এক্সপ্লোর

Feluda: পরিচালক সন্দীপ রায় ও তাঁর দুই ফেলুদার জন্মদিন একই দিনে! সেটেই হল উদযাপন

Sandip Roy: নয়ন রহস্য'-কে এবার পর্দায় আনছেন সন্দীপ রায়। এর আগে, ইন্দ্রনীলকে নিয়ে আরও একটি ফেলুদার গল্প তৈরি করে ফেলেছেন তিনি। 'হত্যাপুরী'। সেই গল্পের হাত ধরেই এক নতুন ফেলুদাকে পেয়েছিল দর্শক

কলকাতা: তিনি কি নিজের সঙ্গে জন্মদিন মিলিয়ে তবেই নিজের ছবির জন্য ফেলুদা বাছেন? নাহলে তাঁর দুই ফেলুদার জন্মদিনই মিলে যায় পরিচালকের সঙ্গে! আপাতত, নতুন ছবি 'নয়ন রহস্য'-র শ্যুটিংয়ে ব্যস্ত সন্দীপ রায় (Sandip Roy)। আর সেই ছবির শ্যুটিংয়েই, তাঁর বর্তমান ফেলুদা ইন্দ্রনীল সেনগুপ্তের (Indranil Sengupta)-র সঙ্গে কেক কেটে জন্মদিন পালন করলেন সত্যজিৎ পুত্র। 

'নয়ন রহস্য'-কে এবার পর্দায় আনছেন সন্দীপ রায়। এর আগে, ইন্দ্রনীলকে নিয়ে আরও একটি ফেলুদার গল্প তৈরি করে ফেলেছেন তিনি। 'হত্যাপুরী'। সেই গল্পের হাত ধরেই এক নতুন ফেলুদাকে পেয়েছিল দর্শক। তাঁকে নিয়েই নতুন ফেলুদার ছবি তৈরি করছেন পরিচালক। আর সেই ছবির সেটেই সম্প্রতি জন্মদিন পালন করেছেন তিনি। দিনটা ছিল ৮ সেপ্টেম্বর।

তবে এই প্রথম যে পর্দার ফেলুদার সঙ্গে সেটে কেক কেটে সন্দীপ রায় জন্মদিন পালন করছেন তা নয়। তাঁর সবচেয়ে দীর্ঘ সময়ের ফেলুদা সব্যসাচী চক্রবর্তী (Sabyasachi Chakraborty)-র জন্মদিনও ছিল এই ৮ সেপ্টেম্বরই। সব্যসাচীর সঙ্গেও শ্যুটিং সেটে কেক কেটে জন্মদিন পালন করেছিলেন সন্দীপ রায়। আর জন্মদিন পালনের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন ইন্দ্রনীল। 

সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন ইন্দ্রনীল। একটি বড় কেকে লেখা ছিল, শুভ জন্মদিন বাবুদা ও ফেলুদা। আরও একটি কেকে ছিল ফেলুদার বিশেষ কোল্ট রিভালবার। তাতে ছিল ফেলুদার নাম লেখা। অন্যদিকে, সন্দীপ রায়ের কেকে ছিল ক্ল্যাপস্টিকের ছবি। কেক কেটে একে অপরের মুখে তুলে দেন সবাই। ইন্দ্রনীল ও সন্দীপ রায় ছাড়াও ছিলেন আয়ুষ ও অভিজিৎ ও ছবির অন্যান্য কলাকুশলীরা।

এর আগে, এবিপি লাইভের সঙ্গে সন্দীপ রায়ের সঙ্গে জন্মদিন উদযাপনের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন সব্যসাচীও। তিনি বলেছিলেন, সাধারণত জন্মদিন তিনি পরিবারের সঙ্গেই কাটাতে পছন্দ করেন। তবে একবার তাঁর জন্মদিন পড়েছিল শ্যুটিংয়ের মধ্যে। তখন সন্দীপ রায়ের সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন করেছিলেন তিনি। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Indraneil Sengupta (@indraneilsengupta)

আরও পড়ুন: Madhumita Sircar: শ্যুটিংয়ের ফাঁকেই মধুমিতার পাহাড়-ভ্রমণ, ছবি শেয়ার করতে প্রশংসার সঙ্গে ধেয়ে এল কটাক্ষও

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Antara Banerjee: স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!
স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!
Papiya Adhikari: 'খারাপ লাগে, একজন দাপুটে অভিনেত্রীকে এভাবে বসিয়ে রাখা হয়েছিল', সিনেমা মুক্তির আগে বললেন পাপিয়া অধিকারী
'খারাপ লাগে, একজন দাপুটে অভিনেত্রীকে এভাবে বসিয়ে রাখা হয়েছিল', সিনেমা মুক্তির আগে বললেন পাপিয়া অধিকারী
Rituparna on Raja Sen: 'অনন্য পরিচালক, যোগ্য সম্মান পেলেন না', রাজা সেনের মৃত্যুতে লিখলেন ঋতুপর্ণা সেনগুপ্ত
'অনন্য পরিচালক, যোগ্য সম্মান পেলেন না', রাজা সেনের মৃত্যুতে লিখলেন ঋতুপর্ণা সেনগুপ্ত

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget