুলো কীভাবে কাজে লাগালেন তিনি? টোটা বললেন, 'সঠিক সমালোচনা আমার কাছে উপহার বলে মনে হয়। সবসময় মনে হয়, সেগুলো মাথায় রাখলে নিজেকে আরও ভালো করতে সুবিধা হবে। আমরা, অভিনেতারা নিজেদের ভুলগুলো বুঝি। তাই যেটা সৎ সমালোচনা সেটা আমরা ধরতে পারি আর সেগুলো নিয়ে চিন্তাভাবনাও করি। তবে অযথা সমালোচনা অবান্তর। সমস্ত সমালোচনাই মাথায় রেখে গোটা টিম, বিশেষ করে আমি দার্জিলিং জমজমাট-এ কাজ করেছি। দর্শকদের বলব কী পার্থক্য লক্ষ্য করলেন, দেখে অবশ্যই জানাবেন। অপেক্ষায় থাকব।'

বাঙালির আবেগের সঙ্গে মিশে রয়েছে 'ফেলুদা'। তাকে পর্দায় তুলে ধরা কতটা গুরুদায়িত্ব? সৃজিত বলে বললেন, 'দায়িত্বের কথা আমি মাথাতেই রাখি না। সত্যি বলতে ফেলুদা আমি নিজের জন্য বানাই। সেটা যদি মানুষের ভালো লাগে সেটা উপরি পাওনা। কারণ ফেলুদা আমার ছোট থেকে বড় হওয়া, ফিল্মমেকার হয়ে ওঠার হাত ধরছে। ফেলুদা আমার ব্যক্তিগত উদযাপন। আমার মাথায় প্রতিযোগিতা, আরও ভালো করব এসব কাজই করে না।'

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget