এক্সপ্লোর

Shah Rukh Khan: 'আপনি এত আকর্ষণীয় কীভাবে'? অনুরাগীর প্রশ্নে শাহরুখ যা উত্তর দিলেন...

King Khan: সম্প্রতি তাঁকে জিজ্ঞাসা করা হয় যে, তিনি কেন এত আকর্ষণীয়। আর সেই প্রশ্নের উত্তরে শাহরুখ যা বললেন, তাতে অবাক নেট দুনিয়া।

মুম্বই: বলিউডের বাদশা শাহরুখ খান (Shah Rukh Khan) সম্প্রতি অনুরাগীদের সঙ্গে অনলাইন চ্যাটিং সেশন #AskSRK আয়োজন করেছিলেন। যেখানে তিনি অনুরাগীদের নানা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। আর নাম যদি শাহরুখ খান হয়, তাহলে অনুরাগীদের প্রশ্ন কোন কোন ধরনের হতে পারে, তা আশা করতে পারছেন কিছুটা নিশ্চয়ই? কম যান না অভিনেতাও। তিনিও তেমনই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন। সম্প্রতি তাঁকে জিজ্ঞাসা করা হয় যে, তিনি কেন এত আকর্ষণীয়। আর সেই প্রশ্নের উত্তরে শাহরুখ যা বললেন, তাতে অবাক নেট দুনিয়া।

অনুরাগীর প্রশ্নের উত্তরে শাহরুখ খান যা বললেন, তাতে অবাক নেট দুনিয়া-

সম্প্রতি জনৈক নেটিজেনের পক্ষ থেকে বলিউড বাদশা শাহরুখ খানকে প্রশ্ন করা হয় যে, 'আপনি এত আকর্ষণীয় কীভাবে?' অনুরাগীর এই প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন, 'পেরি পেরি সস এবং তার সঙ্গে চিকেন সাহায্য করেছে... আমার মনে হয়'। শাহরুখ খানের এই উত্তরে হাসি চাপতে পারছেন না নেটজিনেরা। অভিনেতার সেন্স অফ হিউমর বেশ জনপ্রিয় তাঁর পরিচিত মহলে। তাঁর সঙ্গে থাকা ব্যক্তিরা এই সম্পর্কে অবগত। আর তারই ঝলক কখনও কখনও ফুটে ওঠে নেট দুনিয়ায়। অনলাইন চ্যাটিং সেশনে এমনই সমস্ত প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে। কখনও আরিয়ান খানকে নিয়ে প্রশ্ন তো কখনও সলমন খান, অক্ষয় কুমারের সঙ্গে তাঁর সম্পর্ক কেমন তা জানতে চান অনুরাগীরা। আর কোনও অনুরাগীর মনে দুঃখ না দিয়ে প্রশ্নের উত্তর দিয়েছেন কিং খান।

আরও পড়ুন - Alia-Ranbir Welcome Baby Girl: রণবীর-আলিয়ার সন্তান জন্মাতেই নেট দুনিয়ায় মিমের বন্যা

প্রসঙ্গত, শাহরুখ খানকে শীঘ্রই দেখা যাবে একাধিক ছবিতে। 'পাঠান', 'জওয়ান', 'ডাঙ্কি' মুক্তি পাবে আগামী বছর। শেষবার তাঁকে বড় পর্দায় দেখা গিয়েছে ২০১৮ সালে মুক্তি পাওয়া 'জিরো' ছবিতে। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সেই ছবি। তারপর দীর্ঘ বিরতি নিয়ে একাধিক ছবিতে দেখা যেতে চলেছে তাঁকে। যদিও ইতিমধ্যেই বেশ কয়েকটি ছবিতে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। 'ব্রহ্মাস্ত্র', 'লাল সিং চাড্ডা', 'রকেট্রি'তে ক্যামিও চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছ থেকে প্রশংসিত হয়েছেন।

অনুরাগীদের সঙ্গে চ্যাটিং সেশনে শাহরুখ খান জানালেন, যেকোনও সমস্যার একটাই সমাধান, ভালোর উপর থেকে কখনও বিশ্বাস না হারানো। সত্যি সবসময় প্রকাশ পাবে, তাই তার উপর ভরসা রাখলেই সব সমস্যা সমাধান হবে। এমনটাই পরামর্শ দেন অভিনেতা। শোনা গিয়েছে, সলমন খানের 'টাইগার থ্রি' ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। ভাইজানের সঙ্গে সম্পর্ক কেমন জিজ্ঞাসা করায় অভিনেতা জানান যে, সবসময় অত্যন্ত দয়ালু থেকেছেন সলমন খান। অন্যদিকে, অক্ষয় কুমার প্রসঙ্গেও নিজের মত দেন তিনি। বলিউডের খিলাড়িকে 'অসাধারণ বন্ধু' বলেন তিনি। এর পাশাপাশি তাঁকে পরিশ্রমী মানুষও বলেন সলমন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
Govinda-Sunita: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
Rathijit Bhattacharjee: হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget