এক্সপ্লোর

Vir Das: কমেডিয়ান বীর দাসের বিরুদ্ধে এফআইআর দায়ের

এক প্রযোজকের দায়ের করা কপিরাইট রুলস ভায়োলেশনের অভিযোগের ভিত্তিতেই এই এফআইআর দায়ের হয়েছে বলে জানা যায়।

মুম্বই: স্ট্যান্ড আপ কমেডিয়ান বীর দাসের (Vir Das) বিরুদ্ধে এফআইআর দায়ের করল মুম্বই পুলিশ। বীর দাসের সঙ্গে একই অপরাধে এফআইআর দায়ের হয়েছে আরও দুজন ব্যক্তি, অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের বিরুদ্ধেও। এক প্রযোজকের দায়ের করা কপিরাইট রুলস ভায়োলেশনের অভিযোগের ভিত্তিতেই এই এফআইআর দায়ের হয়েছে বলে জানা যায়।

আইনি জটিলতায় কমেডিয়ান বীর দাস, নেটফ্লিক্স এবং আরও দুই ব্যক্তি-

জানা গিয়েছে, নামী ছবি প্রযোজক অশ্বিন গিদওয়ানি পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন যে, ২০১০ সালের অক্টোবরে তাঁর কোম্পানি কমেডিয়ান বীর দাসের সঙ্গে একটি শোয়ের চুক্তি করে। কিন্তু, ২০২০ সালের জানুয়ারিতে ওই প্রযোজক অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে বীর দাসের নতুন একটি শোয়ের যখন প্রোমো দেখেন, তখন দেখতে পান যে, তাঁর যে শোয়ের চুক্তি হয়েছিল কৌতুক অভিনেতার সঙ্গে, সেই শোয়ের কনটেন্ট হুবহু নকল করা হয়েছে। সামান্য কিছু পরিবর্তন থাকলেও দুটি শোয়ের বিষয়বস্তু একেবারে এক। অশ্বিন গিদওয়ানির অভিযোগের ভিত্তিতে ৪ নভেম্বর বীর দাস, আরও দুই ব্যক্তি এবং নেটফ্লিক্সের বিরুদ্ধে কপিরাইট অ্যাক্টে একটি মামলা দায়ের হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই মামলায় এখনও পর্যন্ত কোনও গ্রেফতারি হয়নি। তবে, তদন্ত চলছে।

আরও পড়ুন - Shah Rukh Khan: 'আপনি এত আকর্ষণীয় কীভাবে'? অনুরাগীর প্রশ্নে শাহরুখ যা উত্তর দিলেন...

প্রসঙ্গত, বিতর্ক যেন পিছু ছাড়ে না কমেডিয়ান বীর দাসের। এর আগেও তিনি নানা বিতর্ক এবং আইনি সমস্যায় জড়িয়েছেন। কিছুদিন আগে যখন হলিউড তারকা উইল স্মিথ ভারতে আসেন, তখনও একটি মজার পোস্ট করেন। কিন্তু তার সঙ্গে স্ট্যান্ড আপ কমেডিয়ানদের নিয়ে করা মন্তব্য নিয়ে চর্চাও হয় বিস্তর। উইল স্মিথের ভারতে আগমন নিয়ে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি পোস্ট করেন বীর। মজার পোস্টে তিনি লেখেন, 'উইল স্মিথ ভারতে এসেছেন? ভাল। এবার তিনি হাত দিয়ে কৌতুক অভিনেতাদের থাপ্পড় মারা বন্ধ করে এবং আইনি মামলা দিয়ে তাঁদের চড় মারা শুরু করতে শিখতে পারবেন।' উল্লেখ না করেই ভারতে স্ট্যান্ড আপ কমেডিয়ানদের জায়গা স্পষ্ট করেন বীর। বিগত কয়েক বছরে একাধিক ভারতীয় কৌতুক অভিনেতা আইনি জটিলতার সম্মুখীন হয়েছেন। তাঁদের বিরুদ্ধে মানুষের ভাবাবেগে আঘাত হানার অভিযোগ রয়েছে। উল্লেখ্য, ২০২১ সালে, বীর দাসকেই তাঁর বিতর্কিত 'আমি দুটো ভারত থেকে আসি' ('I come from two Indias') মন্তব্যের জন্য আইনি জটিলতার মুখে পড়তে হয়।

সেরা শিরোনাম

Bigg Boss Bangla: বিগ বসের ঘরে জিতুর কাণ্ড দেখে আর চুপ থাকতে পারলেন না দর্শনা, সৌরভকে নিয়ে কী লিখলেন অভিনেত্রী?
বিগ বসের ঘরে জিতুর কাণ্ড দেখে আর চুপ থাকতে পারলেন না দর্শনা, সৌরভকে নিয়ে কী লিখলেন অভিনেত্রী?
Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী

ভিডিও

Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda
Kmc News | কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি সোমবার ?
Belur Math Jagadhatri Puja | বেলুড় মঠের সারদাপীঠে সাড়ম্বরে জগদ্ধাত্রীর আরাধনা
Jagadhatri Puja 2026 | আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মঠ ও মিশনে জগদ্ধাত্রী পুজোর আয়োজন
Cyclone Akvan News | মধ্যরাত থেকেই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়, একাধিক জায়গায় তুমুল বৃষ্টি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget