এক্সপ্লোর

Radhe Pirate Version: হোয়াটসঅ্যাপে ৫০ টাকায় ‘রাধে’-র পাইরেটেড ভিডিও বিক্রির অভিযোগ, মুম্বইয়ে তিনজনের বিরুদ্ধে এফআইআর

Salman Khan's film Radhe: অনলাইনে ফাঁস হয়ে গেল রাধে।

মুম্বই: জি ৫ অ্যাপ থেকে বেআইনিভাবে সলমন খানের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘রাধে’ ডাউনলোড এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ৫০ টাকায় পাইরেটেড প্রিন্ট বিক্রি করার অভিযোগে এক ফেসবুক ব্যবহারকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল।

পুলিশে সূত্রে খবর, অনলাইনে ‘রাধে’ ছবিটি ফাঁস হয়ে যাওয়ার পরেই বিষয়টি নজরে আসে। হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম অ্যাপে ছড়িয়ে পড়েছে ছবিটি। এরপরেই মুম্বইয়ের সেন্ট্রাল সাইবার পুলিশ স্টেশনে জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেস লিমিটেডের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়। এরপর এফআইআর করা হয়।

সলমন খান ফিল্মসের মার্কেটিং হেড অপর্ণা দেশাই হোয়াটসঅ্যাপে ‘রাধে’-র পাইরেটেড প্রিন্ট ছড়িয়ে পড়ার বিষয়টি জানতে পেরে জি কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলেন। এরপরেই তৎপরতা শুরু হয়। পুলিশের কাছে অভিযোগ দায়ের করার পাশাপাশি জি-র পক্ষ থেকে একটি অ্যান্টি-পাইরেসি সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়। সেই সংস্থার পক্ষ থেকে একটি জনপ্রিয় মেসেঞ্জার অ্যাপকে নোটিস দিয়ে পাইরেটেড ভিডিওটি সরিয়ে ফেলতে বলা হয়।

ওই অ্যান্টি-পাইরেসি সংস্থার পক্ষ থেকে ‘রাধে’-র নির্মাতাদের জানানো হয়েছে, ছবিটির পাইরেটেড ভিডিও ছড়িয়ে দেওয়ার জন্য দু’টি ফোন নম্বর ব্যবহার করা হয়েছে। এরপর ‘রাধে’-র প্রযোজকদের পক্ষ থেকে অশ্বিনী রাঘব নামে এক ফেসবুক ব্যবহারকারীর সঙ্গে যোগাযোগ করা হয়। এই ব্যক্তিই ৫০ টাকার বিনিময়ে ‘রাধে’-র পাইরেটেড ভিডিও সরবরাহ করছিলেন। জি-র পরিবেশক দলের এক সদস্য ৫০ টাকা দিয়ে হোয়াটসঅ্যাপে সেই পাইরেটেড ভিডিও পেয়েও যান। এরপরেই থানায় অভিযোগ দায়ের করা হয়। রাঘব সহ তিনজনের বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি ও কপিরাইট আইনে মামলা দায়ের করা হয়েছে।

এর আগেও একাধিক ছবির পাইরেডেট ভিডিও অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে। এর ফলে সংশ্লিষ্ট ছবিগুলির নির্মাতারা ক্ষতির মুখে পড়েছেন। করোনা আবহে এমনিতেই বেশিরভাগ সিনেমা হল বন্ধ। গত বছর থেকেই বেশিরভাগ ছবি মুক্তি পাচ্ছে অনলাইনে। সেখানে ছবির পাইরেটেড ভিডিও প্রযোজকদের আরও ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে। সেই কারণেই ‘রাধে’-র ক্ষেত্রে কড়া ব্যবস্থা নেওয়া হল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget